এক্সপ্লোর

West Burdwan News: অন্ডালে ডায়রিয়া-আতঙ্ক, আক্রান্ত একই গ্রামের প্রায় ২৫ জন

প্রচণ্ড গরমের মধ্যেই, পশ্চিম বর্ধমানের অন্ডালে, জলবাহিত রোগের প্রকোপ দেখা দিয়েছে। ছড়িয়েছে ডায়রিয়ার আতঙ্ক। আক্রান্ত প্রায় ২০ থেকে ২৫ জন।

মনোজ বন্দ্যোপাধ্যায়, অন্ডাল: পশ্চিম বর্ধমানের অন্ডালে ছড়িয়েছে ডায়রিয়া-আতঙ্ক ( Diarrhea) । জল বাহিত রোগে আক্রান্ত হয়েছেন একই গ্রামের ২০-২৫ জন। বেশ কয়েকজন ভর্তি হাসপাতালে। গ্রামে পাঠানো হয়েছে মেডিক্যাল টিম (Medical Team)। এরইমধ্যে জলকষ্ট নিয়ে তৃণমূলকে (TMC) কাঠগড়ায় তুলেছে বিজেপি (BJP) ।

অন্ডালে ডায়রিয়া-আতঙ্ক: প্রচণ্ড গরমের মধ্যেই, পশ্চিম বর্ধমানের অন্ডালে, জলবাহিত রোগের প্রকোপ দেখা দিয়েছে। ছড়িয়েছে ডায়রিয়ার আতঙ্ক। আক্রান্ত প্রায় ২০ থেকে ২৫ জন। অন্ডালের, তামলা গ্রামের বাউড়ি পাড়ায়, প্রায় হাজার খানেক মানুষের বাস। গত কয়েকদিন ধরেই, অসুস্থ হচ্ছেন একের পর এক গ্রামবাসী। বমি, সঙ্গে পেটখারাপ। বাসিন্দাদের দাবি, পানীয় জল থেকেই ছড়াচ্ছে অসুখ। আক্রান্তদের বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। অন্ডালের বাসিন্দা বিধান বাউড়ি বলেন, “৪ দিন হাসপাতালে ভর্তি ছিলাম। এক গ্লাস জল খেয়েই শরীর খারাপ লাগে।’’ আরেক বাসিন্দা মিতা পালের কথায়, “টিউবওয়েল ছাড়াও অনেকে পুকুরের জল ব্যাবহার করে। জলের সমস্যা একটা রয়েছে।’’

স্বাস্থ্য দফতরের তরফে এলাকায় পাঠানো হয়েছে মেডিক্যাল টিম। অন্ডালের বিডিও সুদীপ্ত বিশ্বাস বলেন, “জলের স্যাম্পেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, সতর্ক রয়েছে প্রশাসন।’’ একটা স্থায়ী মেডিকেল টিম বসানো যায় কিনা সেটাও দেখা হচ্ছে বলে বিডিও জানান। পানীয় জল নিয়ে এই এলাকার মানুষের মনে দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে। এরই মধ্যে দেখা দিয়েছে জলবাহিত অসুখের প্রকোপ। এনিয়ে তৃণমূল প্রশাসনকে আক্রমণ করতে ছাড়েনি বিজেপি।

দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, “কেন্দ্রের টাকা এসে রিটার্ন চলে গেছে। কোনো কাজ হয়নি। এ দায় শুধু স্থানীয় প্রশাসনের নয়, দায় তৃণমূল পরিচালিত অন্ডাল গ্রাম পঞ্চায়েতের।’’ পশ্চিম বর্ধমান জেলা পরিষদের তৃণমূল নেতা ও কর্মাধ্যক্ষ সুজিত মুখোপাধ্যায় বলেন, “জলের ট্যাঙ্ক পাঠিয়েছি। মেডিকেল টীম পাঠানো হবে, দরকারে স্থায়ী মেডিকেল টীম থাকবে> বিজেপির অস্তিত্ব বিপন্ন এই রাজ্যে তাই ভুলভাল বকছে তারা এখন।’’ প্রশাসন সূত্রে খবর, ডায়রিয়া কিনা নিশ্চিত হতে, জলের নমুনা, পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এলাকায় পাঠানো হয়েছে পানীয় জলের ট্যাঙ্ক।

আরও পড়ুন: Jalpaiguri News: চলন্ত ট্রেনের দরজায় ঝুলতে ঝুলতে ছবি, ভয়াবহ পরিণতি কলকাতার যুবকের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
Annapurna Yojana : এই কারণেও আটকে থাকতে পারে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ! না জানলে হয়রানি হবে
এই কারণেও আটকে থাকতে পারে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ! না জানলে হয়রানি হবে

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget