এক্সপ্লোর

West Midnapore: রাস্তায় আশ্রয় গ্রামবাসীদের, জলমগ্ন পশ্চিম মেদিনীপুরের পিংলার পশ্চিমচক গ্রাম

শ তিনেক গ্রামবাসী আশ্রয় নিয়েছেন গ্রামের পাকা রাস্তার ওপর। সেখানে সরকারি ত্রাণ পৌঁছয়নি বলে অভিযোগ উঠেছে।

বিশ্বজিৎ দাস, পিংলা: সপ্তাহখানেক আগে বৃষ্টি থামলেও এখনও জলমগ্ন পশ্চিম মেদিনীপুরের পিংলার পশ্চিমচক গ্রাম। শ তিনেক গ্রামবাসী আশ্রয় নিয়েছেন গ্রামের পাকা রাস্তার ওপর। সেখানে সরকারি ত্রাণ পৌঁছয়নি বলে অভিযোগ উঠেছে। ত্রাণ বিলি নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। রাজনৈতিক উদ্দেশ্যে ভিত্তিহীন অভিযোগ, পাল্টা দাবি শাসকদলের।

পথেই সংসার, গেরস্থালির জিনিস নিয়ে ঠাঁই হয়েছে খোলা আকাশের নীচে। ত্রিপল টাঙিয়ে, ইটের ওপর খড় চাপিয়ে কোনওমতে চলছে দিনযাপন।এভাবেই লড়াই চালাচ্ছেন পশ্চিম মেদিনীপুরের পিংলার পশ্চিমচক গ্রামের শতাধিক বাসিন্দা।

আরও পড়ুন: Malda: আবাস যোজনার ঘর পেতে ২০ হাজার টাকা কাটমানি চাওয়ার অভিযোগ কংগ্রেস নেতার বিরুদ্ধে

সপ্তাহখানেক আগের প্রবল বৃষ্টির জেরে এখনও ভাসছে পিংলার বিস্তীর্ণ এলাকা। পশ্চিমচক গ্রাম প্লাবিত। বাড়ির একতলায় জল। মাটির বাড়িগুলি ডুবে গিয়েছে। শ তিনেক বাসিন্দা গবাদি পশুদের নিয়ে আশ্রয় নিয়েছেন উঁচু পাকা রাস্তার ওপর। অভিযোগ, সেখানে পৌঁছয়নি সরকারি ত্রাণ। পশ্চিমচকের বাসিন্দা বুল্টি বেরা প্রামাণিকের কথায়,বিশ্বকর্মা পুজোর আগের দিন থেকে বাড়ি ছেড়ে রাস্তায় এসে উঠেছি। তিন চারশো লোক রয়েছে। সরকারিভাবে ত্রাণ মেলেনি। আরেক বাসিন্দা শঙ্করী বাগের কথায়, বাড়ি ডুবে গেছে। রাস্তায় আছি। বাইরে থেকে কিছু কিছু লোক এসে চিড়ে মুড়ি বিস্কুট দিচ্ছে। ত্রাণ বিলি নিয়ে গ্রামবাসীদের অভিযোগ মানছেন পঞ্চায়েতের স্থানীয় সদস্য।

পিংলার জলচক গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য অমিত গায়েন বলেন, “ওঁরা সেভাবে সরকারি ত্রাণ পাননি। সরকারের কাছে আবেদন করেছি যাতে বাড়িগুলো মেরামত করা যায়। ত্রাণ বিলি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।’’ ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তন্ময় দাস, “রাস্তার ওপর ত্রিপল টাঙিয়ে শতাধিক মানুষ রয়েছে। প্রশাসন সহযোগিতা করেনি। এমনকি খাবারও পৌঁছে দেয়নি।’’ যদিও পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক জানিয়েছেন, গবাদি পশু সঙ্গে থাকায় ওই গ্রামবাসীরা স্কুলে গিয়ে থাকতে চাইছেন না। ত্রাণ শিবিরে খাবারের ব্যবস্থা রয়েছে।

আরও পড়ুন: Howrah: শিবপুরে জলবন্দি এলাকা পরিদর্শনে এসে বিক্ষোভের মুখে মনোজ তিওয়ারি

 

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget