এক্সপ্লোর

TMC on 2000 Rupee: আবার নোট বাতিল, বিক্ষোভ TMC-র

TMC Protest on Withdraw 2000 Rupee: ৩০ সেপ্টেম্বরের পর আর চলবে না ২০০০ টাকার নোট। ফের বিক্ষোভ তৃণমূলের

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: আবার নোট বাতিল, ফের বিক্ষোভ তৃণমূলের (TMC)। ৩০ সেপ্টেম্বরের পর আর চলবে না ২০০০ টাকার নোট। রিজার্ভ ব্যাঙ্ক ঘোষণা করেছে দু হাজার টাকার নোট তুলে নেওয়া হবে।নোট বন্দীর পর আবার সমস্যায় পড়বে সাধারণ মানুষ।প্রতিবাদে শেওড়াফুলিতে রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্কের সামনে বিক্ষোভ তৃণমূলের।

২০১৬ সালে একা হাজার ও পাঁচশ টাকা বাতিল ঘোষণা করেছিল মোদি সরকার। রাতারাতি সেই নোট বাতিল সমস্যায় ফেলেছিল দেশবাসীকে। দু হাজার টাকার নোট চালু করা হয়েছিল পরিস্থিতি সামাল দিতে। সাড়ে ছয় বছর পর সেই দু হাজার টাকার নোটও বাতিল করা হচ্ছে।এই ধরনের সিদ্ধান্ত তুঘলকি বলে মনে করে তৃণমূল।আজ শেওড়াফুলিতে স্টেট ব্যাঙ্কের সামনে হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখায় জয়হিন্দ বাহিনী। বৈদ্যবাটি পুরসভার তৃনমূল কাউন্সিলর ও কর্মীরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ২ হাজারের নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে মোদি সরকারকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন,‘২ হাজারের নোট বাতিল করে ফের খামখেয়ালি ও তুঘলকি আচরণ। ২০০০ টাকার নোট বাতিলে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ’ ‘এই সরকারের ঘনিষ্ঠ পুঁজিপতি গোষ্ঠীর কাজ আড়াল করতেই আচমকা এই সব পদক্ষেপ। উপযুক্ত সময়ে মানুষ এই কর্তৃত্ববাদী সরকারের কাজের হিসেব বুঝে নেবে’, ট্যুইট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

এ প্রসঙ্গে এবিপি আনন্দকে বাজার বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত বলেন, 'অর্থনীতিতে বিশেষ প্রভাব পড়বে বলে আমার মনে হয় না। কারণ ইতিমধ্যেই ২০০০ এর নোট ছাপা আরবিআই বন্ধ করে দিয়েছিল। নোট ইন সার্কুলেশন ধীরে ধীরে অবলুপ্তির পথেই গিয়েছিল। ব্যাঙ্কের এটিএম কিংবা কাউন্টারেও পাওয়া যাচ্ছিল না। গ্রাহকদের চাহিদায় কেবল তা দেওয়া হত। সমস্যা একটাই অনেক মধ্যবিত্তর কাছে হয়ত এই টাকা রয়ে গেছে। তবে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। ডিমনিটাইজেশনের কালো সময় হয়ত ফিরবে না। ব্যাঙ্কের কর্মীদের সচেষ্ট হতে হবে। এখন অনেকটাই সময় আছে হাতে।' তিনি এও বলেন, কী কারণে এই নোট বাতিল হল তা এখনও স্পষ্ট নয়। কারণ, যখন এই নোট চালু করা হয়েছিল তখন বলা হয়েছিল এখানে চিপ জাতীয় কিছু থাকবে। আগামী দিনে জাল ২০০০ নোটের বাড়বাড়ন্ত রুখতে। সাধারণ মানুষ এই নোট নিতে আকৃষ্ট হতেন না। খুচরো ব্যবসায়ীদের জন্যও এই নোট সমস্যা তৈরি করেছিল। 

আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ? 

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

উল্লেখ্য, ২০১৬ সালের ৮ নভেম্বর, হঠাৎ পুরনো ৫০০-র নোট ও ১ হাজার টাকার নোট বাতিল করে মোদি সরকার। তারপর নোটবন্দি নিয়ে গোটা দেশ জুড়ে তোলপাড় শুরু হয়। RBI-এর দাবি, সেই পরিস্থিতিতে দেশীয় বাজারে নোটের যোগান সামাল দেওয়ার জন্যই ২০১৬ সালের নভেম্বরে বাজারে ২ হাজার টাকার নোট এনেছিল রিজার্ভ ব্যাঙ্ক। বাজারে যত পরিমাণ ২ হাজার টাকার নোট রয়েছে, তার ৮৯ শতাংশ নোটই ২০১৭-র মার্চের আগে ছাপা হয়। 

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: প্রধান বিচারপতির বেঞ্চে অস্বস্তি বাড়ল নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, সিঙ্গেল বেঞ্চের নির্দেশের তীব্র সমালোচনা
প্রধান বিচারপতির বেঞ্চে অস্বস্তি বাড়ল নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, সিঙ্গেল বেঞ্চের নির্দেশের তীব্র সমালোচনা
CM Suvendu Adhikari On Annapurna Yojana : “পুজোর আগে বাকিদেরকেও টাকা ট্রান্সফার করে দেবো”, অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কাদের আবেদন বাতিল হল ? কাদেরটা 'অ্যাপ্রুভ' ?
“পুজোর আগে বাকিদেরকেও টাকা ট্রান্সফার করে দেবো”, অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কাদের আবেদন বাতিল হল ? কাদেরটা 'অ্যাপ্রুভ' ?
KMC Vote : পুরভোট নিয়ে বড় ঘোষণা, জেলাশাসকদের সঙ্গে কথা বলেই রাজ্য নির্বাচন কমিশনার বললেন...
পুরভোট নিয়ে বড় ঘোষণা, জেলাশাসকদের সঙ্গে কথা বলেই রাজ্য নির্বাচন কমিশনার বললেন...
CJP Protest : এই দিন থেকে দেশজুড়ে পথে CJP, জ্ঞানেশকাণ্ডে ডেডলাইন বেঁধে দিলেন অভিজিৎ দীপকে
এই দিন থেকে দেশজুড়ে পথে CJP, জ্ঞানেশকাণ্ডে ডেডলাইন বেঁধে দিলেন অভিজিৎ দীপকে

ভিডিও

Madhyamgram News | বিজেপির একাংশের বিরুদ্ধে ফের তোলাবাজির অভিযোগ | ABP Ananda LIVE
ISF News | আজ ফের ISF-এর প্রতীক মামলার শুনানি | ABP Ananda LIVE
KMC News | নভেম্বরের শেষেই হবে পুরভোট ?কী জানা গেল বৈঠক থেকে ?
Ajit Maity Arrest | তোলাবাজির অভিযোগে গ্রেফতার পিংলার প্রাক্তন বিধায়ক অজিত মাইতি
Jukti Takko(পর্ব ২)|একদিকে দেখি আগের শাসক আজকে সর্বহারা, বদলালো নাম, প্রতীক গেল, প্রার্থীও হাতছাড়া!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bigg Boss এর রান্নাঘরে রণক্ষেত্র! মনামী-রাজবীরকে ‘বেইমান’ দাগিয়ে ক্ষোভ নন্দিনীর
Bigg Boss এর রান্নাঘরে রণক্ষেত্র! মনামী-রাজবীরকে ‘বেইমান’ দাগিয়ে ক্ষোভ নন্দিনীর
Super El Nino : ভারতে আগামী কয়েক মাসে ১৫ হাজার অতিরিক্ত মৃত্যু শুধু গরমে ? 'সুপার এল নিনো' মড়ক লাগাবে দেশে?
ভারতে আগামী কয়েক মাসে ১৫ হাজার অতিরিক্ত মৃত্যু শুধু গরমে ? 'সুপার এল নিনো' মড়ক লাগাবে দেশে?
Rahul Gandhi: 'প্রধানমন্ত্রী ও অমিত শাহ এই ষড়যন্ত্রের মাথায় ছিলেন, তদন্তের আওতায় আনা হোক', জ্ঞানেশ কুমারকাণ্ডে নিশানা রাহুলের
'প্রধানমন্ত্রী ও অমিত শাহ এই ষড়যন্ত্রের মাথায় ছিলেন, তদন্তের আওতায় আনা হোক', জ্ঞানেশ কুমারকাণ্ডে নিশানা রাহুলের
ভয়ঙ্কর ঘটনা ! চোখে লঙ্কার গুঁড়ো ছুড়ে এলোপাথাড়ি মার কুস্তিগীরকে, রাস্তাতেই মৃত্যু
ভয়ঙ্কর ঘটনা ! চোখে লঙ্কার গুঁড়ো ছুড়ে এলোপাথাড়ি মার কুস্তিগীরকে, রাস্তাতেই মৃত্যু
Atal Pension Yojana: মাসে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশনের গ্যারান্টি, কারা পাবেন? কী করলে তবে পাবেন?
মাসে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশনের গ্যারান্টি, কারা পাবেন? কী করলে তবে পাবেন?
India vs Japan: 'ভিন্ন জার্সি, একই শিকড়', ঈশান-বৈভবের সঙ্গে ছবি পোস্ট করে কেন এমনটা লিখলেন জাপানের ক্রিকেটার
'ভিন্ন জার্সি, একই শিকড়', ঈশান-বৈভবের সঙ্গে ছবি পোস্ট করে কেন এমনটা লিখলেন জাপানের ক্রিকেটার
AI Risks: এবার সরকারি ওয়েবসাইটে হামলা, গোপনে হানা দিল AI, বেহাত তথ্যভাণ্ডার, বাড়ছে উদ্বেগ
এবার সরকারি ওয়েবসাইটে হামলা, গোপনে হানা দিল AI, বেহাত তথ্যভাণ্ডার, বাড়ছে উদ্বেগ
Bank Holidays October : SBI, HDFC ছাড়াও অক্টোবরে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এখানে রইল পুরো ছুটির লিস্ট
SBI, HDFC ছাড়াও অক্টোবরে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এখানে রইল পুরো ছুটির লিস্ট
Embed widget