এক্সপ্লোর

Asansol Murder Case: ২০ ঘণ্টা পার, আসানসোলে হোটেল মালিক খুনে এখনও অধরা দুষ্কৃতীরা

Asansol Murder Case Update: ২০ ঘণ্টা পার, আসানসোলে হোটেল মালিক খুনে এখনও দুষ্কৃতীরা অধরা। কী বলছে পুলিশ ?

পশ্চিম বর্ধমান: ২০ ঘণ্টা পার, আসানসোলে হোটেল মালিক খুনে (Asansol Murder Case) এখনও দুষ্কৃতীরা অধরা। আসানসোলে পুলিশ লাইন, আইনমন্ত্রীর বাড়ির কাছেই হোটেলে শ্যুটআউটের (Asansol Shootout Case) ঘটনা ঘটে। আসানসোলে হোটেলে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায় দুষ্কৃতীরা। পুলিশের সন্দেহ, হামলার পরে ঝাড়খণ্ডে পালিয়ে গিয়েছে আততায়ীরা।

মূলত, আসানসোলে পুলিশ লাইনের পাশেই রয়েছে ওই হোটেল। সেই হোটেলে ঢুকেই মালিককে গুলি চালায় দুষ্কৃতীরা। হোটেলের লাউঞ্জে বসে ব্যবসা সংক্রান্ত আলোচনার সময় আচমকা পরপর গুলি করা হয়। শহরের বুকে অভিজাত হোটেলের মালিককে পরপর গুলির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই ব্যবসায়ীকে। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ওই ব্যবসায়ী মারা গিয়েছেন। পলাতক ২ দুষ্কৃতীর খোঁজে পুলিশের তল্লাশি। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট, গোয়েন্দা দফতরের আধিকারিকরা রয়েছেন ঘটনাস্থলে।

যেখানে ঘটনাটি ঘটেছে তার ১০০ মিটারের মধ্যেই মন্ত্রী মলয় ঘটকের বাড়ি। ২ জন আততায়ী ছিল। দুজনের হাতেই আগ্নেয়াস্ত্র ছিল। নিরাপত্তারক্ষীকে আগ্নেয়াস্ত্রের সামনে রেখে ভয় দেখিয়ে সরানো হয়। তারপরে ঢুকেই কোনও কথা না বলেই গুলি চালানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন। ৪টি গুলি, মাথায়, বুকে, পেটে গুলির আঘাত রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে বলে সূত্রের খবর।   

পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে প্রথম গুলি, মুহূর্তের মধ্যে দ্বিতীয়বার ট্রিগারে চাপ। লুটিয়ে পড়েছে টার্গেট, তবুও ছাড় নেই। ফের ছুটল বুলেট! তৃতীয়বার। শুক্রবার সন্ধে সাড়ে ৭টা। আসানসোলের অভিজাত আপকার গার্ডেনে,মন্ত্রী মলয় ঘটকের বাড়ি থেকে মাত্র ১০০ মিটার দূরত্বে। পুলিশ পোস্ট থেকে ২০০ মিটার দূরে। হোটেল মীরা ইন্টারন্যাশনালে ঢুকে, মালিককে খুন করে গেল আততায়ীরা।

আরও পড়ুন, রাজ্যে ডাক্তারিতে ভর্তির নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা !

হাসপাতাল সূত্রের খবর, আসানসোল থেকে নিয়ে আসার পথেই মৃত্যু হয় অরবিন্দের। তাঁর মাথা, বুক ও পেটে মোট ৪ টে গুলি লেগেছে বলে জানা যায়। ঘটনার খবর পেয়েই পুলিশ কমিশনারের নেতৃত্বে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ও স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা, হোটেলে পৌঁছন। সূত্রের খবর, সম্প্রতি একটি জমি কেনার তোড়জোড় করছিলেন অরবিন্দ ভগত। খুনের ঘটনার সঙ্গে তার কোনও যোগাযোগ আছে কি না, খতিয়ে দেখছে পুলিশ।

সেরা শিরোনাম

News Live: জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
Supreme Court: জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
Weather Today: দুর্গাপুজোতে কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি? সর্বশেষ আপডেট জানাল আবহাওয়া দফতর
দুর্গাপুজোতে কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি? সর্বশেষ আপডেট জানাল আবহাওয়া দফতর
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget