এক্সপ্লোর

JEE Mains Result 2024 : JEE Mains-এ দেশে প্রথম মহারাষ্ট্রের প্রত্যন্ত গ্রামের কৃষক-সন্তান

Nilkrishna Gajare : মহারাষ্ট্রের ওয়াশিম জেলা থেকে জেইই মেইন্স (JEE Mains) পরীক্ষায় সর্বভারতীয় স্তরে প্রথম স্থান অধিকার করলেন নীলকৃষ্ণ গাজারে

ওয়াশিম (মহারাষ্ট্র) : ইচ্ছা থাকলেই উপায় হয়। প্রমাণ করলেন কৃষক-সন্তান। গত দুই বছরের অধ্যবসায় ও কঠোর পরিশ্রমেই মিলল সাফল্যের শিখর। মহারাষ্ট্রের ওয়াশিম জেলা থেকে জেইই মেইন্স (JEE Mains) পরীক্ষায় সর্বভারতীয় স্তরে প্রথম স্থান অধিকার করলেন নীলকৃষ্ণ গাজারে।

বরাবর কঠিন সূচি মেনে পড়াশোনা করেছেন ওয়াশিম জেলার প্রত্যন্ত গ্রাম বেলখেড়ের বাসিন্দা নীলকৃষ্ণ। রোজ ১০ ঘণ্টার বেশি সময় ধরে চলত পড়াশোনা। তার ফলও পেলেন হাতেনাতে। বৃহস্পতিবার JEE Mains-এর ফল ঘোষণা করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। আর তাতে একেবারে প্রথম স্থান দখল করে নেন এই কৃষক-সন্তান।

রেজাল্ট বেরনোর পর ফোনে সংবাদ সংস্থা পিটিআইকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে নীলকৃষ্ণর বাবা  নির্মল গাজারে বলেন, ছেলের সাফল্যে এতটাই খুশি হয়েছি যে বোঝানোর কোনও শব্দ আমার নেই।

অকোলায় রাজেশ্বর কনভেন্টে প্রাথমিক স্তরের পড়াশোনা করেন নীলকৃষ্ণ। পরে ওয়াশিম করঞ্জা ল্যান্ডে জে সি হাই স্কুলে। সেই সময় মাসির সঙ্গে থাকতেন নীলকৃষ্ণ। নির্মল বাবু বলেন, "ও বরাবরই মেধাবী ছাত্র ছিল। খেলাধুলোতেও ভাল। তীরন্দাজিতে জেলা ও পরে জাতীয় স্তরে প্রতিয়োগিতায় অংশগ্রহণ করেছিল।" এই মুহূর্তে শেগাঁওয়ে শ্রী দ্যানেশ্বর মাসকুজি বুরুঙ্গালে সায়েন্স অ্য়ান্ড আর্টস কলেজের ছাত্র ১৯-এর নীলকৃষ্ণ। 

কোন রুটিন মেনে এই সাফল্য ?

নির্মল বাবু জানান, রোজ ভোর ৪টেয় উঠে পড়ে নীলকৃষ্ণ। দুই ঘণ্টা পড়াশোনা করে এবং কিছুক্ষণ প্রাণায়ম । আবার বেলা সাড়ে ৮টা থেকে পড়াশোনা শুরু। রাত ১০টায় ঘুমাতে যায়। তিনি বলেন, "আমি চাইতাম ও পড়াশোনা ও জীবনে ভাল করুক। সবসময় ওকে উৎসাহ দিতাম। আমি চাইতাম ও সেইসব সাফল্য পাক যা আমি পাইনি। এরপর বোম্বে আইআইটিতে পড়তে চায় নীলকৃষ্ণ। বিজ্ঞানী হওয়ার লক্ষ্যে কাজ করে যাবে। "

একটা প্রতিবন্ধকতা অতিক্রম করার পর এবার নীলকৃষ্ণের লক্ষ্য JEE-Advanced। যা পরের মাসেই অনুষ্ঠিত হবে।   

JEE Mains ২০২৪-এর শীর্ষ স্থানাধিকারীদের তালিকা-

  • ১. Gajare Nilkrishna Nirmalkumar
  • ২. Dakshesh Sanjay Mishra
  • ৩. Aarav Bhatt
  • ৪. Aaditya Kumar
  • ৫. Hundekar Vidith
  • ৬. Muthavarapu Anoop
  • ৭. Venkata Sai Teja Madineni
  • ৮. Chintu Sateesh Kumar
  • ৯. Reddi Anil
  • ১০. Aryan Prakash

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
NTPC Recruitment : ২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 
২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 
Railway Recruitment 2026: পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
Bank of Baroda Jobs : ২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget