এক্সপ্লোর

EPFO Recruitment: প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে চাকরির সুযোগ, বেতন শুরু ৫৬০০০ টাকা থেকে- কত শূন্যপদ ? কীভাবে আবেদন ?

Recruitment News:

Job News: EPFO অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে চাকরির সুযোগ। এই সংস্থায় নিয়োগ চলছে ডেপুটি ডিরেক্টর ও অ্যাসিস্টান্ট ডিরেক্টর পদে। ডেপুটেশনের ভিত্তিতে এই নিয়োগের ক্ষেত্রে নির্বাচিত প্রার্থীদের বেতন শুরু হবে মাসে ৫৬,১০০ টাকা থেকে। কলকাতা, চেন্নাই সহ দেশের আরও বেশ কিছু শহরে হবে নিয়োগ। দেখে নিন শূন্যপদ কতগুলি, কীভাবেই বা আবেদন করবেন।

শূন্যপদ

ইপিএফও সংস্থায় ডেপুটি ডিরেক্টর ও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে নিয়োগ হচ্ছে। মোট শূন্যপদের সংখ্যা ২৮টি। দুটি পদেই নিয়োগ হবে সংস্থার অডিট বিভাগে। ডেপুটি ডিরেক্টর হিসেবে ১৩টি ও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে ১৫টি শূন্যপদ রয়েছে।

কাজের মেয়াদ

মূলত ডেপুটেশনের ভিত্তিতে এই নিয়োগ হবে ইপিএফওতে। এটি কোনও স্থায়ী চাকরি নয়। নির্বাচিত প্রার্থীর সঙ্গে সংস্থার একটি চুক্তি স্বাক্ষরিত হবে যেখানে সর্বোচ্চ ৪ বছর কোনও প্রার্থী এই সংস্থায় কাজ করতে পারবেন। তবে প্রয়োজনে সংস্থা চাইলে ৪ বছরের আগেই প্রার্থীকে অব্যাহতি দিতে পারে।

বেতনক্রম

ইপিএফও সংস্থায় ডেপুটি ডিরেক্টর পদে নির্বাচিত প্রার্থীরা মাসিক লেভেল ১১-এর অনুসারে বেতন পাবেন। অর্থাৎ বেতন শুরু হবে ৬৭,৭০০ টাকা থেকে। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে নির্বাচিত প্রার্থীরা লেভেল ১০ অনুযায়ী বেতন পাবেন। তাঁদের বেতন শুরু হবে ৫৬,১০০ টাকা থেকে।

বয়সসীমা

এই পদে আবেদনের জন্য উৎসাহী প্রার্থীর বয়স কোনওভাবেই ৫৬ বছরের বেশি হওয়া যাবে না।

যোগ্যতা

ডেপুটি ডিরেক্টর পদে কাজের জন্য প্রার্থীকে অবশ্যই বি.কম ডিগ্রি উত্তীর্ণ হতে হবে। লেভেল ১০ বেতনক্রমে ন্যূনতম ৫ বছর কোনও সংস্থায় নিয়মিত কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে কাজের জন্য লেভেল ৭ বেতনক্রমে অ্যাকাউন্টস অফিসার বা অডিট অফিসার হিসেবে কোনও সংস্থায় ন্যূনতম ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে আগ্রহী প্রার্থীদের।

কাজের স্থান

ডেপুটি ডিরেক্টর হিসেবে নির্বাচিত প্রার্থীরা হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, দিল্লি, হাবলি, আহমেদাবাদ, ভোপাল, বান্দ্রা, পুনে, চণ্ডিগড়, চেন্নাই, কলকাতার দফতরে কাজের সুযোগ পাবেন। আর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে নির্বাচিত প্রার্থীরা কেবলমাত্র বেঙ্গালুরু, দিল্লি, আহমেদাবাদ, পুনে এবং কানপুরের অফিসে কাজের সুযোগ পাবেন।

কীভাবে আবেদন

এই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণরূপে অফলাইনে করতে হবে। কোনও অনলাইন সুবিধে নেই। ২৯ ফেব্রুয়ারি এই আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ পাওয়ার ৪৫ দিনের মধ্যে নির্ধারিত ঠিকানায় আবেদনপত্র সমস্ত নথিসহ ডাকযোগে পাঠাতে হবে আগ্রহী প্রার্থীকে।

এই পদে নিয়োগের ব্যাপারে বিস্তারিত জানতে নজর রাখুন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে।

আরও পড়ুন: Jobs And Recruitments: স্টিল অথরিটি অফ ইন্ডিয়ায় ট্রেনি পদে নিয়োগ, শূন্যপদ কত?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Bank Of Baroda Jobs: ২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
Railway Jobs : ৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ
৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ
Success Story: মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
Success Story: বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget