এক্সপ্লোর

Alipurduar News: আলিপুরদুয়ারের হাতির হানায় মৃত মহিলা, জখম ৪

Elephant Attack: জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে বন্য হাতির আক্রমণে মৃত্যু হল একজন মহিলার। এই ঘটনায় জখম হয়েছেন তিনজন মহিলা ও একজন পুরুষ। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারে।

অরিন্দম সেন: আলিপুরদুয়ারের (Alipurduar) বক্সা ব্যাঘ্র প্রকল্পের নিউল্যান্ডসের জঙ্গলে হাতির আক্রমণে (Elephant attack) নিহত হলেন একজন মহিলা। ওই একই ঘটনায় ওই মহিলার সঙ্গে থাকা একজন পুরুষ ও তিন মহিলা সঙ্গীও জখম হয়েছেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভুটান লাগোয়া কুমারগ্রাম রেঞ্জের নিউল্যান্ডস বিটের জঙ্গলে নিউল্যান্ডস চা বাগানের পাঁচ বাসিন্দা দুপুরবেলা জ্বালানি কাঠ কুড়োতে যান। যখন তাঁরা কাঠ কুড়োনোতে ব্যস্ত ছিল সেসময় আচমকা একটি বুনো দাঁতাল আক্রমণ করে ওই কাঠ কুড়োনির দলকে। সেই সময় কাছেই বন দফতরের টহলদারি দল টহল দিছিল। 

আরও পড়ুন: Pingla News: বাড়ির তৈরির গর্ত খোঁড়ার সময় মিলল পুরনো সুড়ঙ্গের খোঁজ, কী হল তারপর...

কাঠ কুড়োনিদের আর্ত চিৎকারে তারা ঘটনাস্থলে পৌঁছে হাতিটিকে তাড়ায়। পাশাপাশি বুনো হাতির আক্রমণে গুরুতর জখম অবস্থায় পাঁচজনকে উদ্ধার করেন বন দফতরের কর্মীরা। তারপর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে চলে আসেন আহতদের আত্মীয়রা। বন দফতরের সহায়তায় দ্রুত আহতদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছলে মৃত ঘোষণা করা হয় পুকুলি সিং রাজপূত নামে এক মহিলাকে। বাকি আহতের মধ্যে এক মহিলার অবস্থা আশঙ্কাজনক। তবে অপর এক মহিলা ও পুরুষকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জেলা  হাসপাতাল সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত উল্লেখ্য, বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে এর আগেও কাঠ কুড়োতে গিয়ে বন্য পশুর আক্রমণের শিকার হয়েছেন অনেক জন। তাঁদের মধ্যে কেউ কেউ প্রাণে বাঁচলেও অনেকেই মারা গেছেন। বন দফতরের পক্ষ থেকে বারবার স্থানীয় বাসিন্দাদের গভীর জঙ্গলে কাঠ কুড়োতে যেতে বারণ করা হলেও বেশিরভাগ ক্ষেত্রেই না অমান্য করে গ্রামের বাসিন্দারা কাঠ কুড়োতে গভীর জঙ্গলে প্রবেশ করেন। তার ফলশ্রুতিতে এই ধরনের ঘটনা ঘটে।

বন দফতর সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে কুমারগ্রাম রেঞ্জের নিউল্যান্ডস বিটের জঙ্গলে নিউল্যান্ডস চা বাগানের পাঁচ বাসিন্দা গভীর জঙ্গলে কাঠ কুড়োতে গেছিলেন। সেই সময় আচমকা বন্য হাতির হানায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: TMC: 'মমতার ছবি ছাড়া জিতে দেখান' হুমায়ুনের মন্তব্যের পাল্টা জবাব দুই হেভিওয়েট নেতার

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget