এক্সপ্লোর

Success Story: প্রত্যন্ত উপজাতি সমাজ থেকে সিভিল সার্ভিসে, ইউটিউবে পড়েই সাফল্যের নিশান ওড়ালেন এই তরুণী

Success Story Bini Muduli : ওড়িশার মলকানগিরি জেলার খেমা গুরা অঞ্চলে বড় হয়েছেন বিনি মুদুলি। ওড়িশার এখন সিভিল সার্ভিস অফিসার বিনি মুদুলি বোন্দা সম্প্রদায়ের যা ওড়িশার এক প্রত্যন্ত উপজাতি সম্প্রদায়।

Odisha Civil Service: ভারতে লক্ষ লক্ষ পরীক্ষার্থী দেশের বা রাজ্যের প্রশাসনিক পরিষেবায় আসতে চান। আইএএস বা আইপিএস হতে চান অনেকেই। তাঁর জন্য লক্ষ লক্ষ পরীক্ষার্থী ইউপিএসসিতে বসেন আবার কেউ কেউ রাজ্যের সিভিল সার্ভিস (Odisha Civil Service) পরীক্ষাও দেন। অনেকে অনেক ধরনের প্রতিবন্ধকতা পেরিয়ে আসেন পরীক্ষার্থীরা। ওড়িশার বিনি মুদুলি এভাবেই সমস্ত বাধা পেরিয়ে সাফল্যের (Success Story) নয়া নিশান উড়িয়েছেন। ওড়িশার সিভিল সার্ভিসে উত্তীর্ণ হয়ে নজির গড়েছেন বিনি মুদুলি (Bini Muduli)। প্রত্যন্ত উপজাতি সমাজ থেকে উঠে এসে সিভিল সার্ভিস জয় করলেন তিনি, বোন্দা উপজাতি সম্প্রদায়ের মধ্যে তিনিই প্রথম সিভিল সার্ভিস উত্তীর্ণ প্রার্থী। কীভাবে এল সাফল্য ?

দেউলিয়া হয়ে কেটেছে জীবন

ওড়িশার মলকানগিরি জেলার খেমা গুরা অঞ্চলে বড় হয়েছেন বিনি মুড়ুলি। ওড়িশার এখন সিভিল সার্ভিস অফিসার বিনি মুড়ুলি বোন্দা সম্প্রদায়ের অন্তর্গত। ওড়িশার এক প্রত্যন্ত উপজাতি সম্প্রদায়ের মানুষ বিনি। খেমাগুড়ার একটি স্কুলেই প্রাথমিক পড়াশোনা করেছেন বিনি মুড়ুলি। তারপর উচ্চশিক্ষার জন্য ভর্তি হন জওহর নবোদয় বিদ্যালয়ে ।

বাবা রাঁধুনির কাজ করেন

বিনির মা সুনামালি কিরসানি একজন অঙ্গনওয়াড়ি কর্মী, তাঁর বাবা রাম মুদুলি রাঁধুনির কাজ করেন। ছোটবেলা থেকেই নানা সমস্যার মধ্যে দিয়ে বড় হয়েছেন বিনি। তিনি কিশোরী বয়সেই বুঝেছিলেন যে তাঁর এই কষ্ট দূর করতে গেলে শিক্ষাই একমাত্র পথ। সহায়-সম্বল কম থাকা সত্ত্বেও নিজের লক্ষ্যে অবিচল ছিলেন বিনি মুদুলি।

ইউটিউবে পড়াশোনা করেছেন বিনি মুড়ুলি

ওড়িশা পাবলিক সার্ভিস কমিশনের জন্য প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে বইপত্র বা স্টাডি মেটেরিয়াল কিংবা কোচিং নেওয়ার মত সামর্থ্য না থাকায় ইউটিউবকেই বেছে নিয়েছিলেন পড়ার মাধ্যম হিসেবে। পরিবারের অবস্থা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ইউটিউবকেই শিক্ষক মনে করে একনিষ্ঠভাবে পড়াশোনা করে গিয়েছেন তিনি। ইন্টারনেট থেকেই কোগাড় করে নিয়েছিলেন স্টাডি মেটেরিয়াল। ২০২০ সালে প্রথমবার সিভিল সার্ভিস পরীক্ষায় বসেন তিনি। কিন্তু সেবারে পাশ করতে পারেননি। পরে ২০২৪ সালে এসে কোনো কোচিং ছাড়াই ওড়িশা সিভিল সার্ভিস পরীক্ষায় ৫৯৬ র‍্যাঙ্ক অর্জন করেছেন তিনি। গড়েছেন নয়া নজির।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: JEE Mains 2025: ২০২৫-এর জয়েন্ট এন্ট্রান্স মেনসের রেজিস্ট্রেশন শুরু, কবে হবে পরীক্ষা ? জানুন বিস্তারিত

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget