এক্সপ্লোর

Malda Trinamool: স্কুলের জমি জবরদখল করে যুব তৃণমূলের পার্টি অফিস, সরকার বদলাতেই বুলডোজার দিয়ে তা ভাঙতে প্রশাসনের দ্বারস্থ তৃণমূল নেতৃত্বই

Youth TMC Party Office: বিদ্যালয়ের জায়গা দখল করে এবার যুব তৃণমূলের কার্যালয় গড়ে তোলার অভিযোগ মালদায়। মালদার রতুয়া দুই নম্বর ব্লকের অন্তর্গত শ্রীপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের কুমারগঞ্জ এলাকার।

মালদা: মালদার রতুয়ায় স্কুলের জায়গা দখল করে তৈরি হয়েছে যুব তৃণমূলের কার্যালয়। আর সরকার বদল হতেই সেই অবৈধ নির্মাণ ভাঙতে এবার জেলাশাসকের দ্বারস্থ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানই। এমনকি তিনি অভিযোগ করেছেন এলাকার অন্যান্য তৃণমূল নেতাদের বিরুদ্ধে।

আরও পড়ুন: তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীসের টাকা? বিতর্কের মধ্যেই এবার অ্যাকশনে ইডি!

আগামী প্রজন্ম যেখানে তৈরি হওয়ার কথা, সেই বিদ্যালয়ের জায়গা দখল করে এবার যুব তৃণমূলের কার্যালয় গড়ে তোলার অভিযোগ মালদায়। মালদার রতুয়া দুই নম্বর ব্লকের অন্তর্গত শ্রীপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের কুমারগঞ্জ এলাকার। জানা গিয়েছে স্থানীয় কুমারগঞ্জ নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২৭ শতক জায়গা দখল করে তৈরি করা হয়েছে এই অবৈধ নির্মাণ।

স্থানীয় নেতৃত্ব শুধুমাত্র যুব তৃণমূলের কার্যালয় তৈরি করেই ক্ষান্ত থাকেননি। একই সঙ্গে বিদ্যালয়ের মধ্যে তৈরি করা হয়েছে একাধিক দোকানঘরও। সেই সব দোকান ভাড়াও দেওয়া হয়েছে। অভিযোগ, এই সব কিছুর পিছনে রয়েছেন এলাকারই তৃণমূল নেতা মহম্মদ আলি। স্কুল কর্তৃপক্ষ দাবি করেছেন, পূর্বতন সরকারের আমলে এই বিষয়ে বিআর ও জেলার ডিআই অফিসে অভিযোগ জানালেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

আরও পড়ুন: অভিষেকের সেবাশ্রয়ে ওষুধ নিয়েও কোটি কোটি টাকা তছরুপ, নতুন অভিযোগ দায়ের বিজেপি নেতা অভিজিৎ দাস ববির

আর এবার সরকার পরিবর্তন হতেই ওই অবৈধ নির্মাণ ভাঙতে প্রশাসনের দ্বারস্থ স্থানীয় এক তৃণমূল নেতাই। তৃণমূল পরিচালিত শ্রীপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান আনিকুল হক এই অবৈধ নির্মাণের বিষয়ে দ্বারস্থ হয়েছেন জেলাশাসকের। এমনকি বুলডোজার দিয়ে ওই অবৈধ নির্মাণ গুঁড়িয়ে দেওয়ার দাবিও করেছেন তিনি।

তিনি বলেন, "আমি জেলা শাসকের কাছে আবেদন করেছি, সমস্তটা মাপজোক করে যতটা অবৈধ নির্মাণ রয়েছে তা বুলডোজার দিয়ে যাতে ভেঙে দেওয়া হয়। এর আগেও আমি চেষ্টা করেছিলাম কিন্তু করতে পারিনি। তবে বর্তমান পরিস্থিতিতে এই দখল মুক্ত করা সম্ভব।" অন্যদিকে মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, "কোন দখলদারি চলবে না। অবৈধ নির্মাণ করলে তা বুলডোজার দিয়ে ভাঙ্গা হবে।"

সম্পূর্ণ ঘটনায় অভিযোগের তির যার দিকে, সেই তৃণমূল নেতা মহম্মদ আলির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও তৃণমূলের মালদা জেলার নেতা কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী বলেন, "কেউ যদি অবৈধ নির্মাণ করে সরকারি জায়গা দখল করে তা ভাঙতে হবে। কোন ছাড় নেই।"

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
News Updates Live: অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
BJP News: 'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Dumdum News: BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
Advertisement

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget