এক্সপ্লোর

CISF Constable Recruitment 2024: সিআইএসএফ- এ চাকরির সুযোগ, কোন কোন পদে হবে নিয়োগ? কারা আবেদন করতে পারবেন?

Job News: যোগ্য প্রার্থীদের বেছে নেওয়ার জন্য ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস টেস্ট, ডকুমেন্টেশন, ট্রেড টেস্ট, লিখিত পরীক্ষা এবং মেডিক্যাল এক্সামিনেশন হবে।

CISF Constable Recruitment 2024: সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফ নিয়োগ করতে চলেছে। শূন্যপদের সংখ্যা ১১৬১। জানা গিয়েছে, Constable/ Tradesmen - এই পদে নিয়োগ হবে সিআইএসএফ- এ। অনলাইনে আবেদন জানানো যাবে সিআইএসএফ - এর অফিশিয়াল ওয়েবসাইট cisfrectt.cisf.gov.in - এর মাধ্যমে। আগামী ৫ মার্চ থেকে শুরু হতে চলেছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। আর তা চলবে ৩ এপ্রিল পর্যন্ত।   

আবেদনকারীদের যোগ্যতা 

দশম শ্রেণি (ম্যাট্রিকুলেশন) বা তার সমতুল্য কোনও পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই আবেদন করা যাবে। স্বীকৃত বোর্ড থেকে ম্যাট্রিক পরীক্ষায় পাশ করতে হবে। ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইন্সটিটিউট থেকে প্রশিক্ষণপ্রাপ্তদের বিশেষ প্রাধান্য দেওয়া হবে। আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে ( ১ অগস্ট, ২০২৫ অনুসারে)।           

আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের কীভাবে বেছে নেওয়া হবে 

নির্বাচন প্রক্রিয়ার মধ্যে থাকতে চলেছে ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস টেস্ট, ডকুমেন্টেশন, ট্রেড টেস্ট, লিখিত পরীক্ষা এবং মেডিক্যাল এক্সামিনেশন। বিভিন্ন রিক্রুটমেন্ট সেন্টারে এই একাধিক পর্যায়ের পরীক্ষাগুলি নেবে সিআইএসএফ কর্তৃপক্ষ।            

অ্যাপ্লিকেশন ফি কত ধার্য করা হয়েছে 

অসংরক্ষিত শ্রেণি, ওবিসি এবং আর্থিক ভাবে দুর্বল শ্রেণির জন্য ১০০ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। মহিলা আবেদনকারী এবং তফশিলি জাতি, তফশিলি উপজাতি, অবসরপ্রাপ্ত কর্মচারীদের কোনও প্রকার অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। সিআইএসএফ- এর অফিশিয়াল ওয়েবসাইটে যাবতীয় তথ্য পাওয়া যাবে।             

কোথায় কত শূন্যপদ রয়েছে দেখে নিন 

১। কনস্টেবল/রাধুঁনি- ৪৯৩টি শূন্যপদ

২। কনস্টেবল/মুচি- ৯টি শূন্যপদ 

৩। কনস্টেবল/দর্জি- ২৩টি শূন্যপদ 

৪। কনস্টেবল/নাপিত- ১৯৯টি শূন্যপদ 

৫। কনস্টেবল/ধোপা- ২৬২টি শূন্যপদ 

৬। কনস্টেবল/সাফাই কর্মী- ১৫২টি শূন্যপদ 

৭। কনস্টেবল/রঙের মিস্ত্রি- ২টি শূন্যপদ 

৮। কনস্টেবল/কাঠের কাজের মিস্ত্রি- ৯টি শূন্যপদ 

৯। কনস্টেবল/ইলেকট্রিশিয়ান- ৪টি শূন্যপদ 

১০। কনস্টেবল/মালি- ৪টি শূন্যপদ 

১১। কনস্টেবল/ঢালাইয়ের কাজ করার মিস্ত্রি- ১টিশূন্যপদ 

১২। কনস্টেবল/Charge Mech- ১টি শূন্যপদ 

১৩। কনস্টেবল/MP Attendant- ২টি শূন্যপদ 

আরও পড়ুন- আইডিবিআই ব্যাঙ্কে চাকরির সুযোগ, কোন পদে নিয়োগ? শূন্যপদ কত? 

আরও পড়ুন- সিজিএল পরীক্ষার মাধ্যমে নিয়োগের শূন্যপদ বাড়াল স্টাফ সিলেকশন কমিশন, কত নিয়োগ হবে এবার? 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

PNB Recruitment : ৮২৫৪টি পদে নিয়োগ করবে PNB, কীভাবে হবে এই নিয়োগ ?
৮২৫৪টি পদে নিয়োগ করবে PNB, কীভাবে হবে এই নিয়োগ ?
Success Story: ভাই স্বপ্ন পূরণ করলেও দেখে যেতে পারেননি দাদা, দু'বার ব্যর্থ হয়েও সিভিল সার্ভিস ক্র্যাক অমিতের, হলেন IFS অফিসার
ভাই স্বপ্ন পূরণ করলেও দেখে যেতে পারেননি দাদা, দু'বার ব্যর্থ হয়েও সিভিল সার্ভিস ক্র্যাক অমিতের, হলেন IFS অফিসার
Success Story: ছেলেকে পড়াতে গয়না বিক্রি মায়ের, ঋণ নেন বাবা, আর দিনমজুরের কাজ করেছেন বোনেরা, অবশেষে সিভিল সার্ভিস ক্র্যাক পবনের
ছেলেকে পড়াতে গয়না বিক্রি মায়ের, ঋণ নেন বাবা, আর দিনমজুরের কাজ করেছেন বোনেরা, অবশেষে সিভিল সার্ভিস ক্র্যাক পবনের
Central Railway Recruitment : দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ
দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget