এক্সপ্লোর

FIITJEE Coaching Centre: FIITJEE-র মালিক সহ ১১ জনকে আটক, হঠাৎ বন্ধ কেন কোচিং সেন্টার ? বিবৃতি দিল সংস্থা

FIITJEE Statement: সারা দেশের বেশ কিছু জায়গায় হঠাৎ করেই বন্ধ হয়ে গেল ফিটজির কোচিং সেন্টার। পরপর সেন্টারে ঝুলল তালা। বিপাকে হাজার হাজার পড়ুয়া, অভিভাবক। কী জানাল সংস্থা ?

FIITJEE: সারা দেশের বেশ কিছু জায়গায় হঠাৎ করেই বন্ধ হয়ে গেল ফিটজির কোচিং সেন্টার। পরপর সেন্টারে ঝুলল তালা। বিপাকে হাজার হাজার পড়ুয়া, অভিভাবক। হঠাৎ সেন্টার বন্ধের জেরে সেন্টারের বাইরে বেশ কিছু জায়গায় প্রতিবাদ (FIITJEE) জানান পড়ুয়াদের অভিভাবকরা। এই মর্মে ফিটজির পড়ুয়াদের অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে সংস্থার মালিক সহ আরও ১১ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবারে দিল্লি এনসিআরে এই সংস্থার কোচিং সেন্টার (FIITJEE Coaching Centre) বন্ধ হওয়ার পরেই এই অভিযোগ দায়ের করা হয়। তবে সংবাদমাধ্যমে একটি বিবৃতি দিয়ে সংস্থা হঠাৎ সেন্টার বন্ধের কারণ জানিয়েছে।

নয়ডা পুলিশ জানিয়েছে, অভিভাবকদের করা এফআইআর মেনে ফিটজি প্রধান ডিকে গোয়েল, সিএফও রাজীব বব্বর, চিফ অপারেটিং অফিসার মণীষ আনন্দ এবং গ্রেটার নয়ডার ব্রাঞ্চ হেড রমেশ বতলেশকে আটক করা হয়েছে। শনিবার ফিটজি সংস্থার পক্ষ থেকে একটি বিবৃতিতে সংবাদমাধ্যমকে জানানো হয়, 'নিজের সিদ্ধান্তে ফিটজি তার কোনো কোচিং সেন্টার বন্ধ করেনি। সেন্টারগুলির ম্যানেজিং পার্টনার, পুরো টিমের সদস্যরা সেই কোচিং সেন্টার ছেড়ে হঠাৎ করেই চলে যাওয়ার কারণে বাধ্য হয়ে বন্ধ করে দিতে হয়েছে বেশ কিছু সেন্টার। প্রতিষ্ঠানের এই বর্তমান টানাপোড়েন ক্ষণস্থায়ী। সংস্থার আধিকারিকরা স্থিতাবস্থা আনার জন্য যারপরনাই চেষ্টা করছেন। একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই অবস্থা ঠিক হয়ে যাবে'।

ফিটজির মত অনুসারে, ম্যানেজিং পার্টনারদের নিয়মিত একটি বেতন দেওয়া হয়, আর একইসঙ্গে তারা সংস্থার মুনাফার অংশও পান। ২০২৪ সালের জানুয়ারি মাসে ম্যানেজিং পার্টনারদের গোলযোগ এবং অপচয়ের কারণে সংস্থার আর্থিক অবস্থার অবনতি ঘটে। সংস্থার গ্রুপ চিফ ফিনান্সিয়াল অফিসার আগে থেকেই জানিয়েছিলেন যে ৬ মাসের মধ্যে সংস্থার হাতে অপারেশনাল কস্ট বাবদ টাকা থাকবে না। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে সংস্থার পক্ষ থেকে কোর গ্রুপ এবং ম্যানেজিং পার্টনারদের বলা হয় সংস্থায় নিযুক্ত বাড়তি কর্মীদের ছাঁটাই করতে, ওয়ার্ক কালচার আরও উন্নত করে তুলতে এবং আর্থিক অবনতির অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর স্ট্রাটেজি জানানো হয় যাতে কোনো ক্ষতি না করেই সমস্ত সেন্টারগুলি সঠিকভাবে চালানো সম্ভব হয়।

শিক্ষকদের তরফে জানানো হয়েছে বেশ কয়েক মাস যাবত বেতন না পাওয়ার কারণে নয়ডা, মীরাট, গাজিয়াবাদ, লক্ষ্ণৌ, বারাণসীর ফিটজি সেন্টারগুলি থেকে একের পর এক শিক্ষক পদত্যাগ করেন। আর এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৫০০ ছাত্র-ছাত্রী। সংস্থার ভরসাতেই ছিল শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। অন্যদিকে নয়ডার ফিটজি সেন্টার থেকে পদত্যাগ করা শিক্ষকরা যোগ দিয়েছেন আকাশ ইনস্টিটিউট এবং শ্রী চৈতন্য ইন্সটিটিউটে। দুই সংস্থার পক্ষ থেকে এই তথ্যে স্বীকৃতি জানানো হয়েছে। প্রতিযোগী সংস্থার অনৈতিক ব্যবসায়িক পন্থার বিরুদ্ধে দেওয়ানি আদালতে মামলা করার কথাও জানিয়েছে ফিটজি।

আরও পড়ুন: আইফোনে সফটওয়্যার আপডেট নিয়ে পরপর অভিযোগ, অ্যাপলকে কড়া নোটিশ পাঠাল কেন্দ্র

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
NTPC Recruitment : ২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 
২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 
Railway Recruitment 2026: পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget