এক্সপ্লোর

IIT Kharagpur: আইআইটি খড়গপুরে শিক্ষানবিশির সুযোগ, ২২ হাজার টাকা মিলবে বৃত্তি, কীভাবে করবেন আবেদন ?

IIT Kharagpur Trainee Recruitment: আইআইটি খড়গপুরে পেশাদার ট্রেনি হিসেবে আবেদনের ক্ষেত্রে অসংরক্ষিত, ইডব্লিউএস বিভাগের প্রার্থীদের জন্য আবেদনের ফি দিতে হবে ৫০০ টাকা করে।

Recruitment News: দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান খড়গপুর আইআইটিতে চাকরি খুঁজছেন এমন তরুণ-তরুণীদের জন্য সুখবর। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, খড়গপুরে পেশাদার শিক্ষানবিশ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি (Recruitment News) প্রকাশ পেয়েছে। লাইব্রেরি এবং ইনফরমেশন সায়েন্সে ডিগ্রিধারী ব্যক্তিদের (IIT Kharagpur) জন্যই মূলত করা হচ্ছে এই নিয়োগ। অর্থাৎ এই ডিগ্রি থাকলে আপনি এই নিয়োগের জন্য আবেদন করতে পারেন।

আপনি যদি এই ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকেন, এবং আইআইটির মত প্রতিষ্ঠানে কাজ করার স্বপ্ন দেখে থাকেন, তাহলে এটি আপনার জন্য দুর্দান্ত সুযোগ হবে। আগ্রহী প্রার্থীরা erp.iitkgp.ac.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন।

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে

আবেদনকারী প্রার্থীর গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্থাৎ B.Lib.I.Sc ডিগ্রি থাকতে হবে এবং আবশ্যিকভাবে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়ে থাকতে হবে প্রার্থীকে। এছাড়াও এই স্ট্রিমেই প্রার্থীর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে রাখাটাও জরুরি।

বয়সসীমা কত

যদি আবেদনকারী প্রার্থীর বয়সসীমা সম্পর্কে বলতে হয়, তাহলে আগ্রহী আবেদনকারী প্রার্থীদের বয়স কোনওভাবেই ৩০ বছরের বেশি হওয়া যাবে না। একইসঙ্গে সংরক্ষিত বিভাগের ক্ষেত্রে নিয়ম অনুসারে বয়সের উর্ধ্বসীমাতে ছাড় রয়েছে।

কীভাবে হবে প্রার্থী নির্বাচন

নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণরূপে মেধার ভিত্তিতে করা হবে। এর পরে নথিপত্র যাচাই করা হবে সমস্ত প্রার্থীদের।

কত টাকা মিলবে বৃত্তি

বিজ্ঞপ্তি অনুসারে আইআইটি খড়গপুরে এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ২২ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে।

আবেদনের ফি কত

আইআইটি খড়গপুরে পেশাদার ট্রেনি হিসেবে আবেদনের ক্ষেত্রে অসংরক্ষিত, ইডব্লিউএস বিভাগের প্রার্থীদের জন্য আবেদনের ফি দিতে হবে ৫০০ টাকা করে। তবে বাকি সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য ২৫০ টাকা আবেদনের ফি জমা করতে হবে।

কীভাবে করবেন আবেদন

প্রথম ধাপ- প্রার্থীদের প্রথমেই যেতে হবে আইআইটি খড়গপুরের অফিসিয়াল ওয়েবসাইট erp.iitkgp.ac.in এ।

দ্বিতীয় ধাপ – এরপরে প্রার্থীদের সেই ওয়েবসাইটের হোমপেজে গিয়ে 'স্টাফ ওপেনিংস' ট্যাবে ক্লিক করতে হবে।

তৃতীয় ধাপ – এরপরে এই ট্যাব থেকে নতুন উইন্ডো খুলবে এবং প্রার্থীদের প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে এখানে। সমস্ত জরুরি নথি আপলোড করে রাখা থাকবে।

চতুর্থ ধাপ – এরপরে ফি জমা করতে হবে। আর তারপরেই আবেদনপত্র সম্পূর্ণরূপে গৃহীত হবে।

পঞ্চম ধাপ – এই আবেদনপত্রের একটি কপি প্রিন্ট আউট করে রেখে দিতে হবে নিজের কাছে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
NTPC Recruitment : ২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 
২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 
Railway Recruitment 2026: পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
Bank of Baroda Jobs : ২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget