এক্সপ্লোর

Pakistani Arrested: ভিসা ছাড়াই ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে ধৃত ২ পাকিস্তানি নাগরিক

Siliguri News:ভিসা ছাড়াই ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে শিলিগুড়ি-নেপাল সীমান্ত থেকে ছেলে-সহ এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে।

সনৎ ঝা, শিলিগুড়ি: ভিসা ছাড়াই ভারতে অনুপ্রবেশের (Illegal Immigration Attempt) চেষ্টার অভিযোগে শিলিগুড়ি-নেপাল সীমান্ত থেকে ছেলে-সহ এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে (2 Pakistanis Arrested From Siliguri) । প্রশাসনের দাবি, ধৃতেরা পাকিস্তানের বাসিন্দা। নেপাল থেকে হেঁটে মেচি সেতু হয়ে ভারতে অনুপ্রবেশের সময় গ্রেফতার করা হয় তাঁদের। সূত্রের খবর, পানিট্যাঙ্কিতে এসএসবি তল্লাশি চালানোর সময় ধরা পড়েন তাঁরা। আদতে পাকিস্তানের করাচির বাসিন্দা ওই ২জন। আপাতত  খড়িবাড়ি থানায় আনা হয়েছে পাকিস্তানের বাসিন্দা, মা ও ছেলেকে। 

যা জানা গেল...
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মহিলা, তাঁর ছেলেকে নিয়ে সৌদি আরব থেকে নেপালের 'ট্যুরিস্ট ভিসা'-য় সে দেশে আসেন। তার পর, গত কাল, বুধবার, ছেলেকে নিয়েই পানিট্যাঙ্কি হয়ে ভারতের প্রবেশের চেষ্টা করেন। এসএসবির জওয়ানরা তখন তল্লাশি চালাচ্ছিলেন। তখনই পাকিস্তানের বাসিন্দা ওই মহিলার কাছ থেকে করাচির পাসপোর্ট, পরিচয়পত্র পাওয়া যায় বলে খবর। এর পর, মা-ছেলে দুজনকে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জানা গিয়েছে, ওই মহিলা একসময়ে ভারতের নাগরিক ছিলেন। অসমে থাকতেন তিনি। পরে বিবাহসূত্রে পাকিস্তানে যান। তাঁর দাবি, কলকাতায় বেড়াতে আসছিলেন। কিন্তু ভারতে আসতে হলে যে আলাদা করে ভিসা করাতে হয় সেটা কি তিনি জানতেন না? তাঁদের আজ শিলিগুড়ি আদালতে পেশ করে পুলিশ। ৭ দিনের পুলিশি হেফাজত হয়েছে। কিন্তু সত্যিই তিনি ভিসার বিষয়টি জানতেন না, নাকি অন্য কোনও কারণ রয়েছে? সঙ্গে ১২ বছরের ছেলেকে নিয়ে সত্যিই কি কলকাতা বেড়াতে যাচ্ছিলেন? প্রশ্ন রয়েছে এই নিয়েও। সবটা নিয়েই তদন্ত শুরু করেছে পুলিশ। 

নতুন নয়...
এ রাজ্যে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগ নতুন নয়। বিশেষত, বাংলাদেশি নাগরিকের অনুপ্রবেশের চেষ্টার অভিযোগ প্রায়ই ওঠে। বছরদুয়েক আগে, ডিসেম্বর মাসে অনুপ্রবেশের অভিযোগেই কলকাতায় ২১ জন বাংলাদেশিকে আটক করা হয়। তাদের থেকে জাল আধার ও ভোটার কার্ড মিলেছিল, দাবি করে কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে খবর, লখনউ এটিএস লালবাজারে এসে গুন্ডাদমন শাখায় জানায় মানব পাচারে অভিযুক্ত এক বাংলাদেশি কলকাতায় আত্মগোপন করে রয়েছে। এরপর মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে আনন্দপুরের গুলশন কলোনি এলাকায় হানা দেয় পুলিশ। সেখান থেকে মানব পাচারে অভিযুক্ত মোস্ট ওয়ান্টেডকে গ্রেফতার করে লখনউ এটিএস। পুলিশ সূত্রে খবর, ধৃতের সঙ্গে আরও ২১ জন বাংলাদেশি ওই এলাকায় থাকছিল, যাদের কাছে বৈধ নথি নেই। এরপরই ওই ২১ জনকে অনুপ্রবেশের অভিযোগে আটক করা হয়।

আরও পড়ুন:ইংরেজি এবং হিন্দিতে লেখার নির্দেশ কেন্দ্রের, বিশ্বভারতীর ফলকে বাংলা কেন ব্রাত্য, উঠছে প্রশ্ন

সেরা শিরোনাম

Birbhum Encounter: অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
WB Weather: শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
Santiniketan Encounter: ৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
West Bengal News LIVE: পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget