এক্সপ্লোর

Success Story: ২১ বছরে বিনা কোচিংয়েই UPSC জয়, সারা দেশে ১৩ র‍্যাঙ্ক করেও IAS বা IPS হননি এই তরুণী

IFS Vidushi Singh: এক সাক্ষাৎকারে বিদূষী বলেন, তাঁর দাদু-ঠাকুমা দুজনেই চাইতেন যাতে তিনি বড় হয়ে ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যোগ দেন। তাঁর কাছে যে কোনও পদের থেকেও বেশি গুরুত্বপূর্ণ তাঁর দাদু-ঠাকুমার ইচ্ছে।

IFS Vidushi Singh: মাত্র ২১ বছর বয়সেই বিনা কোচিংয়ে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সারা দেশের মধ্যে ১৩ র‍্যাঙ্ক করেছিলেন এই তরুণী। তাও আবার প্রথমবারের চেষ্টাতেই (Success Story) সফল হন তিনি। আর এভাবেই নয়া ইতিহাস রচনা করেন বিদূষী সিং (IFS Vidushi Singh)। তবে ইউপিএসসি পরীক্ষায় এরকম ভাল র‍্যাঙ্ক করে বেশিরভাগ ক্ষেত্রেই প্রার্থীরা আইএএস কিংবা আইপিএস হওয়ার পথ বেছে নেন। তাঁর বদলে বিদূষী বেছে নেন ইন্ডিয়ান ফরেন সার্ভিসকে (UPSC Exam)। তাঁর ঠাকুরদাদা ও ঠাকুমার স্বপ্ন ছিল তিনি এই পেশাকে বেছে নেবেন আর সেই স্বপ্ন পূরণ করলেন বিদূষী।

নিজে বাড়িতে পড়েই সফল হয়েছেন বিদূষী

রাজস্থানের যোধপুরে জন্ম হয় বিদূষী সিংয়ের, তবে তাঁর বেড়ে ওঠা অনেকটাই উত্তরপ্রদেশের অযোধ্যায়। ২০২১ সালে দিল্লির শ্রীরাম কলেজ অফ কমার্স থেকে অর্থনীতিতে স্নাতক উত্তীর্ণ হওয়ার পরে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন বিদুষী। কলেজে পড়ার সময় থেকেই ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন বিদূষী। কোনও কোচিংয়ে ভর্তি না হয়ে বরং নিজে বাড়িতে পড়েই প্রস্তুতি নিচ্ছিলেন বিদূষী। তবে ইউপিএসসি পরীক্ষার ক্ষেত্রে ঐচ্ছিক বিষয় বেছে নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যায় পড়েছিলেন বিদূষী।

প্রাথমিক স্তরের বইয়ের সাহায্যেই প্রস্তুতি

বিদূষী পরে এক সাক্ষাৎকারে সংবাদমাধ্যমে জানিয়েছেন, স্নাতক পড়ার সময়েই এনসিআরটি এবং আরও অন্যান্য প্রাথমিক স্তরের বইপত্র পড়েই ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতির ভিত্তি তৈরি করেছিলেন। তিনি তাঁর স্নাতকের বিষয় অর্থনীতিকেই ঐচ্ছিক বিষয় হিসেবে বেছে নিয়েছিলেন। আর তাতেই মাত্র ২১ বছর বয়সে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সারা দেশের মধ্যে ১৩ র‍্যাঙ্ক অর্জন করেন। তিনি মনে করেন কোচিংয়ে যে যে বিষয় যেভাবে পড়ানো হয়, তা সবই অনলাইনে পাওয়া যায় এবং কিছু প্রাথমিক স্তরের বইতে পাওয়া যায়।

দাদু-ঠাকুমার স্বপ্নপূরণ করেন বিদূষী

এক সাক্ষাৎকারে বিদূষী বলেন, তাঁর দাদু-ঠাকুমা দুজনেই চাইতেন যাতে তিনি বড় হয়ে ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যোগ দেন। তাঁর কাছে যে কোনও পদের থেকেও বেশি গুরুত্বপূর্ণ তাঁর দাদু-ঠাকুমার ইচ্ছে। আর তাই আইএএস কিংবা আইপিএস হওয়ার বদলে আইএফএস অফিসার হওয়ার কথাই মনস্থির করেন বিদূষী। ইউপিএসসি পরীক্ষা নিয়ে বিদূষী বলেন, টেস্ট সিরিজ, মক-টেস্ট আর সেলফ স্টাডি এগুলিই হল সাফল্যের অন্যতম পদ্ধতি। নিজেরা যদি সৎ থেকে পড়াশোনা করা যায়, কোনও কোচিং ছাড়াই এই পরীক্ষা পাশ করা যায়।

আরও পড়ুন: GNM Result 2024: নার্সিংয়ের প্রবেশিকার ফলাফল প্রকাশ্যে, কীভাবে পাবেন ANM-GNM-এর র‍্যাঙ্ক কার্ড ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
Independence Day: দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য
দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget