এক্সপ্লোর

IAS Success Story: মদের ভাটি চালাতেন মা, বকশিশের টাকায় কিনতেন বই ; স্বপ্নের পথে দৌড়ে কুঁড়েঘর থেকে বাংলোয় IAS রাজেন্দ্র

Rajendra Bharud: ছোটবেলায় প্রবল অভাবে দিন কেটেছে, একটা কুঁড়েঘরে থেকেও ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিলেন রাজেন্দ্র। তারপর ডাক্তারি থেকে IAS। কোনও বাধাই দমাতে পারেনি মহারাষ্ট্রের রাজেন্দ্রকে।

Ranjendra Bharud: দারিদ্র্য, যন্ত্রণা, অভাব কখনও সাফল্যের পথে অন্তরায় হতে পারে না। দরকার শুধু সফল হওয়ার ইচ্ছে আর অদম্য নিষ্ঠা এবং পরিশ্রম। আর সেই কথাই যেন প্রমাণ করে দিয়েছেন মহারাষ্ট্রের রাজেন্দ্র ভরুধ (Rajendra Bharud)। মদের ভাটির খদ্দেরদের দেওয়া বকশিশের টাকা জমিয়ে বই কিনতেন, ডাক্তারি পড়ার ইচ্ছে ছিল রাজেন্দ্রর। তারপর এমবিবিএস ডিগ্রি পেয়ে ছুটলেন UPSC-র লক্ষ্যে। সেই লক্ষ্যও জয় হল। দুরন্ত কষ্টের জীবন পেরিয়ে কীভাবে আলোর দিশারী হয়ে উঠলেন রাজেন্দ্র ভরুধ ?

বেড়ে ওঠা

মহারাষ্ট্রের সকরি তালুকের অন্তর্গত সামোড়ে গ্রামে ১৯৮৮ সালের ৭ জানুয়ারি জন্ম হয় রাজেন্দ্রর। মায়ের পেটে থাকাকালীনই তাঁর বাবা মারা যান। তাঁর পরিবার এতটাই দরিদ্র ছিল যে তাঁর বাবার একটা ছবিও তোলা হয়নি কখনও। ভাটিতে মদ বিক্রি করেই দিন চলত তাঁদের। থাকতেন একটা ছোট্ট কুঁড়েঘরে। এক সাক্ষাৎকারে রাজেন্দ্র (Rajendra Bharud) তাঁর ভয়ঙ্কর ছেলেবেলার কথা স্মরণ করেন। যে তাঁর যখন তিন বছর বয়স, খিদের জ্বালায় ভাটির মধ্যে খুব চিৎকার করতেন তিনি। আর সেই চিৎকার থামাতে মদ খেতে আসা লোকেদের কেউ কেউ তাঁর মুখে খানিক মদ ঢেলে দিত। এমনকী যাতে খিদে না পায় সেজন্য তাঁর ঠাকুমাও তাতে দুধের বদলে দেশি মদ খাওয়াতেন। কিছুদিনের মধ্যেই মদের সঙ্গে অভ্যস্ত হয়ে পড়েন রাজেন্দ্র। তাঁদের পরিবারে সর্দি-কাশি হলেও ওষুধ হিসেবেও ব্যবহৃত হত মদ। আর এই মদ খেতে এসে কিছু কিছু লোক বাইরে থেকে চাট জাতীয় খাবার আনার জন্য কিছু অতিরিক্ত টাকা বকশিশ দিতেন রাজেন্দ্রকে আর সেই সেই টাকা থেকে অল্প অল্প করে বাঁচিয়েই কিছু বই কিনেছিলেন তিনি। দশম শ্রেণির পরীক্ষায় এভাবেই ৯৫ শতাংশ এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৯০ শতাংশ নম্বর পান রাজেন্দ্র ভরুধ (Rajendra Bharud)। ২০০৬ সালে মেডিকেল পরীক্ষায় বসেন তিনি।

ডাক্তারি পড়তে গিয়ে IAS

মুম্বইয়ের কেইএম হাসপাতাল থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন রাজেন্দ্র। পাবলিক হেলথ বিভাগের কাছে তিনি একজন আদর্শ হয়ে ওঠেন কিছুদিনের মধ্যেই। গিয়েছিলেন ডাক্তারি পড়তে আর ডাক্তারির শেষ বছরে প্রবল পড়াশোনার চাপের মধ্যেই UPSC পরীক্ষায় বসেন রাজেন্দ্র ভরুধ (Rajendra Bharud)। আশ্চর্যজনকভাবে একবারের চেষ্টাতেই UPSC উত্তীর্ণ হন রাজেন্দ্র। তবে প্রথমবার তিনি IRS-এর জন্য নির্বাচিত হলেও পরের চেষ্টায় ২০১৩ সালে IAS হিসেবে নিযুক্ত হন।

এক সাক্ষাৎকারে রাজেন্দ্র জানিয়েছেন যে, ছোটবেলা থেকে এত দারিদ্র্যের মধ্যে বড় হওয়ার কারণে তিনি সবসময় চাইতেন ডাক্তার হয়ে দরিদ্রদের সেবা করবেন। আর তারপর ভেবে দেখেন যে শুধু সেবা করাই নয়, দরিদ্রদের পাশে দাঁড়াতে তাঁদের শিক্ষিত করে তোলাটাও জরুরি। আর এই লক্ষ্যেই UPSC উত্তীর্ণ হয়ে IAS হন রাজেন্দ্র ভরুধ। মুসৌরিতে কয়েক বছর প্রশিক্ষণ নিয়ে ২০১৫ সালে অ্যাসিসট্যান্ট কালেক্টর পদে কাজ শুরু করেন তিনি এবং ২০১৮ সালে নন্দারবারে ডিস্ট্রিক্ট কালেক্টরের পদে আসীন হন রাজেন্দ্র।

প্রত্যাশীদের জন্য কী বললেন রাজেন্দ্র ?

২০১৪ সালে একটি বই লেখেন রাজেন্দ্র (Rajendra Bharud) যেখানে তাঁর জীবনের সংগ্রামের কথা লিখেছেন তিনি। লিখেছেন কীভাবে ঝড়-ঝাপটা সয়ে প্রবল দারিদ্র্যের মধ্যেও তিন সন্তানকে লালন-পালন করেছেন তাঁর মা। রাজেন্দ্র ভরুধ কেবলমাত্র কোনও আদর্শ-অনুপ্রেরণার নাম নয়, বরং যারা ভাগ্যের দোহাই দিয়ে পিছিয়ে যায় তাদের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত।

আরও পড়ুন: IAS Success Story: মুদির দোকান চালাতেন বাবা, অভাবের মধ্যেও ২৮ লক্ষের চাকরি ছেড়ে IAS আয়ুষ !

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
NTPC Recruitment : ২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 
২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 
Railway Recruitment 2026: পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
Bank of Baroda Jobs : ২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget