এক্সপ্লোর

Agnimitra Paul: ইসিএল-র আবাসন 'দখল' করে BJP-র কার্যালয়, কী দাবি অগ্নিমিত্রার ?

Agnimitra on ECL: ইসিএল-এর আবাসন 'দখল' করে গড়ে অভিযোগ বিজেপির কার্যালয়ের বিরুদ্ধে। এ নিয়ে তুমুল বাকবিতণ্ডায় জড়ালেন আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়ক , কী দাবি অগ্নিমিত্রা পালের ?

কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: ইসিএল-এর (ECL) আবাসন 'দখল' করে গড়ে অভিযোগ বিজেপির কার্যালয় (BJP Office) এর বিরুদ্ধে। ২০২১ সালে এই কার্যালয় টি বন্ধ করে দেয় ইসিএল কর্তৃপক্ষ। আজ আবার সেটির 'দখল' নেয় বিজেপি বলে অভিযোগ। এ নিয়ে তুমুল বাকবিতণ্ডায় জড়ালেন আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) ও ইসিএল কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে রাণীগঞ্জের অমৃতনগর কোলিয়ারি এলাকায়।

অগ্নিমিত্রার দাবি,'ইসিএল-এর সিএমডি- র সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। এটি বিধায়কের কার্যালয়। কোনওভাবেই এটা ছেড়ে দেওয়া হবে না।' অন্যদিকে ইসিএল-এর দাবি,' সম্পত্তি তাঁদের। এটা ছেড়ে দিতেই হবে।' পুলিশ , সিআইএসএফ-র সামনেই বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন খনির পার্সোনাল ম্যানেজার দীনবন্ধু মন্ডল। পুলিশ কোনওভাবে তাঁকে সেখান থেকে সরিয়ে দেয়।

 প্রসঙ্গত, গত বছরের শেষে, এই ইসিএল পুর্ণবাসনের প্রতিশ্রুতি ভঙ্গে চরম আকার ধারণ করে। লাউদোহার শীর্ষা গ্রামে ফের ধস নামে। মাস ছয় আগে বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা দেয়। তলিয়ে যায় একটি বাড়ি। তখন ECL -এর আধিকারিকরা এসে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে ঠিক করেন যে অবিলম্বে পুনর্বাসন দেওয়া হবে। তাদের কিন্তু সেই পুনর্বাসন এখনও  হয়নি।  এরই মধ্যে আবার ধস হয়েছে।আতঙ্কে স্থানীয় বাসিন্দারা কলিয়ারির রাস্তা আটকে বিক্ষোভ দেখায়। আটকে পড়ে বেশ কয়েকটি গাড়ি। ECL আধিকারিকরা এলে তাদের ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা।

গতবছর অগাস্ট মাসে অন্ডালের বহুলা অঞ্চলে ইসিএলের খোলামুখ খনি-লাগোয়া (coal mine) জনবসতিপূর্ণ এলাকায় ধসের  ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন বাসিন্দারা। পাথর পুকুর এবং বাদ্যকর পাড়ায় কয়েকটি বাড়ির উঠোন ধসের জেরে তলিয়ে যায়। ঘটনাচক্রে সেই সময় পরিবারগুলির কোনও সদস্য বাড়ি ছিলেন না। ফলে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। কিন্তু বাড়ি ফিরে ওই ছবি দেখে আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা।   বিষয়টি নিয়ে তুমুল বিক্ষোভ শুরু করেছিলেন এলাকাবাসী।

আরও পড়ুন, জন্ম থেকেই ছোট হাত, 'পা' দিয়েই মাধ্যমিক দিচ্ছেন জগন্নাথ

 রাষ্ট্রায়ত্ত 'ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের' বিরুদ্ধে এমনিতেই ক্ষুব্ধ স্থানীয়দের অনেকে। খোলা মুখ খনি এলাকা থেকে কয়লা তোলার সময় মাটির নিচে বিস্ফোরণ হয় যার জেরে ভূমিধসের ঘটনা ঘটে। বাসিন্দাদের অভিযোগ, এ ব্যাপারে একাধিকবার ইসিএল আধিকারিকদের জানানো সত্ত্বেও কোনও সুরাহা মেলেনি। ECL কর্তৃপক্ষের গাফিলতিতেই ফের এই ভূমিধসের ঘটনা ঘটেছে, সাফ বক্তব্য তাঁদের।  বিক্ষোভ সামলাতে একসময়ে ঘটনাস্থলে আসতে হয় অন্ডাল থানার পুলিশ, স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান-সহ প্রশাসনিক আধিকারিকদের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal : টুলু মণ্ডলের 'অঘোষিত পাথর সম্রাট' হওয়ার পেছনে মমতা বন্দ্যোপাধ্য়ায় ? কী বললেন মুখ্যমন্ত্রী ?
টুলু মণ্ডলের 'অঘোষিত পাথর সম্রাট' হওয়ার পেছনে মমতা বন্দ্যোপাধ্য়ায় ? কী বললেন মুখ্যমন্ত্রী ?
BJP West Bengal: দলের একাংশই তোলাবাজিতে যুক্ত! কাদের বিরুদ্ধে এই অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি?
দলের একাংশই তোলাবাজিতে যুক্ত! কাদের বিরুদ্ধে এই অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি?
Kolkata News: সারারাত বাস চলবে কলকাতা ও শহরতলিতে, বড় ঘোষণা রাজ্যের, কোন কোন রুটে মিলবে পরিষেবা, জেনে নিন
সারারাত বাস চলবে কলকাতা ও শহরতলিতে, বড় ঘোষণা রাজ্যের, কোন কোন রুটে মিলবে পরিষেবা, জেনে নিন
Halo Phenomenon : সূর্যকে ঘিরে রঙিন আলোর বলয় ! তাজ্জব কলকাতা, রামধনু নাকি অন্যকিছু?
সূর্যকে ঘিরে রঙিন আলোর বলয় ! তাজ্জব কলকাতা, রামধনু নাকি অন্যকিছু?

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget