এক্সপ্লোর

Madhyamik 2023 Geography Suggestion: মাধ্যমিকে ভূগোলে ভয় ! নম্বর বাড়াবে ম্যাপ পয়েন্টিং, ছোট প্রশ্ন , রইল সাজেশন

Madhyamik Geography : সামনেই জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক (Madhyamik 2023)। ভূগোলের লাস্ট মিনিট সাজেশন নিয়ে তোমাদের পাশে এবিপি লাইভ।

Madhyamik Geography : সামনেই জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক (Madhyamik 2023)। পরীক্ষার্থীদের সঙ্গে ঘুম উড়েছে অভিভাবকদেরও। কোন কোন অংশগুলিতে আলোকপাত করলে পেতে পারো ভাল নম্বর ? মাধ্যমিক পরীক্ষার আগে পড়ুয়াদের সুবিধার্থে পাঠশালা লাইভের মাধ্যমে ভূগোলের লাস্ট মিনিট সাজেশন নিয়ে তোমাদের পাশে এবিপি লাইভ।

নম্বর বাড়ানোর অন্যতম বিষয় হল ভূগোল (Geography)। ছোট প্রশ্নে তো নম্বর উঠবেই। তার সঙ্গেই ম্যাপ পয়েন্টিংয়ে (Map Pointing) রয়েছে একশো শতাংশ নম্বর তোলার সুযোগ। তবে তার জন্য মানতে হবে বেশ কিছু নিয়ম। ভূগোলে বড় প্রশ্নেও ভয় নেই। ধাপে ধাপে নিয়ম মেনে উত্তর লেখা ও তার সঙ্গে ছোট ছোট ছবি (Diagram) আঁকলেই নম্বর উঠবে অঙ্কের মতোই।

এবিপি লাইভের (ABP Live Exclusive) পাঠশালা লাইভে (Pathshala Live) ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের (Madhyamik Examination 2023) সাহায্যার্থে পরামর্শ দিতে এসে বলছেন ভূগোল শিক্ষক সৌভিক ঘোষ (Souvik Ghosh)। শিক্ষকতা করেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে (Ramakrishna Mission Vidyalaya)। মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশে তাঁর বার্তা, ভূগোলের ক্ষেত্রে উত্তরপত্র (Answer Sheet) পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। তার সঙ্গেই দিয়েছেন, সহজে পড়া মনে রাখার জন্য, পরীক্ষার নম্বর তোলার জন্য নানা খুঁটিনাটি টিপস (Geography Tips)। এই বছর মাধ্যমিকের ভূগোল পরীক্ষা ২৫ ফেব্রুয়ারি।

ভূগোলে প্রশ্নপত্রের ধরন, কোন প্রশ্নে কত নম্বর

বিভাগ -ক
এই প্রশ্নপত্রে এমসিকিউ বা ছোট প্রশ্ন থাকবে ১৪ নম্বরের। এখানে বিকল্প প্রশ্নের সুযোগ থাকে না। সেই কারণে বইয়ের প্রথম থেকে শেষ অধ্যায় পর্যন্ত খুঁটিয়ে পড়তে হবে। প্রয়োজনে সহায়িকার সাহায্য নাও।

বিভাগ-খ
এখানে ট্রু-ফলস (সত্য-মিথ্যে), ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস (শূ্ন্যস্থান পূরণ), ম্যাচ দ্য কলাম ছাড়াও এক কথায় উত্তর দাও প্রশ্ন থাকছে। এমসিকিউ ও এই ধরনের প্রশ্ন নিয়ে তোমরা সব মিলিয়ে ৩৬ নম্বরের প্রশ্ন পাবেন। এই ৩৬ নম্বর ভূগোলের একটি গুরুত্বপূর্ণ বিষয়। পরিকল্পনা করে পড়াশোনা করলে এই পুরো নম্বরটা সহজেই পাওয়া যেতে পারে।

এই পুরো বিষয়টা কীভাবে মনে রাখবেন
টেস্ট পেপার অনুসরণ করার পাশাপাশি আমরা ছোট ছোট প্রশ্ন মাথায় রাখব। 

প্রথম অধ্যায়- এতে রয়েছে নদী ,হিমবাহ ,বায়ু

এদের ক্ষয়জাত বা সঞ্চয়জাত ভূমিরূপগুলির বিভিন্ন পর্যায় ও তার নাম মাথায় রাখব। কেন এগুলি তৈর হচ্ছে সেগুলি ভালভাবে পড়ব।

দ্বিতীয় অ্ধ্য়ায়- বায়ুমণ্ডল
বায়ুমণ্ডলের স্তর -কোন স্তরে কী রয়েছে, কোন স্তরে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, কীভাবে উষ্ণতা কমছে। তার বৈশিষ্ট্য মনে রাখব

পরীক্ষার হলে প্রশ্নপত্র পেয়েই আগে কী করবে ?
মনে রাখবে, পরীক্ষার হলে প্রথমে ভূগোলের প্রশ্নপত্র পেয়েই ছোট প্রশ্নের উত্তরের দিকে নজর দিতে হবে।
এরপরে ম্যাপ পয়েন্টিংয়ের ১০ নম্বরের দিকে জোর দিতে হবে। এই ম্য়াপ পয়েন্টিং নম্বর সহজেই আমরা পেয়ে যাব।

কীভাবে ম্যাপ পয়েন্টিংয়ে ভাল নম্বর পাবে ?
এই ক্ষেত্রে মনে রাখবে , পর্বত ও পর্বতমালা বোঝানোর জন্য আলাদা করে ম্যাপে জোর দাও। যেমন কারাকোরাম পর্বতমালার দিকে তাকালে এখানে পর্বতমালা ও পর্বতশৃঙ্গের ক্ষেত্রে আলাদাভাবে পেন্সিল দিয়ে মার্ক করতে পারো। এটি একটি অতি সূক্ষ্ম কাজ। যেমন নদীর ক্ষেত্রে উত্তর ভারতের নদী ও দক্ষিণ ভারতের নদী সবের ক্ষেত্রেই এর উৎস ও মোহনা ঠিকভাবে পয়েন্টিং করতে হবে।

কোনও মৃত্তিকা অঞ্চলের জায়গা পয়েন্টিং করতে পেন্সিলের মাধ্যমে বিশেষ চিহ্ণের ব্যবহার করব। সেটা হতে পারে ডট বা কোনও প্রতীক চিহ্ণ। এই ক্ষেত্রে প্রতাক চিহ্ণটা আবশ্যিক। একেবারে ফাঁকা জায়গা রেখে দিয়ে আসব না।

কোনও অরণ্য চিহ্ণিত করার ক্ষেত্রে 
যেমন ধরো- পশ্চিমঘাট পর্বতমালার চিরহরিৎ অরণ্য অবশ্যই লাইনের মাধ্যমে আমরা তা চিহ্ণিত করব। সেই ক্ষেত্রে আরও ভাল হয় ওই বিশেষ অংশ চিহ্ণিত করার পর বক্সের মধ্যে বিশেষ চিহ্ণ দিয়ে তা বুঝিয়ে দেব। যেমন ধরো-দেশের শুল্কমুক্ত বন্দর কান্ডলা, এটি চিহ্ণিত করে বাইরে ব্র্যাকেটে বন্দরের নাম দিয়ে দেব। কোনও জায়গায় গ্রিন সিটি হলে , তার পাশে আমরা গ্রিন সিটি চিহ্ণিত করে ব্র্যাকেটে গ্রিন সিটি লিখে দিয়ে আসব। এই ক্ষেত্রে সবুজ নগরী হবে চেন্নাই।

গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিংয়ের কোয়েশ্চেন ?
বিন্ধ্য পর্বতমালা, কোলেরু হ্রদ, তাপ্তী নদী, মৌসুমী বিস্ফোরণপ্রাপ্ত অঞ্চল,উঃ পূঃ ভারতের সরলবর্গীয় অরণ্য,কার্পাস উৎপাদক অঞ্চল,দুর্গাপুর, সর্বনিম্ন জনসংখ্যাযুক্ত অঞ্চল, ভারতের অর্থনৈতিক রাজধানী,উঃ পূঃ ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, মৌসিনরান (সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, সুন্দরবন, প্রধান কফি উৎপাদক অঞ্চল, দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার,ভারতের মরু মৃত্তিকা যুক্ত অঞ্চল,সবুজ নগরী (চেন্নাই)

(ম্যাপ পয়েন্টিংয়ে অবশ্যই পেন্সিল একটা বড় বিষয়। সেই ক্ষেত্রে আমরা যেন .৫ পেন্সিলের ব্যবহার করি। এতে আমাদের জায়গা চিহ্ণিত করার কাজ অনেক সহজ হবে।)

Madhyamik 2023 Physical Science Suggestion: মাধ্যমিকের ভৌত বিজ্ঞানে ভয় ? সেরা নম্বর পেতে রইল অন্যতম সাজেশন

 

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
NTPC Recruitment : ২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 
২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 
Railway Recruitment 2026: পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
Bank of Baroda Jobs : ২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget