এক্সপ্লোর

Bankura News: হাতি দেখতে গিয়ে বিপত্তি, শুঁড়ে পেঁচিয়ে সপাটে আছাড় দাঁতালের, উৎসাহী ব্যক্তি হাসপাতালে

Bankura News: সপ্তাহ খানেক আগে পশ্চিম মেদিনীপুর থেকে বাঁকুড়ার সারেঙ্গায় এসে পৌঁছয় চারটি শাবক-সহ ১১টি হাতির একটি দল।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: বার বার নিষেধ করা সত্ত্বেও বিপদের তোয়াক্কা করেননি। হাতি দেখতে  (Elephant Attack) গিয়ে বাঁকুড়ায় (Bankura News) জখম হলেন এক ব্যক্তি। শুঁড়ে পেঁচিয়ে তুলে তাঁকে আছাড় মেরেছে এক হাতি। তাতে গুরুতর জখম হয়েছেন তিনি। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার সকালে বাঁকুড়ায় নতুন করে হাতিল দলকে (Elephants Enter Bankura) ঘিরে আতঙ্ক দেখা গিয়েছে। বৃহস্পতিবার রাতে পুরুলিয়া চলে গেলেও, এ দিন সকালে ফের বাঁকুড়ায় প্রবেশ করে হাতির দল। সেই সময় বাঁকুড়া শহর লাগোয়া সিয়ারবেদিয়া এলাকায় হাতি দেখতে ভিড় উপচে পড়ে। সেখানেই বিপত্তি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাতি দেখতে লোকজন হুমড়ি খেয়ে পড়লে, প্রশাসনের তরফে সতর্ক করা হয় সকলকে। তা সত্ত্বেও নিষেধ মানছিলেন না কিছু অতি উৎসাহী মানুষ। বরং হাতিল নাগালের মধ্যে পৌঁছে যান এক ব্যক্তি। তাতেই শুঁড়ে পেঁচিয়ে তুলে ধরে পর ক্ষণেই তাঁকে মাটিতে আছাড় মারে এক হাতে। আহত ওই ব্যক্তিকে ছাতনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: Indian Railway: বাড়ছে অভিযোগের সংখ্যা, এবার যাত্রীদের জন্য শিষ্টাচার নির্দেশিকা রেলের

সপ্তাহ খানেক আগে পশ্চিম মেদিনীপুর থেকে বাঁকুড়ার সারেঙ্গায় এসে পৌঁছয় চারটি শাবক-সহ ১১টি হাতির একটি দল। পরে সিমলাপাল, ইন্দ্রপুর হয়ে হাতির দলটি বুধবার এসে পৌঁছায় বাঁকুড়া শহর লাগোয়া এলাকায়। বৃহস্পতিবার দিনভর বাঁকুড়ার ছাতনার বাবুপাড়া এলাকার একটি ঝোপের মধ্যে লুকিয়ে ছিল হাতির দল। সেখানে হাতির হানায় এক ব্যাক্তির মৃত্যু হয়। আহত হন আরও দু’জন।

এর পর সন্ধেয় হাতির দলটিকে অন্যত্র সরানোর চেষ্টায় উদ্যোগী হয় বন দফতর। তাতে পুরুলিয়ার দিকে এগোতে শুরু করে হাতির দল। সেই মতোই তাদের তাড়িয়ে নিয়ে যেতে থাকেন বন দফতরের আধিকারিকরা। ফলে রাতে দ্বারকেশ্বর নদ পেরিয়ে পুরুলিয়ায় প্রবেশ করে হাতির দল। কিন্তু রাত ফুরনোর আগেই তারা ফের বাঁকুড়ায় ফিরতে শুরু করে। যে কারণে সকাল হতেই ফের সেখানে দেখা মেলে তাদের।

এর আগে, গত সপ্তাহেও সারেঙ্গায় ঢুকে পড়ে ১০টি হাতির একটি দল। দলছুট হয়ে তেলিজাত গ্রামে ঢুকে পড়ে তাণ্ডব চালায় তারা। রাত ২টো নাগাদ একটি মাটির বাড়িতে হানা দেয় তারা। তাতে তছনছ হয়ে যায় বাড়িটি। বাকিরা অক্ষত অবস্থায় পালিয়ে বাঁচলেও, দেওয়াল ভেঙে গায়ের উপর পড়ে জখম হন বাড়ির কর্তা। এ বার ফের হাতির দল ঢুকে পড়ল বাঁকুড়ায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
TMC News : 'হাত-পা বেঁধে পিটিয়েছে...', পুলিশ হেফাজতে মৃত্যু তৃণমূল কর্মীর, কীভাবে ? কী জানাচ্ছে মৃতের পরিবার ?
'হাত-পা বেঁধে পিটিয়েছে...', পুলিশ হেফাজতে মৃত্যু তৃণমূল কর্মীর, কীভাবে ? কী জানাচ্ছে মৃতের পরিবার ?
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের

ভিডিও

Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget