এক্সপ্লোর

Dengue Update: কয়েকটি এলাকায় ভয়াবহ পরিস্থিতি ডেঙ্গি, স্বাস্থ্য দফতরের পরিসংখ্যানে উদ্বেগজনক তথ্য

Swasthya Bhawan: উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। শুক্রবার বরানগর পুরসভার অভিযান চালাল পুরসভা। বরানগরের ১২নং ওয়ার্ডে একাধিক বাড়িতে মিলল মশার লার্ভা।

ঝিলম করঞ্জাই, কলকাতা: স্বাস্থ্য দফতরের (Swasthya Bhawan) পরিসংখ্যানে ডেঙ্গি (Dengue) নিয়ে উদ্বেগজনক তথ্য। উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) বারাসাত (Barasat) ও আমডাঙায় (Amdanga) ক্রমেই বাড়ছে ডেঙ্গি আক্রান্তর সংখ্যা। বেশ কিছু ব্লকে ডেঙ্গির আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। বসিরহাট স্বাস্থ্য জেলার বাদুড়িয়াতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা । ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে হুগলির শ্রীরামপুর, নদিয়ার রানাঘাটে। চলতি সপ্তাহে নদিয়া জেলায় মোট ২৯৩ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছে। উত্তর ২৪ পরগনায় ১৪৩ জন এবং হুগলিতে ৪৩ জন ডেঙ্গিতে আক্রান্ত। নদিয়ার রানাঘাট মিউনিসিপ্যালিটি এলাকার একাধিক অঞ্চলে বাড়ছে ডেঙ্গি। রানাঘাটের একাধিক গ্রাম পঞ্চায়েতের অবস্থাও সুবিধার নয় । ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা হাওড়া শহরেও বাড়ছে । জ্বর আক্রান্ত রোগীদের রেফার করে হয়রানি না করার বিরুদ্ধেও সতর্কতা জারি। 

ডেঙ্গি আক্রান্তের পরিসংখ্যান: গত বছরের মতোই ফের চোখ রাঙাচ্ছে ডেঙ্গি, ইতিমধ্য়েই ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্য়ু হয়েছে একাধিক সহ নাগরিকের। চলতি সপ্তাহে নদিয়া জেলায় মোট ২৯৩ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। উত্তর ২৪ পরগনা ১৪৩ জন এবং হুগলিতে ৪৩ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। এই সপ্তাহেই রাজ্যজুড়ে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৬৭৫ জন। যার মধ্যে নদিয়া জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। সবমিলিয়ে নদিয়ার রানাঘাট পুরসভা এলাকার একাধিক অঞ্চল এবং রানাঘাটের একাধিক গ্রাম পঞ্চায়েত এখন প্রশাসনের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। 

উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি: পরিস্থিতির কথা মাথায় রেখে শুক্রবার বরানগর পুরসভার অভিযান চালাল পুরসভা। বরানগরের ১২নং ওয়ার্ডে একাধিক বাড়িতে মিলল মশার লার্ভা। ছাদে জমা জলে মিলল মশার লার্ভা। বাড়িগুলি চিহ্নিত করে নোটিস বরানগর পুরসভার। সচেতন না হলে পুলিশের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দিয়েছে বরানগর পুরসভা। এই পরিস্থিতিতে কোথাও ডেঙ্গি মোকাবিলায় ওড়ানো হল ড্রোন। কোথাও ছাড়া হল মাছ। এরইমধ্য়ে বাংলাদেশের তথ্য় ও সম্প্রচার মন্ত্রী ভারত সফরে এসে জানিয়ে দিলেন, সে দেশ থেকে আসা নাগরিকদের এদেশে রক্ত পরীক্ষার ক্ষেত্রে তাদের কোনও আপত্তি নেই।

ডেঙ্গি-নিধনে উড়ল ড্রোন, জমা জলে ছাড়া হল মাছ: বাংলাদেশ থেকে ডেঙ্গি আক্রান্ত অনেকেই এ দেশে আসেন। তাই উত্তর ২৪ পরগনায় ডেঙ্গি আক্রান্তের সংখ্য়া বেশি। বৃহস্পতিবারই বিধানসভায় উদ্বেগ প্রকাশ করে এই মন্তব্য় করেছেন মুখ্য়মন্ত্রী। ইতিমধ্য়েই কলকাতা পুরসভার তরফে স্বাস্থ্য দফতরকে বলা হয়েছে, যাঁরা বাংলাদেশ থেকে আসছেন, তাঁদের রক্তপরীক্ষা করানোর বন্দোবস্ত করা হোক। তা নিয়ে আপত্তি নেই বলে এ দিন জানালেন ভারত সফরে আসা বাংলাদেশের মন্ত্রী হাছান মাহমুদ। 

আরও পড়ুন: Sujay Krishna Bhadra : 'কালীঘাটের কাকু'-র বিরুদ্ধে ১২৬ পাতার চার্জশিট ইডি-র !

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget