এক্সপ্লোর

Sukanta Majumdar: 'বিজেপি যেখানে পঞ্চায়েত পাবে, সেখানে টাকা যাবে', বিস্ফোরক সুকান্ত

সুকান্ত মজুমদারে কথায়, 'পঞ্চায়েত ভোট শেষ হওয়ার পর, আমরা মোদিজীকে গিয়ে বলব, যেখানে আমাদের পঞ্চায়েত জিতেছে, সেখানে টাকা দিন, বাকি টাকা বন্ধ করে'

দীপক ঘোষ ও আশাবুল হোসেন, কলকাতা: পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election) হয়ে যাওয়ার পর মোদিজীকে (Narendra Modi) বলব, বিজেপি যেখানে পঞ্চায়েত পাবে, সেখানে টাকা পাঠাবেন, অন্য কোথাও টাকা পাঠাবেন না। মন্তব্য বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar)। 

কেন্দ্রীয় অনুদান নিয়েও তৃণমূল(TMC)-বিজেপির(BJP) মধ্যে টানাপোড়েনের মধ্যে এবার বিস্ফোরক দাবি করলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদারে (Sukanta Majumdar) কথায়, পঞ্চায়েত ভোট শেষ হওয়ার পর, আমরা মোদিজীকে গিয়ে বলব, যেখানে আমাদের পঞ্চায়েত জিতেছে, সেখানে টাকা দিন, বাকি টাকা বন্ধ করে দিন।

দুয়ারে পঞ্চায়েত ভোট (Panchayet Election)! তার আগে, তপ্ত হচ্ছে বঙ্গ-রাজনীতি! চড়ছে বাগ্‍যুদ্ধের পারদ! ১০০ দিনের কাজ-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে মোদি সরকার টাকা দিচ্ছে না এই অভিযোগ তুলে অবিলম্বে বরাদ্দ মিটিয়ে দেওয়ার দাবিতে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। 

এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) বলেছিলেন 'আমাদের টাকা আমাদের ফিরিয়ে দাও, না হলে GST বন্ধ করে দাও। আমাদের টাকা আমাদের দিতে হবে, না হলে গদি ছাড়তে হবে। আবার ভিন্ন সুর শোনা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) আবার এ প্রসঙ্গে কার্যত ক্ষোভ উগড়েই বলেছিলেন, কেন্দ্রের টাকা লাগবে না। 

এই অবস্থায় কেন্দ্রীয় অনুদান নিয়ে এবার পাল্টা হুঙ্কার দিলেন বিজেপির রাজ্য সভাপতি। সুকান্ত মজুমদার বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, GST’র টাকা বন্ধ করে দেবেন। ওনার পৌত্রিক সম্পত্তি নাকি? GST’র সঙ্গে গ্রামীণ প্রকল্পের টাকার কোনও যোগ নেই। প্রকল্প ভিত্তিক টাকা কেন্দ্রের থেকে আসে। টাকার কোনও হিসাব ওরা দেয় না। টাকার হিসাব না দিলে, এক টাকা পাবেন না।

তৃণমূল বিধায়ক তাপস রায়ের কথায়, বাংলাকে আর্থিকভাবে অবরোধ করতে চায়। বাংলায় উন্নয়ন থমকে যাক এটাই চায়। সব মিলিয়ে, পঞ্চায়েত ভোটের আগে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ ঘিরে তরজা বেড়েই চলেছে।

এর আগে ফের ডান্ডা মেরে ঠান্ডা করার নিদান দিতে বিতর্কে জড়িয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।গতকাল পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে বিজেপির কর্মী সম্মেলনের মঞ্চ থেকে তিনি দলের কর্মীদের উদ্দেশে বলেন, 'বড় ডান্ডা হাতের কাছে রাখুন। তৃণমূলের কেউ যদি অন্যরকম কিছু করে, এখানে তৃণমূলের যে শেখ সুফিয়ান আছেন, তাঁরা যদি কিছু করেন, তাহলে আগে ডান্ডা দিয়ে সোজা করে দেবেন। তাঁর পরামর্শ, পরে যেন কর্মীরা তাঁকে জানান, দাদা, কোর্স কমপ্লিট হয়ে গেছে। তার বক্তব্য, সিপিএম ৩৫ বছরে আমার কিছু করতে পারেননি আর উনি কr করবেন। পাশাপাশি এদিনের সভা মঞ্চ থেকে পুলিশকেও হুঁশিয়ারি দেন সুকান্ত মজুমদার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
Annapurna Yojana : 'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget