এক্সপ্লোর

Ankur Warikoo: 'ইংরেজিতে ৫৭ পেয়েছিলাম ! তারপরে আজ...' দ্বাদশের রেজাল্ট পোস্ট করে পড়ুয়াদের কী বার্তা নেট-দুনিয়া খ্যাত উদ্যোক্তার ?

Ankur Warikoo 12th Result: সমাজমাধ্যমে নিজের দ্বাদশ শ্রেণির রেজাল্ট পোস্ট করে অঙ্কুর লেখেন, 'আমি দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় ইংরেজিতে ৫৭ পেয়েছিলাম। আজ আমি বহু বড় বড় সংস্থার কাছ থেকে আমন্ত্রণ পাই'।

Ankur Warikoo 12th Result: লেখক এবং উদ্যোক্তা অঙ্কুর ওয়ারিকু বুধবার আবার নতুন করে তাঁর দ্বাদশের রেজাল্টের ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন এবং এই পোস্টের মাধ্যমে তিনি বোঝাতে চান যে শিক্ষাগত স্কোর বা নম্বর কখনও একজন মানুষের আগামীদিনের (Ankur Warikoo) সাফল্যের সূচক হতে পারে না। ইনস্টাগ্রামে এদিন নিজের সিবিএসই দ্বাদশ শ্রেণির রেজাল্ট পোস্ট করেন উদ্যোক্তা অঙ্কুর ওয়ারিকু। 'ডু এপিক শিট', 'মেক এপিক মানি' বইয়ের স্রষ্টা অঙ্কুর ওয়ারিকু পোস্ট করে লেখেন যে তিনি দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ইংরেজিতে ১০০-তে ৫৭ পেয়েছিলেন। আর এর মাধ্যমেই শিক্ষার্থীদের তিনি বার্তা দিতে চাইলেন যে প্রাপ্ত নম্বরই সাফল্যের মাপকাঠি নয়।

সমাজমাধ্যমে নিজের দ্বাদশ শ্রেণির রেজাল্ট পোস্ট করে অঙ্কুর ওয়ারিকু লেখেন, 'আমি দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় ইংরেজিতে ৫৭ পেয়েছিলাম। আজ আমি বহু বড় বড় সংস্থার কাছ থেকে আমন্ত্রণ পাই, বিশ্বের বিভিন্ন কলেজ থেকে আমন্ত্রণ পাই তাদের কর্মী ও ছাত্র-ছাত্রীদের উদ্দেশে কিছু বলার জন্য। আমি রসায়নে ৯৩ পেয়েছিলাম, কিন্তু তারপর আমি এই বিষয়টিকে একবারও খুলে দেখিনি। আমি পদার্থবিদ্যায় পেয়েছিলাম ৮৭, আমি এটা নিয়েই পড়তে শুরু করেছিলাম কিন্তু বুঝতে পারলাম যে আমি যা হতে চাইছি সেটার পথ এটা নয়। সেই সময় আমি ভেবেছিলাম যে আমার এই নম্বরই আমার ভবিষ্যৎ নির্ণয় করবে'।

অঙ্কুর আরও লেখেন যে আশানুরূপ ফলাফল না হওয়ার পরেও আগামী জীবনে সবকিছুই ঠিকঠাক থাকবে। 'আর আমি নিশ্চিত তুমি নিজেও আজ একই রকম অনুভব করছ। আমি বুঝতে পারছি। আমি তোমার কথা শুনতে পাচ্ছি। আমি তোমাকে দেখতে পাচ্ছি। আর যদি কেবল একটি জিনিস থাকে যা আমি তোমাকে জানাতে চাই, তা হল সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি ঠিক হয়ে যাবে'। তিনি আরও লেখেন, 'যতক্ষণ পর্যন্ত তুমি নিজেকে ঠিক রাখবে, ততক্ষণ ঠিক থাকবে। কখনও নিজেকে ছেড়ে দিও না'।

নেটদুনিয়ায় নানাবিধ মন্তব্য

বেশ কিছু নেটিজেন অঙ্কুর ওয়ারিকুর এই পোস্টে প্রতিক্রিয়া দিয়েছেন, নিজের অভিজ্ঞতা শেয়ার করে নিয়েছেন সমাজমাধ্যমে। একজন লিখেছেন, 'দারুণ বার্তা ! আপনার নম্বর যেন কখনও আপনার প্রকৃত মূল্য বিচার না করে। দেখতে খুব হতাশ লাগে যখন পড়ুয়ারা বেশি নম্বর পাওয়ার জন্য নিজেদের প্রবল চাপের মধ্যে রাখে। এটাই আসল সময় যখন অভিভাবক এবং পড়ুয়াদের সকলকে বুঝতে হবে যে পরীক্ষায় কম নম্বর পাওয়া বা অকৃতকার্য হলেই পৃথিবী শেষ হয়ে যায় না।'

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
Independence Day: দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য
দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য
Free Online Coaching: শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং ! সুযোগ পেতে কী কী লাগবে ? কী জানালেন প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং ! সুযোগ পেতে কী কী লাগবে ? কী জানালেন প্রধানমন্ত্রী
UPSC Success Story: অভাবের সংসার, বাবার পেশা কৃষিকাজ, উটের গাড়ি চালাতেন, আজ IPS! কীভাবে বদলে গেল জীবন?
অভাবের সংসার, বাবার পেশা কৃষিকাজ, উটের গাড়ি চালাতেন, আজ IPS! কীভাবে বদলে গেল জীবন?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget