এক্সপ্লোর

West Medinipur: গচ্ছিত টাকা তুলতে নাজেহাল, সমস্যায় থ্যালাসেমিয়া আক্রান্ত ছেলের পরিবার

Thalassemia Patient: গত দু’বছর ধরে শ্রীনগর ঠাকুরহাটি সমবায় সমিতিতে বারবার আবেদন করেও টাকা তুলতে পারছেন না তাঁরা।

সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: থ্যালাসেমিয়া (Thalassemia) আক্রান্ত ছেলের চিকিৎসার জন্য, চেয়েও মিলছে না নিজের গচ্ছিত টাকা। বারবার ফিরিয়ে দিচ্ছে সমবায় সমিতি। এমনই অভিযোগে সরব হয়েছে পশ্চিম মেদিনীপুরের (West Midnapur) চন্দ্রকোনার একটি পরিবার। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত টাকা ফেরতের আশ্বাস দিয়েছেন ব্লক সমবায় আধিকারিক। এই ঘটনাতেও লেগেছে রাজনীতির রং। 

একমাত্র ছেলে থ্যালাসেমিয়ায় আক্রান্ত। মাঝে মাঝেই রক্তের দরকার হয়। চিকিৎসাও খরচ সাপেক্ষ। তাই কয়েক বছর আগে, চাষের জমি বিক্রি করে ৮ লক্ষ টাকা গ্রামের সমবায় সমিতিতে জমা রেখেছিল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের ধুলিয়াডাঙা গ্রামের এই পরিবার। 

অভিযোগ, গত দু’বছর ধরে শ্রীনগর ঠাকুরহাটি সমবায় সমিতিতে বারবার আবেদন করেও টাকা তুলতে পারছেন না তাঁরা। আজ নয় কাল, কাল নয় পরশু --- এই করে বছরের পর বছর ঘোরানো হচ্ছে তাঁদের। পরিবারের অভিযোগ, প্রশাসনের বিভিন্ন মহলে সমস্যার কথা জানিয়েও কোনও সুরাহা মেলেনি। 

আরও পড়ুন, অটিজম রোগ নয়, সচেতন করতেই পালিত বিশেষ দিন

থ্যালাসেমিয়া আক্রান্ত যুবকের মা মীনা পাল বলেন, "মাঝে মাঝেই রক্তের দরকার হয়। জমি বিক্রি করে টাকা রেখেছিলাম সমবায় সমিতিতে। গত দুবছর ধরে টাকা দিচ্ছে না। আজ কাল করে ঘোরাচ্ছে। কোথাও জানিয়ে লাভ হয়নি।" শ্রীনগর ঠাকুরহাটি সমবায় সমিতি সূত্রে খবর, কয়েক বছর আগে সমবায় সমিতির তৎকালীন বোর্ড সদস্যদের সুপারিশে একাধিক ব্যবসায়ী ও হিমঘর মালিকদের কয়েক কোটি টাকা ঋণ দেওয়া হয়েছিল। সেই ঋণ আর শোধ করা হয়নি। সেকারণেই কী অর্থাভাবে ধুঁকছে সমবায় সমিতি? আর তার মাশুল গুনছে থ্যালাসেমিয়া আক্রান্তের পরিবার? 

চন্দ্রকোনা ১ নম্বর ব্লক সমবায় আধিকারিক অর্পিতা চক্রবর্তী বলেন, "ব্যাড ইনভেস্টমেন্ট হয়েছে। জেলাশাসক থেকে শুরু করে সকলকে বিষয়টি জানানো হয়েছে। আমরা দেখছি। দ্রুত টাকা কীভাবে ফেরত দেওয়া যায় তার ব্যবস্থা করা হবে।" আশ্বাস মিলেছে, এখন দেখার থ্যালাসেমিয়া আক্রান্তের পরিবার কত দিনে জমানো টাকা ফেরত পায়। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
Kolkata Road Condition: খানাখন্দে জল জমে রাস্তা যেন আস্ত মারণফাঁদ! অগ্নিমিত্রা বিঁধলেন TMC-কে, ফিরহাদকে কাঠগড়ায় তুললেন কুণালও
খানাখন্দে জল জমে রাস্তা যেন আস্ত মারণফাঁদ! অগ্নিমিত্রা বিঁধলেন TMC-কে, ফিরহাদকে কাঠগড়ায় তুললেন কুণালও
Abhishek Banerjee Sebaashray: অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে
অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে
Mamata Banerjee: 'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget