এক্সপ্লোর

Bankura News:চলন্ত নাগরদোলায় সেলফি তুলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু তরুণীর

Young Woman Dies: চলন্ত নাগরদোলায় সেলফি তুলতে গিয়ে বেয়ারিংয়ে চুল আটকে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু তরুণীর। চলন্ত নাগরদোলায় সেলফি নিতে গিয়ে বেয়ারিংয়ে চুল আটকে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল বাঁকুড়ায় ।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: চলন্ত নাগরদোলায় সেলফি তুলতে গিয়ে বেয়ারিংয়ে চুল আটকে মর্মান্তিক মৃত্যু তরুণীর। বাঁকুড়ার ঘটনা। বেশ কিছুক্ষণ ধরে বেয়ারিংয়ে আটকে থাকা চুলের গোছায় ভর দিয়ে তরুণী ঝুলেছিলেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। পরে উঁচু থেকে পড়ে গিয়ে গুরুতর চোট পান। প্রথমে আহত তরুণীকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। পরে কলকাতা নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, মৃতার নাম প্রিয়াঙ্কা বাউরি।

কী ঘটেছে?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চৈত্র সংক্রান্তি উপলক্ষে বাঁকুড়া শহর লাগোয়া এক্তেশ্বরে শুরু হওয়া গাজন মেলায় এসে নাগরদোলায় চড়েছিলেন ভাদুল গ্রামের বছর কুড়ির তরুণী প্রিয়াঙ্কা। চলন্ত নাগরদোলায় উঠে  প্রিয়াঙ্কা মোবাইলে সেলফি নেওয়ার চেষ্টা করছিলেন বলে জানিয়েছিলেন প্রত্যক্ষদর্শীরা। স্থানীয়দের দাবী, এই সময় কোনও ভাবে ওই তরুণীর খোলা চুল নাগরদোলার পিলার ও বেয়ারিংয়ে জড়িয়ে যায়। এর জেরে নিজের আসন থেকে ছিটকে যান ওই তরুণী। কিন্তু তার পরও বেয়ারিংয়ে আটকে থাকা চুলের সাহায্যেই তরুণীর দেহ ঝুলতে থাকে। অল্পক্ষণ এ ভাবে ঝুলে থাকার পর বেয়ারিংয়ে আটকে পড়া চুলের গোছা ও মাথার উপরের ত্বক থেকে শরীর বিচ্ছিন্ন হয়ে যায়। প্রায় কুড়ি ফুট উপর থেকে নিচে পড়েন তরুণী। ঘটনায় গুরুতর চোট লাগে প্রিয়াঙ্কার। দ্রুত তাঁকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতায় রেফার করা হয়। কিন্তু কলকাতায় পৌঁছানোর আগেই তরুণীর মৃত্যু হয়। এই ঘটনার পর ওই নাগরদোলা বন্ধ করে দেয় প্রশাসন। 

বাসন্তী উৎসবে
গত মার্চেও কোচবিহারে বাসন্তী পুজোর মেলা চলাকালীন ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছিল ৩ জনের। মর্মান্তিক ঘটনাটি ঘটে দিনহাটার হোকদাহ গ্রামে। স্থানীয় সূত্রে খবর, রেললাইনের ধারে বসেছিলেন তিনজন। সেইসময়ে শিলিগুড়ি থেকে বামনহাটগামী প্যাসেঞ্জার ট্রেনে কাটা পড়ে তাঁদের মৃত্যু হয়। স্থানীয় সূত্রে খবর, রেল লাইনের পাশে মেলা চলছিল। সেই সময় স্থানীয় বাসিন্দা রঞ্জিত বিশ্বাস, কমলেশ বর্মন ও দয়াল বর্মন রেললাইনের ধারে বসে ছিলেন। রেললাইনে তারা বসে থাকার সময় হঠাৎই লাইনে এসে পড়ে একটি প্যাসেঞ্জার ট্রেন। স্থানীয় বাসিন্দারা কিছু বুঝে উঠে সরে যাওয়ার আগেই ট্রেনের ধাক্কা খান তাঁরা। ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। মর্মান্তিক যে দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর জেরে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়।   

আরও পড়ুন:অমিত শাহর সভার সূচিবদল, আজই পুজো দেবেন দক্ষিণেশ্বর মন্দিরে

     

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Canning Trinamool: তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার বোমা ও আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ওই তৃণমূল নেতা
তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার বোমা ও আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ওই তৃণমূল নেতা
West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Weather Update: রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি, বাজ পড়ে ৪ জনের মৃত্যু, দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি, বাজ পড়ে ৪ জনের মৃত্যু, দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget