এক্সপ্লোর

Bank of India Recruitment: ১৪৩টি শূন্যপদে কর্মী নিয়োগ হবে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়, আবেদন করবেন ?

Recruitment News: ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অফিসার পদে নিযুক্ত হলে স্কেল ২-এর জন্য প্রার্থী মাসিক ৪৮,১৭০ থেকে ৯৩,৯৬০ টাকা পর্যন্ত বেতন পাবেন।

Recruitment News:   দেশের একটি অন্যতম বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে কর্মী নিয়োগ করা হবে। ১৪৩টি শূন্যপদ আছে। সম্প্রতি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অফিসার পদে নেওয়া হবে লোক। এর জন্য একটি লিখিত পরীক্ষা দিতে হবে আবেদনকারীকে। পরীক্ষায় উত্তীর্ণ হলে একটি ইন্টারভিউর মাধ্যমেই হবে প্রার্থী নিয়োগ। কীভাবে আবেদন করবেন ? কতদিন পর্যন্ত চলবে এই আবেদন দেখে নিন।

শূন্যপদ

ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় স্কেল ৪ হিসেবে অফিসার পদে নেওয়া হবে ১৪৩ জন। ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সারা দেশের শাখাগুলিতেই হবে এই নিয়োগ প্রক্রিয়া। অর্থাৎ নির্বাচিত প্রার্থীকে দেশের যে কোনও শাখায় পাঠান হতে পারে। পদগুলি হল নিম্নরূপ –

ক্রেডিট অফিসার

চিফ ম্যানেজার (ইকোনমিস্ট)

চিফ ম্যানেজার (আইটি ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর)

চিফ ম্যানেজার (আইটি ক্লাউড অপারেশনস)

চিফ ম্যানেজার (আইটি সিস্টেম)

চিফ ম্যানেজার (ইনফ্রা)

চিফ ম্যানেজার (ইনফো সিকিওরিটি)

চিফ ম্যানেজার (মার্কেটিং)

ল অফিসার

ডেটা সায়েন্টিস্ট

ডেটা কোয়ালিটি ডেভেলপার

টেকনিক্যাল অ্যানালিস্ট

এইরকম আরও বহু পদে হবে নিয়োগ।

বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের যোগ্যতা প্রয়োজন। এক্ষেত্রে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল নোটিফিকেশনটি ভালভাবে পড়ে নেওয়া কাম্য।

কীভাবে প্রার্থী নির্বাচন হবে

ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই নিয়োগের ক্ষেত্রে মূলত দুটি ধাপে হবে প্রার্থী নির্বাচন। প্রাথমিকভাবে লিখিত পরীক্ষা হবে যেখানে ইংরেজি ভাষা, পদানুসারী বিষয়ের উপর দক্ষতা যাচাই ও সাধারণ জ্ঞানের উপর প্রশ্ন থাকবে। ইংরেজি ভাষা ছাড়া অন্য দুটি বিষয়ের প্রশ্ন হবে দ্বিভাষিক। তবে ইংরেজি ভাষায় প্রাপ্ত নম্বরের বিচারে মেধা তালিকা তৈরি হবে না।

আবেদনের ফি

এই পদে আবেদনের জন্য প্রার্থীকে আবেদনের ফি হিসেবে দিতে হবে ৮৫০ টাকা (অসংরক্ষিত প্রার্থীদের জন্য) এবং ১৭৫ টাকা (SC/ST বা বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য)। অনলাইনে পরীক্ষার আবেদন করে দেওয়ার সঙ্গে সঙ্গেই দিতে হবে এই আবেদনের ফি।

বেতনক্রম

ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অফিসার পদে নিযুক্ত হলে স্কেল ২-এর জন্য প্রার্থী মাসিক ৪৮,১৭০ থেকে ৯৩,৯৬০ টাকা পর্যন্ত বেতন পাবেন। অন্যদিকে স্কেল ৩-এর জন্য বেতন ৬৩,৮৪০ টাকা থেকে ১,০৫,৮২০ টাকা পর্যন্ত। সবশেষে স্কেল ৪ পদের জন্য নির্বাচিত প্রার্থীরা মাসিক ৭৬,০১০ টাকা থেকে ১,২০,৯৪০ টাকা পর্যন্ত বেতন পাবেন।

তবে যে সমস্ত প্রার্থী আগে কোনও সময় ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কাজ করেছেন, তাঁরা এই পদের জন্য আবেদন করতে পারবেন না।

কতদিন চলবে আবেদন

২৭ মার্চ আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই পদে নিয়োগের জন্য আবেদন চলবে আগামী ১০ এপ্রিল পর্যন্ত।  

আরও পড়ুন: Summer Vacation Extended: বাংলায় স্কুলে বাড়ল গরমের ছুটি! কবে কোন জেলার স্কুল বন্ধ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: চাকরির পাশাপাশি নিয়েছেন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার প্রস্তুতি, বিনা কোচিংয়ে কোন পথে সাফল্য SDM প্রতীক্ষার?
চাকরির পাশাপাশি নিয়েছেন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার প্রস্তুতি, বিনা কোচিংয়ে কোন পথে সাফল্য SDM প্রতীক্ষার?
Job News: এনটিএ-তে চাকরির বড় সুযোগ! যোগ্য কারা ? কীভাবে আবেদন করবেন ?
এনটিএ-তে চাকরির বড় সুযোগ! যোগ্য কারা ? কীভাবে আবেদন করবেন ?
Success Story: অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
BSF SI Recruitment 2026: BSF-এ চাকরির বড় সুযোগ ! এই সব পদের জন্য জারি বিজ্ঞপ্তি, বেতন প্রায় ১ লক্ষ টাকা, কীভাবে আবেদন করবেন ?
BSF-এ চাকরির বড় সুযোগ ! এই সব পদের জন্য জারি বিজ্ঞপ্তি, বেতন প্রায় ১ লক্ষ টাকা, কীভাবে আবেদন করবেন ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget