এক্সপ্লোর

Success Story: শৈশবে বাবাকে হারান, খবরের কাগজ বিক্রি করেই কাটত দিন, অনাথাশ্রমে মানুষ হয়েও সফল IAS আবদুল

B Abdul Nasar Success Story: ১৩ বছর কেরালার একটি অনাথ আশ্রমে থেকেও পড়াশোনা শেষ করেছেন তিনি। মাত্র ১০ বছর বয়সে সংসার চালাতে অর্থ রোজগারের জন্য হোটেলে পরিচারকের কাজ করতেন আবদুল নাসের।

B Abdul Nasar: পৃথিবীতে অসম্ভব বলে আদপে কিছুই নেই। লক্ষ্য স্থির রেখে কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য লাভ (Success Story) করা যায়। একথাই আবারও প্রমাণ করেছেন এই ব্যক্তি। কেরালায় জন্ম। শৈশবেই বাবাকে হারান, অনাথাশ্রমে বড় হয়েছেন, কিন্তু তারপরেও একজন সফল আইএএস অফিসার হয়েছেন তিনি। বি আবদুল নাসেরের (B Abdul Nasar) জীবন অনুপ্রেরণা দেবে সকলকে। এই লড়াকু মানসিকতার কারণেই অনাথাশ্রম থেকে আইএএস অফিসার হয়েছেন তিনি।

শুনতে অবাক লাগবে যে বি আবদুল নাসের কিন্তু ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হননি, তারপরেও কীভাবে তিনি আইএএস অফিসার হলেন ? জেনে নেওয়া যাক তাঁর জীবনের কাহিনি। কেরালার কান্নুর জেলার থালাসেরি গ্রামে জন্ম ও বড় হয়ে ওঠা আবদুল নাসেরের। মাত্র ৫ বছর বয়সেই তিনি বাবাকে হারান। তারপর তাঁর মাকে বাধ্য হয়ে লোকের বাড়ি বাড়ি কাজ করতে বেরোতে হয় অর্থসংস্থান ও সন্তান প্রতিপালনের জন্য। ফলে অন্য ভাইবোনদের সঙ্গে তাঁর জায়গা হয় অনাথাশ্রমে। বহু প্রতিবন্ধকতা থাকলেও আবদুল নাসের স্কুলের পড়াশোনা শেষ করেন।

১৩ বছর কেরালার একটি অনাথ আশ্রমে থেকেও পড়াশোনা শেষ করেছেন তিনি। মাত্র ১০ বছর বয়সে সংসার চালাতে অর্থ রোজগারের জন্য হোটেলে পরিচারকের কাজ করতেন আবদুল নাসের। থালাসেরির সরকারি কলেজ থেকে স্নাতক উত্তীর্ণ হওয়ার পরে নানাসময় নানা ধরনের কাজ করে সংসার চালিয়েছেন জীবিকা নির্বাহ করেছেন আবদুল নাসের। কখনও খবরের কাগজ বিক্রি, কখনও টিউশন পড়ানো, কিংবা কখনও ফোন অপারেটর হিসেবে কাজ করেছেন তিনি।

১৯৯৪ সালে স্নাতকোত্তর সম্পূর্ণ করার পরে আবদুল নাসের কেরালার স্বাস্থ্য দফতরে সরকারি কর্মী হিসেবে কর্মজীবন শুরু করেন। আর সেই কাজেই তাঁর কাজের দক্ষতা এবং ব্যবহারের কারণে ২০০৬ সালেই তিনি স্টেট সিভিল সার্ভিসে একজন ডেপুটি কালেক্টরের পদে উন্নীত হন। ২০১৭ সালে একজন আইএএস হিসেবে পদোন্নতি ঘটে তাঁর। কেরালা সরকারের হাউজিং কমিশনার হিসেবে কাজ করেছেন তিনি, কোল্লাম জেলায় ২০১৯ সালে ডিস্ট্রিক্ট কালেক্টরের পদেও কাজ করেছেন আবদুল নাসের। কোনো ইউপিএসসি পরীক্ষা না দিয়েও সফল আইএএস হয়েছেন তিনি।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: SSC GD 2025: SSC-র এই পরীক্ষায় আবেদন করেছিলেন ? আজই শেষ হবে আবেদনপত্র সংশোধনের সুযোগ

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Railway Jobs : ৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ
৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ
Success Story: মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
Success Story: বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন

ভিডিও

Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
CID On Sumi Roy: ভবানী ভবনে সুমিতের একাদশতম হাজিরা, শালবনি জমি মামলায় হেফাজতে নিতে চায় সিআইডি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget