এক্সপ্লোর

Success Story: পাহারাদারের কাজ করে সংসার চালাতেন, জেদ ছিল; CAT পাশ করে IIM-এ ভর্তি ! দীপেশের কাহিনি ভরসা জোগাবে

Dipesh Kevlani Success Story: আমেদাবাদে একজন সামান্য পাহারাদার হিসেবে কাজ করতেন দীপেশ। ২০২৪ সালের CAT পরীক্ষায় ৯২.৫ শতাংশ নম্বর পেয়ে দেশের শীর্ষ ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইআইএমে পড়ার সুযোগ পান তিনি।

Dipesh Kevlani Success Story: আপনার উদ্দেশ্য যদি সৎ ও দৃঢ় হয়, তাহলে আপনার গন্তব্য খুব বেশি দূরে নয়। অদম্য জেদ আর মনে দৃঢ় প্রত্যয় থাকলে কোনও প্রতিবন্ধকতাই আর কঠিন বলে মনে হবে না। এমনই এক যুবকের (Success Story) কাহিনি আপনাকে অনুপ্রাণিত করবে। পাহারাদারের কাজ করতেন একসময়, আর আজ তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের ছাত্র। সর্বভারতীয় ক্যাট পরীক্ষা পাশ করে আইআইএম-এ পড়ার সুযোগ (Dipesh Kevlani Success Story) পেয়েছেন তিনি। দীপেশ, দীপেশ কেবলানীর এই কাহিনি আপনাকে ভরসা দেবে, অনুপ্রাণিত করবে, জীবনের কঠিন পরিস্থিতিতে হার না মেনে লড়াইয়ের জোর দেবে।

আইআইএম শিলং-য়ে এমবিএ পড়তে ভর্তি হন দীপেশ কেবলানী এবং এর মধ্য দিয়েই দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। তিনি জানান যে এই প্রথমবারের মত একনিষ্ঠভাবে পড়াশোনায় মন দিতে পারবেন তিনি। আগে সবসময় চাকরি ও পড়াশোনা দুটিকেই একসঙ্গে চালিয়ে যেতে হয়েছে। কিন্তু এখন আর তাঁকে আটকানোর কেউ নেই, এবার নিজের স্বপ্নপূরণের দিকে এগিয়ে যাবেন তিনি।

আমেদাবাদে একজন সামান্য পাহারাদার হিসেবে কাজ করতেন দীপেশ। ২০২৪ সালের সর্বভারতীয় CAT পরীক্ষায় ৯২.৫ শতাংশ নম্বর পেয়ে দেশের শীর্ষ ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইআইএমে পড়ার সুযোগ পান তিনি। ছোটবেলা থেকেই দারিদ্র্য ছিল বড় দায়। ছোট ঘরে থাকতেন। শৈশবেই বাবাকে হারান, আর তারপর থেকেই পরিবারের দেখাশোনার দায়িত্ব তাঁর উপরে এসে পড়ে। পড়াশোনা সেভাবে করা হয় না।

সংগ্রামমুখর যাত্রাপথ

দীপেশের যখন মাত্র ১১ বছর বয়স, সেই সময়েই তাঁর বাবা মারা যান। এরপরে তাঁর পরিবার জয়পুর থেকে আমেদাবাদে চলে আসে। মা ও ছোট ভাইয়ের সঙ্গে একটা কামরার বাড়িতে থাকতে শুরু করেন দীপেশ। ছোটবেলা থেকেই তাঁকে পরিবারের দায়িত্ব নিতে হয়। সপ্তম শ্রেণিতে পড়ার সময় একটি জুতোর দোকানে কাজ করতেন তিনি, সেখান থেকে মাসে ১৫০০ টাকা বেতন পেতেন দীপেশ। স্কুল থেকে এসেই কাজে চলে যেতেন দীপেশ। তবু হাল ছেড়ে দেননি তিনি। কঠোর পরিশ্রম করে দশম শ্রেণির পরীক্ষায় ৮৫ শতাংশ এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৮৯ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হন তিনি।

পড়াশোনার পাশাপাশি চাকরি

দ্বাদশ শ্রেণির পরে দীপেশ আমেদাবাদ ক্যান্টনমেন্টে পাহারাদারের চাকরিতে যোগ দেন মাসিক ১৮ হাজার টাকা বেতনে। এই বেতনেই তিনি নিজের ও সংসারের খরচ চালান। বি.কম এবং এম.কম ডিগ্রি অর্জন করেন। কিন্তু মনের মধ্যে সুপ্ত ছিল এমবিএ করার ইচ্ছে। তাঁর ছোট ভাই ইতিমধ্যে আইআইএম লক্ষ্ণৌতে ভর্তি হন এবং ভাইকে দেখেই ফের উদ্যমী হয়ে ওঠেন দীপেশ। ২০২৪ সালের মে মাস থেকে CAT পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করেন দীপেশ। দুপুর আড়াইটে পর্যন্ত পাহারাদারের কাজ করতেন এবং তারপর তিনি কোচিংয়ে যেতেন। চার-পাঁচ ঘণ্টা পড়ার পরে ৫০-৬০ কিমি ভ্রমণ করে বাড়ি আসতেন দীপেশ। ২০২৪ সালের পরীক্ষাতেই উত্তীর্ণ হয়ে আইআইএম শিলংয়ে ভর্তি হওয়ার সুযোগ পান দীপেশ।

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
Success Story: বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget