এক্সপ্লোর

নিট ২০২০: দিল্লির ছাত্রী আকাঙ্খারও প্রাপ্ত নম্বর ৭২০-তে ৭২০! র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয়, কেন?

এবারের নিট পরীক্ষায় ১০০ শতাংশ নম্বর পেয়ে নজির গড়েছেন ওড়িশার ছাত্র শোয়েব আফতাব। মেডিক্যালের জন্য প্রবেশিকা পরীক্ষায় ৭২০-র মধ্যে ৭২০ নম্বর পেয়ে ইতিহাস গড়েছেন তিনি। প্রচুর পরিশ্রম করেই এই পড়ুয়া এত সাফল্য পেয়েছেন এবং সেজন্য তাঁকে সবাই অভিনন্দন জানিয়েছেন। তবে দিল্লির একটি ছাত্রী আকাঙ্খা সিংহও ৭২০ নম্বরই পেয়েছেন।

নয়াদিল্লি: এবারের নিট পরীক্ষায় ১০০ শতাংশ নম্বর পেয়ে নজির গড়েছেন ওড়িশার ছাত্র শোয়েব আফতাব। মেডিক্যালের জন্য প্রবেশিকা পরীক্ষায় ৭২০-র মধ্যে ৭২০ নম্বর পেয়ে ইতিহাস গড়েছেন তিনি। প্রচুর পরিশ্রম করেই এই পড়ুয়া এত সাফল্য পেয়েছেন এবং সেজন্য তাঁকে সবাই অভিনন্দন জানিয়েছেন। তবে দিল্লির একটি ছাত্রী আকাঙ্খা সিংহও ৭২০ নম্বরই পেয়েছেন। কিন্তু র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান পেয়েছেন তিনি। আর এই ঘটনা নিয়ে অনেকেই এনটিএ-র পক্ষপাত নিয়ে প্রশ্ন তুলেছেন। কারণ, দুই পরীক্ষার্থীই সমস্ত পরীক্ষায় একই নম্বর পেয়েছেন। শোয়েবকে এআইআর ১ ও আকাঙ্খাকে এআইআর ২ দেওয়া নিয়ে অনেকেই ট্যুইটারে ক্ষোভ ব্যক্ত করেছেন। ৭২০-তে ৭২০! নিটে ইতিহাস গড়লেন ওড়িশার শোয়েব আফতাব উল্লেখ্য, দুই প্রার্থীই অসংরক্ষিত বিভাগের এবং চারটি বিষয়েই একই নম্বর পেয়েছেন। এ ধরনের পরিস্থিতির কথা মাথায় রেখে ন্যাশনাল টেস্ট এজেন্সি একটি টাই-ব্রেকিং নীতি তৈরি করেছে। প্রার্থীদের পারফরম্যান্স ও মৌলিক যোগ্যতা অনুসারে র‌্যাঙ্ক নির্ধারনে প্রার্থীদের বাছাই করার জন্যই এই নীতি। বিষয়টির ব্যাখ্যা দিয়ে এনটিএ-র এক আধিকারিক বলেছেন, এনটিএ-র টাই-ব্রেকিং নীতি অনুযায়ী, দুই প্রার্থী একই নম্বর পেলে র‌্যাঙ্ক নির্ধারিত হবে বায়োলজি ও কেমিস্ট্রিতে প্রাপ্ত নম্বর অনুসারে। পরীক্ষায় প্রাপ্ত তুলনামূলক নম্বর ব্যবহার করে যে সব ক্ষেত্রে প্রার্থীদের র‌্যাঙ্কিং নির্ধারন করা যাবে না, তখন প্রার্থীরা কটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, তা বিবেচনা করে বাছাই করা হবে। নিট পরীক্ষায় আফতাব ও আকাঙ্খা দুজনেই একই নম্বর পেয়েছেন। তাই তাঁদের প্রাপ্ত নম্বরের তুলনার কোনও প্রশ্নই আসে না। এ ধরনের ক্ষেত্রে এনটিএ র‌্যাঙ্ক নির্ধারনে সংশ্লিষ্ট প্রার্থীদের বয়সের পার্থক্য সংক্রান্ত মাপকাঠি বেছে নিয়েছে। যে প্রার্থীর বয়স বেশি, এক্ষেত্রে তাঁকেই অগ্রাধিকার দেওয়া হয়। কিন্তু একই ধরনের পরিশ্রম করেও শুধুমাত্র বয়সের কারণে কোনও প্রার্থীর র‌্যাঙ্ক অন্যের তুলনায় কম হওয়া সমীচিন কিনা এই প্রশ্ন উঠেছে। এনটিএ-র এক্ষেত্রে বিধিনিয়ম পুণর্বিবেচনা করে দেখা উচিত কিনা, এই প্রশ্ন উঠেছে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, উভয় প্রার্থীকেই এআইআর ১ র‌্যাঙ্ক দেওয়া যেত না?

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
NTPC Recruitment : ২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 
২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 
Railway Recruitment 2026: পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
Bank of Baroda Jobs : ২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?

ভিডিও

SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget