এক্সপ্লোর

Durgapur News: বৃষ্টির মাঝে মাঠে যাওয়াই কাল হল, বজ্রাঘাতে মৃত্যু ১ জনের

Durgapur Lightning Death Incident : বৃষ্টিতে স্বস্তি মিললেও, বিপত্তি এড়ানো গেল না। মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ হারালেন একজন।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: বৃষ্টিতে স্বস্তি মিললেও, বিপত্তি এড়ানো গেল না। মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে (lightning) একজনের মৃত্যু হয়েছে লাউদোহাতে। হাসপাতালে (Hospital) নিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাকে মৃত (Dead) বলে ঘোষণা করেন। 

তীব্র গরমের পর আচমকায় শনিবার দুপুর থেকে খনি অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়। আকাশের কালো মেঘ আসতেই শুরু হয় বজ্রপাত। ঠিক সেই সময় দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রসিক ডাঙ্গা গ্রামের সোনা রুইদাস নামে বছর ৬০ এর এক ব্যক্তি মাঠ থেকে গরু আনতে যান। ঠিক সেই সময়ে ঘটে বিপত্তি।

মাঠে গরু আনতে গিয়েই আচমকা বজ্রাঘাতে জ্ঞান হারিয়ে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাকে প্রথমে লাউদোহার স্বাস্থ্য কেন্দ্র তারপর দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন । ঘটনায় শোকের ছায়া পরিবারে। জানা গিয়েছে, দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা গ্রাম পঞ্চায়েতের রসিকডাঙ্গার সোনা রুইদাস নামে ওই মৃত ব্যক্তির ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর।

প্রসঙ্গত, চলতি মাসেই বজ্রাঘাতে মৃত্যু হয়েছিল খাস কলকাতাতেই। কলকাতায় বাজ পড়ে মৃত্যু হয়েছিল ২ জনের। সূত্রের খবর ধাপার মাঠে বাজ পড়ে মৃত্যু হয়েছিল ২ মহিলার ।  স্বস্তির বৃষ্টি এলেও বেঘোরে প্রাণ গিয়েছিল দুই মহিলার। উল্লেখ্য, সকালে বৃষ্টি হলেও, বেলা বাড়তেই গুমোট গরম। বর্ষা বঙ্গে পা রাখলেও, পিছু ছাড়ছে না অস্বস্তি। এরই মধ্যে আশার খবর শুনিয়েছে আবহাওয়া দফতর। বুধবার দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা। উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হলেও, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে রবিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে।

আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ? 

দক্ষিণবঙ্গে কবে পা রাখবে বর্ষা? একেবারে পঞ্জিকা মেনে আষাঢ়স্য দিবসে সেই সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। তার আগে শনিবার সকাল থেকেই ছিল আকাশের মুখ ভার। কোথাও কোথাও হালকা, ঝিরঝিরে বৃষ্টিও হয়েছে। যদিও তারপরও ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গের মানুষ। অন্যদিকে, বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গ। সেখানে আগেই পা রেখেছে বর্ষা। আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গে ঢুকবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। রবিবার থেকে প্রাক্ বর্ষার বৃষ্টি শুরু হবে। আগামী ৪৮ ঘণ্টা উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আর বাকি তিন জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি।  রবিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও।                 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড না থেকেও স্বাস্থ্য বিমার পরিষেবা কোন কোন হাসপাতালে পাবেন ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড না থেকেও স্বাস্থ্য বিমার পরিষেবা কোন কোন হাসপাতালে পাবেন ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

RG Kar Incident | নির্মল ঘোষের ভূমিকা কেন CBI প্রকাশ্য়ে আনতে পারল না, প্রশ্ন বিশ্বনাথ চক্রবর্তীর
Debraj Chakraborty | দেবরাজের বিরুদ্ধে ২৫৬ পাতার চার্জশিট পেশ করল পুলিশ | #abpananda
Chok Bhanga 6Ta : মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, তারপর FIR, তিনদিনের মাথায় গ্রেফতারি | ABP Ananda Live
Rampurhat News: বিতর্কের মুখে শ্যমাপ্রসাদের নামাঙ্কিত বোর্ড সরিয়ে দিল বিজেপি | BJP Government
Nirmal Ghosh | ওড়িশায় গিয়েও হল না শেষরক্ষা! কীভাবে মিলল নির্মলের খোঁজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget