এক্সপ্লোর

IPS Success Story: পরপর নাকচ করেছেন সরকারি চাকরির লোভনীয় প্রস্তাব, অদম্য জেদে UPSC জয় তৃপ্তির

Success Story: ১৬টি সরকারি চাকরির প্রস্তাব ছেড়েও সফল IPS তৃপ্তি ভট্ট। কীভাবে প্রস্তুতি নিয়েছিলেন তিনি ? কেনই বা ছাড়লেন এতগুলি চাকরির প্রস্তাব ?

Success Story: আজকের দিনে সরকারি চাকরির প্রস্তাব যে কারও কাছে বড়ই লোভনীয়। কিন্তু সেই সরকারি চাকরির প্রস্তাব ছেড়ে কেবল UPSC-র জন্য লড়ে যাওয়ার মানসিকতা ক'জনের থাকে। আর এই লড়াইটাই করে দেখিয়েছেন তৃপ্তি (Tripti Bhatt)। অদম্য জেদে আজ সফল IPS হয়েছেন তিনি। দৃঢ় প্রতিজ্ঞা আর কঠোর পরিশ্রমেই প্রথম প্রয়াসে UPSC উত্তীর্ণ হয়ে দৃষ্টান্ত গড়েছেন তৃপ্তি ভট্ট।

তৃপ্তি (Tripti Bhatt) যে পরিবারে বড় হয়েছেন সেখানে সকলেই পেশায় শিক্ষক। চার ভাইবোনের মধ্যে তৃপ্তিই ছিলেন বড়। আলমোড়ার বীরসেবা সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে প্রাথমিক শিক্ষালাভ করেন তৃপ্তি। কেন্দ্রীয় বিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হওয়ার পরে পন্থনগর বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাশ করেন তিনি। এরপর ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কাজ করতে শুরু করেন তৃপ্তি ভট্ট।

ছোটবেলা থেকেই খুবই মেধাবী তৃপ্তি (Tripti Bhatt)। UPSC-তে বসার আগে পরপর বেশ কিছু সরকারি সংস্থায় চাকরির প্রস্তাব পেয়েছিলেন তিনি। একটা-দুটো নয়, ১৬টি চাকরির প্রস্তাব এভাবেই নাকচ করে দিয়েছিলেন তৃপ্তি। এমনকী এর মধ্যে ইন্ডিয়ান স্পেস অর্গানাইজেশনের একটি ভাল পদে চাকরির প্রস্তাবও এসেছিল। নবম শ্রেণিতে পড়ার সময় ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ হয়েছিল তাঁর আর সেই সাক্ষাতে স্যার কালাম তৃপ্তিকে একটি হাতে লেখা চিঠি দিয়েছিলেন যাতে লেখা ছিল তৃপ্তি যেন নিজেকে দেশসেবার কাজে নিয়োজিত করেন। আর তাই সেই কথাই সর্বক্ষণের সঙ্গী হয়েছে তৃপ্তির। দেশসেবার জন্যেই সমস্ত চাকরি ফিরিয়ে দিয়েছেন। লক্ষ্য ছিল আইপিএস বা আইএএস হবেন। আর সেই লক্ষ্যেই অবিচল থেকে পড়াশোনা চালিয়ে গিয়েছেন।

২০১৩ সালে UPSC CSE-তে প্রথমবার বসেন তৃপ্তি (Tripti Bhatt)। আর সেই পরীক্ষাতেই বাজিমাত। ১৬৫ র‍্যাঙ্ক করে আইপিএস নির্বাচিত হন তৃপ্তি ভট্ট। হোম ক্যাডারেই চাকরি পেয়ে যান তিনি। প্রথমে দেরাদুনের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হিসেবে নিযুক্ত হন । এসপি হিসেবে চামোলিতে কিছুদিন কাজ করেছেন তৃপ্তি এবং তেহরি গাড়োয়ালে স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ডের কমান্ডার হিসেবেও কাজ করেছেন তিনি। বর্তমানে তিনি দেরাদুনের ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি দফতরে এসপি পদে কর্মরত।

তৃপ্তি ভট্ট বুঝিয়ে দিয়েছেন লক্ষ্য স্থির থাকলে তবেই সাফল্য আসে। শুধু সামাজিক সম্মান বা আর্থিক সাফল্য নয়, দেশসেবার লক্ষ্যে IPS হওয়া যায়। UPSC উৎসাহীদের কাছে এক নতুন দিশা দেখিয়েছে তৃপ্তির লড়াই।

আরও পড়ুন: IAS Success Story: ছোট থেকেই বলতে ও শুনতে অক্ষম ! তার পরও প্রথম চেষ্টাতেই IAS ডি রঞ্জিত

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
NTPC Recruitment : ২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 
২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 
Railway Recruitment 2026: পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
Bank of Baroda Jobs : ২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget