এক্সপ্লোর

Success Story: বি.টেক পাশে চাকরি হয়নি, ইউপিএসসি জয়েই জবাব দিয়েছেন বিদ্রুপের- কীভাবে সফল হলেন উৎকর্ষ ?

Utkarsh Gaurav: প্রথম তিন বার ব্যর্থ হওয়ার পরও হাল ছাড়েননি। আর্থিক অসুবিধা উপেক্ষা করে দিল্লি থেকে গ্রামে ফিরে ইউটিউব এবং শিক্ষামূলক ভিডিও দেখে শেষ পর্যন্ত ইউপিএসসি পরীক্ষায় সফল হন উৎকর্ষ গৌরব।

UPSC Exam: লড়াই করেই সাফল্যের শিখরে উঠেছেন। বাবা কৃষক, বাড়িতে অভাব ছিল খুব। তবু কষ্ট করে পড়াশোনা করেছেন। ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন। কিন্তু তাতেও চাকরি মেলেনি। বিদ্রুপ সহ্য করে লড়াই চালিয়ে গিয়েছেন নিরন্তর। আর এভাবেই একদিন দেশের সবথেকে কঠিনতম পরীক্ষাতেও (Success Story) পাশ করে যোগ্য জবাব দিয়েছেন বিহারের উৎকর্ষ গৌরব (Utkarsh Gaurav)। ইঞ্জিনিয়ারিং ছেড়ে সিভিল সার্ভিসে এসে সাফল্য অর্জন করেছেন উৎকর্ষ। কেমন ছিল তাঁর লড়াইয়ের দিনগুলি ? কীভাবেই বা প্রস্তুতি নিয়েছিলেন তিনি ?

বড় হয়েছেন কীভাবে

পাটনার কাছে নালন্দা জেলার অমরগাঁও গ্রামে বড় হয়েছেন উৎকর্ষ গৌরব। তাঁর বাবা ছিলেন একজন কৃষক, মা গৃহকর্ত্রীর দায়িত্ব সামলেছেন একা হাতে। উৎকর্ষের (Utkarsh Gaurav) এক ভাই ও এক বোন আছে। বিহারেই দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ানোর পর উৎকর্ষ চলে আসেন বেঙ্গালুরুতে। PSEIT থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে শুরু করেন তিনি এবং তারপর ডিগ্রি পাওয়ার পর শুরু হয় ইউপিএসসি পরীক্ষার (Success Story) প্রস্তুতি।

ইঞ্জিনিয়ারিং ছেড়ে সিভিল সার্ভিসে

বি.টেক ডিগ্রি পাওয়ার পর এই ক্ষেত্রে সেভাবে চাকরি পাচ্ছিলেন না উৎকর্ষ গৌরব। আর তাই তিনি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। ২০১৮ সালে স্নাতক উত্তীর্ণ হওয়ার পরে দিল্লিতে চলে আসেন তিনি এবং ইউপিএসসির কোচিং শুরু করেন। কিন্তু পরপর তিনবার ইউপিএসসিতে ব্যর্থ হন তিনি। আর এই সময় বিশ্ব জুড়ে শুরু হয় কোভিড মহামারী। দেশে নেমে আসে লকডাউন। গ্রামে ফিরে আসেন উৎকর্ষ। দিল্লিতে চুকিয়ে দিতে হয় পড়াশোনার পাট।

বিদ্রুপ সহ্য করেছেন অনেক

বি.টেক পাশ করার পর চাকরি না করে গ্রামের বাড়িতে বসে থেকে শুধু পড়াশোনা করে যাওয়ার সময়কালটা খুবই কঠিন ছিল। গ্রামবাসীদের বহু কটূক্তি সহ্য করতে হয়েছে তাঁকে (Utkarsh Gaurav)। অসুবিধে ছিল অনেক, কিন্তু সবসময় পরিবার তাঁকে সাহায্য করেছে। দিল্লিতে থাকা-খাওয়ার খরচ বাঁচাতে গ্রামে ফিরে এসেছিলেন তিনি। বাড়িতে রান্না করা খাবার পাচ্ছিলেন এই সময়। ফলে তাঁর স্বাস্থ্যেরও অনেক উন্নতি হয়।

ইউপিএসসি উত্তীর্ণ হন উৎকর্ষ

তারপর ২০২২ সালে ইউপিএসসি পরীক্ষায় ৭০৯ র‍্যাঙ্ক অর্জন করে উত্তীর্ণ হন তিনি। সরকারি চাকরির প্রস্তুতির জন্য তিনি সমাজমাধ্যম থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রেখেছিলেন। ইউটিউবে শিক্ষামূলক ভিডিয়ো দেখতেন শুধু। তাঁর কাছে পরীক্ষায় সাফল্যের জন্য কঠোর পরিশ্রমের পাশাপাশি ভাগ্য এক বড় ভূমিকা রাখে।

আরও পড়ুন: Odisha News: ওড়িশার স্কুলে স্কুলে শুরু হল ‘ওয়াটার বেল’, কেন এই ব্যবস্থা ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

IAF Recruitment : ইন্ডিয়ান এয়ারফোর্সে অফিসার হতে চান, প্রকাশিত হল নিয়োগের বিজ্ঞপ্তি 
ইন্ডিয়ান এয়ারফোর্সে অফিসার হতে চান, প্রকাশিত হল নিয়োগের বিজ্ঞপ্তি 
IIT Kharagpur Postgraduate Medical Courses: উচ্চশিক্ষায় বড় পরিবর্তন, IIT খড়গপুরে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স চালু হচ্ছে, কারা সুযোগ পাবেন?
উচ্চশিক্ষায় বড় পরিবর্তন, IIT খড়গপুরে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স চালু হচ্ছে, কারা সুযোগ পাবেন?
Success Story: বাবার ছোট্ট পানের দোকান, UPPSC জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় পাশ করে স্বপ্নপূরণ বিচারক নিশি গুপ্তার
বাবার ছোট্ট পানের দোকান, UPPSC জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় পাশ করে স্বপ্নপূরণ বিচারক নিশি গুপ্তার
Railway Jobs: সরকারি চাকরির বড় সুযোগ, ৪৬০০ পদে হচ্ছে নিয়োগ, লাগবে কেবল এই যোগ্যতা
সরকারি চাকরির বড় সুযোগ, ৪৬০০ পদে হচ্ছে নিয়োগ, লাগবে কেবল এই যোগ্যতা

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget