এক্সপ্লোর

West Burdwan News: খুনে সুপারি কিলার! বরখাস্ত হওয়া ইসিএল কর্মী হত্যার কিনারা পুলিশের

West Burdwan News Update: বুধবার গুলি করে খুন করা হয় বরখাস্ত হওয়া ইসিএল কর্মীকে (Former ECL Worker)। কেন খুন হতে হল পশ্চিম বর্ধমানের (West Burdwan) কুলটির (Kulti) বাসিন্দা পরেশ মান্ডিকে?

কৌশিক গাঁতাইত, কুলটি: ৩৬ ঘণ্টার মধ্যে বরখাস্ত হওয়া ইসিএল কর্মীকে (ECL Worker) খুনের (Murder) কিনারা। মৃতের স্ত্রী-সহ ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। মৃত্যুকালীন সুবিধা ও স্থাবর-অস্থাবর সম্পত্তি দখলের উদ্দেশ্যেই সুপারি কিলার দিয়ে খুন করায় স্ত্রী, দাবি পুলিশের।

বুধবার গুলি করে খুন করা হয় বরখাস্ত হওয়া ইসিএল কর্মীকে। কেন খুন হতে হল পশ্চিম বর্ধমানের কুলটির বাসিন্দা পরেশ মান্ডিকে? পুলিশের দাবি, বনিবনা না হওয়ায় স্ত্রীর সঙ্গে থাকতেন না প্রাক্তন ইসিএল কর্মী। মৃত্যুকালীন সুবিধা ও স্থাবর-অস্থাবর সম্পত্তির মালিকানা পেতে স্বামীকে খুনের ছক কষেন স্ত্রী। খুনের জন্য আড়াই লক্ষ টাকার সুপারি দেওয়া হয়। বিহার থেকে আনা হয় ভাড়াটে খুনিকে। ষড়যন্ত্রকারীরা ধরা পড়লেও, এখনও অধরা সুপারি কিলার। 

বুধবার সকালে রাস্তার ধারে একটি ছাউনিতে পরিচিতদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে খুন হন পরেশ মারান্ডি। খুনের তদন্তে নেমে বেশ কিছু তথ্য হাতে আসে পুলিশের। সূত্রের খবর, পরিকল্পনামাফিক মুঙ্গেরের বাসিন্দা সুপারি কিলার হিমাংশু পাসোয়ানের সঙ্গে যোগাযোগ করে ষড়যন্ত্রকারীরা। খুনের জন্য আড়াই লক্ষ টাকা রফার পর, অগ্রীম ২০ হাজার টাকা দেওয়া হয় সুপারি কিলারকে। দিনকয়েক আগে ট্রেনে করে কুলটিতে আসে আততায়ী। এরপর শুরু হয় পরিকল্পনা অনুযায়ী কাজ। পুলিশ সূত্রে দাবি, মঙ্গলবার বিকেলে প্রথমবার খুনের টার্গেট করা হয় পরেশকে। কিন্তু সেসময় তা ভেস্তে যাওয়ায়, তখনই বেছে নেওয়া হয় বুধবারের সকাল। 

ঘড়ির কাঁটায় তখন সকাল ১০টা। বাজার থেকে মাংস কিনে, বাড়িতে রান্না করতে দিয়ে সবেমাত্র পরিচিতদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন কুলটির তুলসীহিড় এলাকার বাসিন্দা পরেশ মান্ডি। স্থানীয় সূত্রে খবর, রাস্তার ধারে ছাউনিতে বসে থাকার সময় আচমকা জনা কয়েক দুষ্কৃতী সেখানে চড়াও হয়। তাদের মধ্যে একজন খুব কাছ থেকে পরেশ মান্ডিকে পরপর তিনটি গুলি করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা যায়, নিহতের গলার নীচে ও বুকে ৩টি ক্ষতচিহ্ন মিলেছে। 

আরও পড়ুন: Bankura News: হাতি দেখতে গিয়ে বিপত্তি, শুঁড়ে পেঁচিয়ে সপাটে আছাড় দাঁতালের, উৎসাহী ব্যক্তি হাসপাতালে

সেরা শিরোনাম

Supreme Court: জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
Weather Today: দুর্গাপুজোতে কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি? সর্বশেষ আপডেট জানাল আবহাওয়া দফতর
দুর্গাপুজোতে কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি? সর্বশেষ আপডেট জানাল আবহাওয়া দফতর
News Live: জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget