এক্সপ্লোর

West Burdwan: থানার পাশের দুটি বাড়ি থেকে চুরি লক্ষাধিক টাকার গয়না এবং নগদ, প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকায়

থানার পাশেই বাড়ি হওয়া সত্বেও কীভাবে চোর বাড়ি থেকে চুরি করে নিয়ে পালাতে পারে, সে প্রশ্ন তুলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এলাকার বাসিন্দারা।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান : থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে পাণ্ডবেশ্বর (Pandabeswar) কলেজ পাড়ার সার্বজনীন দুর্গাপুজোর সাংস্কৃতির অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠানই দেখতে ব্যস্ত ছিলেন এলাকার মানুষরা। আর সেই সুযোগের সন্ধানে ছিল চোরেরা। এলাকার মানুষ যখন সাংস্ক্তিক অনুষ্ঠান দেখতে মগ্ন, তখনই সেই সুযোগে পর পর দুটো বাড়ি থেকে সর্বস্ব চুরি করে চম্পট দিল চোরেরা। ঘটনায় এলাকার মানুষ ক্ষোভপ্রকাশ করেছে পুলিশের বিরুদ্ধে। থানার পাশেই বাড়ি হওয়া সত্বেও কীভাবে চোর বাড়ি থেকে চুরি করে নিয়ে পালাতে পারে, সে প্রশ্ন তুলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এলাকার বাসিন্দারা।

নবমীর রাতে এলাকার মানুষ মগ্ন সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে। আর সেই সুযোগে বাড়ি থেকে সর্বস্ব লুঠ করে চম্পট চোরেদের। তাও বাড়ি থেকে ছিল ছোড়া দূরত্বে পাণ্ডবেশ্বর থানা। থানার পাশের পর পর দুটি বাড়িতে এমন কাণ্ড ঘটায় পুলিশের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। এলাকার দুই বাসিন্দা উত্তম বন্দ্যোপাধ্যায় এবং সজল বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে চুরি হয়েছে লক্ষাধিক টাকার সোনার গহনা, বাসনপত্র ও নগদ অর্থ। দুর্গাপুজোর নবমীর রাতের আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে। চোরেরা সর্বস্ব লুটে নিয়ে যাওয়া ভেঙে পড়েছেন দুই পরিবারের সদস্যরা। 

স্থানীয় বাসিন্দা বাবলু বন্দ্যোপাধ্যায় চুরির প্রসঙ্গে বলছেন, 'পাণ্ডবেশ্বর থানার পুলিশ একেবারেই অকর্মণ্য। তাই থানার থেকে ঢিল ছোড়া দূরত্বে বাড়ি হওয়া সত্বেও চোরেরা নির্বিঘ্নে চুরি করে পালিয়ে যেতে পারে।' তিনি দাবি তুলেছেন, অবিলম্বে চোরকে ধরার কাজ করতে হবে পাণ্ডবেশ্বর থানার পুলিশকে। বাবলু বন্দ্যোপাধ্যায়ের মতো একই সুর আর এক বাসিন্দা দিশা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। তিনিও ক্ষোভ উগড়ে দিয়েছেন পুলিশের বিরুদ্ধে। বলছেন, 'কোনও সমস্যায় পড়ে পুলিশে খবর দিলে, পুলিশ অনেক দেরিতে আসে। তাও হেঁটে হেঁটে হেলতে দুলতে আসে। কাজের কাজ কিছুই করে না। শুধু টর্চ জ্বালিয়ে দেখে কাজ শেষ করে দেয়। থানার পক্ষ থেকে যে সিভিক পুলিশকে রাখা হয়েছে, সে তো মোবাইল ফোন দেখতেই বেশি ব্যস্ত থাকে। পুলিশের ভূমিকা এমন হলে এলাকা রক্ষার দায়িত্ব নেবে কে?'

যাঁর বাড়ি থেকে চুরি হয়েছে, সেই সজল বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী শিখা বন্দ্যোপাধ্যায় রীতিমতো ভেঙে পড়েছেন চুরির ঘটনা। কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, 'আমরা সকলেই পুজো মণ্ডপে অনুষ্ঠান দেখতে গিয়েছিলাম। তার মধ্যে দুবার বাড়িতেও এসেছি। কিন্তু অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর বাড়িতে এসে দেখি দরজার তালা ভাঙা এবং জিনিসপত্র সমস্ত লন্ডভন্ড হয়ে পড়ে রয়েছে। পুজো উপলক্ষে বাড়িতে প্রচুর সোনার গয়না ছিল। মেয়ের সোনার গয়না মিলিয়ে আনুমানিক দশ লক্ষাধিক টাকার সোনার গয়না ছিল। তার সঙ্গে বাড়িতে কিছু নগদ টাকাও রাখা ছিল। সেই সমস্ত চুরি হয়ে য়াওয়ার সঙ্গে চোরেরা বাসনপত্রও নিয়ে গিয়েছে।'

থানার সামনের বাড়ির তালা ভেঙে ঢুকে চুরির ঘটনায় রীতিমতো ক্ষিপ্ত এলাকার বাসিন্দারা। তাঁরা থানায় গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। থানার ভারপ্রাপ্ত আধিকারিকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, থানার একেবারেই সামনে পুজো মণ্ডপে পুজো দিতে যাওয়ার সময় তেন এলাকার উপর নজর রাখেনি পুলিশ? যদিও চুরির ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌছয় পাণ্ডবেশ্বর থানার পুলিশ। তাদেরকে ঘিরে এলাকার মানুষরা বিক্ষোভ দেখান। চুরির ঘটনার তদন্ত শুরু করেছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ।

সেরা শিরোনাম

Amit Shah On Syama Prasad : রাজ্যে এসেই ইকো পার্কে শ্যামাপ্রসাদের মূর্তির কাজের সূচনা অমিত শাহের, গেলেন ভবানীপুরের বাড়িতেও
Amit Shah On Syama Prasad : রাজ্যে এসেই ইকো পার্কে শ্যামাপ্রসাদের মূর্তির কাজের সূচনা অমিত শাহের, গেলেন ভবানীপুরের বাড়িতেও
Amit Shah-Prosenjit Chatterjee: কলকাতা সফরে এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে অমিত শাহ, সঙ্গে শুভেন্দু অধিকারী
কলকাতা সফরে এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে অমিত শাহ, সঙ্গে শুভেন্দু অধিকারী
News Live: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Baruipur News: 'প্রমাণ মিলেছে' ! বারুইপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়ে কী জানালেন ?
'প্রমাণ মিলেছে' ! বারুইপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়ে কী জানালেন ?

ভিডিও

Weather News : নিম্নচাপের জের, আজও কলকাতা-সহ জেলায় জেলায় দিনভর দফায় দফায় বৃষ্টি
Baruipur Incident : আটকানোর অভিযোগ তুলে বারুইপুরে কালীঘাট-তৃণমূলের ৩ প্রতিনিধি
Baruipur Incident : বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত আনন্দ সর্দার-সহ ৩ অভিযুক্ত গ্রেফতার
Baruipur Incident : বারুইপুরকাণ্ডে গ্রেফতার আনন্দ সরদার, গ্রেফতারি বেড়ে ৩
Baruipur News :বারুইপুরে নাবালিকার যৌন নির্যাতন ও খুনের ঘটনায় গ্রেফতার প্রধান অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget