এক্সপ্লোর

West Burdwan News: বন্ধ স্বাস্থ্য কেন্দ্রে তৃণমূল ছাত্র পরিষদের পার্টি অফিস! ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, বোমাবাজির অভিযোগ

স্থানীয় সূত্রে খবর, বন্ধ হয়ে যাওয়া স্বাস্থ্য কেন্দ্রে বছরখানেক আগে TMCP-র পার্টি অফিসের উদ্বোধন করেন জামুড়িয়ার তৃণমূল বিধায়ক হরেরাম সিং।

পাণ্ডবেশ্বর, (পশ্চিম বর্ধমান): বন্ধ স্বাস্থ্য কেন্দ্রে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) পার্টি অফিসকে কেন্দ্র করে সংঘর্ষ, বোমাবাজির অভিযোগ। সংঘর্ষে আহত ২ যুব তৃণমূল কর্মী হাসপাতালে ভর্তি। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের ফড়ফড়ি গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, বন্ধ হয়ে যাওয়া স্বাস্থ্য কেন্দ্রে বছরখানেক আগে TMCP-র পার্টি অফিসের উদ্বোধন করেন জামুড়িয়ার তৃণমূল বিধায়ক (TMC MLA) হরেরাম সিং। দিনদুয়েক আগে পার্টি অফিস মেরামতের কাজ শুরু হওয়ায় বাধা দেন স্থানীয় তৃণমূল কর্মীরা। এই নিয়ে সংঘর্ষ বেধে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

পার্টি অফিস তৈরির প্রতিবাদ: বন্ধ স্বাস্থ্যকেন্দ্রে তৃণমূল ছাত্র পরিষদের পার্টি অফিস  (TMCP) তৈরির প্রতিবাদ। TMCP’র সদস্যদের সঙ্গে স্থানীয় তৃণমূল কর্মীদেরই বচসা! দু’পক্ষের সংঘর্ষ গড়াল বোমাবাজি অবধি । পাণ্ডবেশ্বরের ফড়ফড়ি গ্রামের এই ঘটনায় দু’পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছেন। স্থানীয় সূত্রে দাবি, বন্ধ হয়ে যাওয়া এই স্বাস্থ্যকেন্দ্রে বছরখানেক আগে TMCP-র পার্টি অফিসের উদ্বোধন করেন জামুড়িয়ার তৃণমূল (TMC) বিধায়ক হরেরাম সিংহ ।

দু’পক্ষের সংঘর্ষ: দিন দুয়েক আগে পার্টি অফিসের সামনে এই ফলক ও গেট বসানো হয়। এর প্রতিবাদ করেন স্থানীয় তৃণমূল নেতা-কর্মীদের একাংশ । এই নিয়ে দু’পক্ষের সংঘর্ষ বেধে যায় । পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । প্রতিবাদে সরব হয়েছেন স্থানীয়দের একাংশও ! পশ্চিম দুর্গাপুরের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই-এর কথায়,  সামনেই পঞ্চায়েত ভোট (Panchayet Election) এগিয়ে আসছে, বালি-কলয়া নিয়ে গন্ডগোল । এসব সমস্যা দেখতে পারছে না ।

আগামী বছর পঞ্চায়েত ভোট (Panchayet Election)। তার আগে বন্ধ স্বাস্থ্য কেন্দ্রে, পার্টি অফিস তৈরি নিয়ে, তৃণমূল (TMC) বনাম তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) দ্বন্দ্ব ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা।

আরও পড়ুন: Howrah News: তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দফতরে তালা তৃণমূল সদস্যদেরই

সেরা শিরোনাম

Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Sandipan Saha on BJP Inner Clash: দিকে দিকে বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব, ফাটল মাথাও, ‘ঋতব্রত তৃণমূল’ বলল, ‘এরা কি সেই সুযোগসন্ধানী…?’
দিকে দিকে বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব, ফাটল মাথাও, ‘ঋতব্রত তৃণমূল’ বলল, ‘এরা কি সেই সুযোগসন্ধানী…?’
West Bengal: রাতের অন্ধকারে রেললাইনে হাতির দল, ট্রেন থামিয়ে বাঁচালেন লোকো পাইলটরা
রাতের অন্ধকারে রেললাইনে হাতির দল, ট্রেন থামিয়ে বাঁচালেন লোকো পাইলটরা
News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
Embed widget