এক্সপ্লোর

CBSE Results 2024: ভোটের জন্য পিছোবে সিবিএসই বোর্ডের রেজাল্ট ? মে মাসেই ফলপ্রকাশ ?

CBSE Results 2024 Dates: সিবিএসই বোর্ড ১০ম ও ১২শ শ্রেণীর ফলাফল মে মাসের প্রথম সপ্তাহে প্রকাশ করতে পারে। গত বছরের মতো, একই দিনে ফলাফল প্রকাশ হতে পারে কয়েক ঘন্টার ব্যবধানে।

CBSE Results 2024 Class 10 And 12: ফেব্রুয়ারি মাস নাগাদ শুরু হয়েছিল সিবিএসই-র বোর্ড পরীক্ষা। এবার রেজাল্টের সময় আসন্ন। ইতিমধ্যেই সারা দেশে ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। ১৯ এপ্রিল দেশে প্রথম দফার ভোট। শেষ দফার ভোট জুন মাসে। এর মধ্যেই সিবিএসই বোর্ডের রেজাল্ট প্রকাশ হবে বলে জানা যাচ্ছে বিভিন্ন সূত্রে।

একই দিনে রেজাল্ট না আলাদা দিনে ?

কোভিডের আগে পর্যন্ত আলাদা আলাদা দিনে রেজাল্ট প্রকাশ করত সিবিএসই। একদিন ক্লাস টেন ও অন্যদিন ক্লাস টুয়েলভের রেজাল্ট বেরোত। তবে কোভিডের পর থেকে রেজাল্ট সাধারণত একই দিনে প্রকাশ করা হয়। একই দিনে কাজ সারার জন্য কয়েক ঘন্টার তফাতে রেজাল্ট প্রকাশ করা শুরু করে বোর্ড। ওই কয়েক ঘন্টা রেজাল্টের যাবতীয় প্রক্রিয়াগুলি শেষ করার জন্য সময় পায় স্কুলগুলি। 

মে মাসের প্রথমেই কি রেজাল্ট ?

একাধিক সূত্রের খবরমাফিক, সিবিএসই ক্লাস টেন ও টুয়েলভের রেজাল্ট মে মাসের প্রথম সপ্তাহেই প্রকাশিত হতে পারে। তবে দ্বিতীয় সপ্তাহেও রেজাল্ট প্রকাশের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ চলতি বছর গোটা মে মাস জুড়েই ভোট রয়েছে। মোট সাত দফা ভোটের মধ্যে চার দফার ভোট মে মাসেই পড়েছে। তাই রেজাল্টের তারিখ পিছোনোর সম্ভাবনা থাকলেও থাকতে পারে।

কম্পার্টমেন্ট রেজাল্ট কবে

গত কয়েক বছরের রীতি অনুযায়ী, কম্পার্টমেন্ট রেজাল্ট প্রকাশ করা হয় প্রতি বছর অগস্ট মাসে। চলতি বছরেও ক্লাস টেন ও টুয়েলভের জন্য অগস্ট মাসেই রেজাল্ট প্রকাশ করা হবে বলে খবর। তবে কত তারিখ তা এখনও বিশদে জানায়নি সিবিএসই বোর্ড।

রেজাল্ট দেখার সাইট ও প্রয়োজনীয় তথ্য

রেজাল্ট প্রতি বছরের মতোই দুটো সাইটে প্রকাশিত হবে। দুটোই সিবিএসই-এর সাইট কিন্তু একটির লিঙ্কে ন্যাশনাল ইনফরমেটিকস সেন্টারের (nic) উল্লেখ রয়েছে। রেজাল্ট দেখার জন্য একজন প্রার্থীকে নির্দিষ্ট সাইটে গিয়ে অ্যাডমিট কার্ড রোল নম্বর, জন্ম তারিখ, সেন্টারের নাম, স্কুলের নাম ইত্যাদি জমা দিতে হবে। এছাড়াও, বোর্ডের রেজাল্ট এসএমএস, কল বা আইভিআরএস, উমাং অ্যাপ বা ডিজিলকারেও দেখা যাবে। 

ডিসক্লেইমার: এই তথ্যাদি পরামর্শস্বরূপ পড়ুয়া/পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু দেওয়া। তাঁদের কাছে একান্ত অনুরোধ অবশ্যই সংশ্লিষ্ট ওয়েবসাইট/নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন - NEET UG 2024 Registration: NEET UG ২০২৪-এর জন্য আবেদনের সময় বাড়ল দু’দিন, কবে বন্ধ হবে রেজিস্ট্রেশন উইন্ডো ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: ছেলেকে পড়াতে গয়না বিক্রি মায়ের, ঋণ নেন বাবা, আর দিনমজুরের কাজ করেছেন বোনেরা, অবশেষে সিভিল সার্ভিস ক্র্যাক পবনের
ছেলেকে পড়াতে গয়না বিক্রি মায়ের, ঋণ নেন বাবা, আর দিনমজুরের কাজ করেছেন বোনেরা, অবশেষে সিভিল সার্ভিস ক্র্যাক পবনের
Central Railway Recruitment : দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ
দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ
Success Story: বিয়ের চাপ, পর পর ব্যর্থতা—কিছুই দমাতে পারেনি অস্মিতাকে, অবশেষে CGL-এ AIR 40, কেন্দ্রীয় সরকারি আধিকারিক জয়পুরের মেয়ে
বিয়ের চাপ, পর পর ব্যর্থতা—কিছুই দমাতে পারেনি অস্মিতাকে, অবশেষে CGL-এ AIR 40, কেন্দ্রীয় সরকারি আধিকারিক জয়পুরের মেয়ে
Success Story: বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা
বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget