এক্সপ্লোর

Rules for Coaching Centers: '১৬ বছরের নিচে কাউকে ভর্তি নেওয়া যাবে না', কোচিং সেন্টারগুলিকে নয়া নির্দেশিকা শিক্ষা মন্ত্রকের

বছরভর গালভরা একগুচ্ছ প্রতিশ্রুতিসহ বিজ্ঞাপন ছাপিয়ে প্রচার করে সেন্টারগুলো। অনেক কোচিং সেন্টারে অতিরিক্ত টিউশন ফি নেওয়ারও অভিযোগও শোনা যায়।

নয়াদিল্লি: কোচিং সেন্টারে ভর্তি নিয়ে নয়া নির্দেশিকা প্রকাশ করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। সঙ্গে কোচিং সেন্টারে ভর্তির জন্য ছাত্র-ছাত্রীর বয়সও বেঁধে দিল কেন্দ্র। বৃহস্পতিবার কোচিং সেন্টারগুলিতে ভর্তি সংক্রান্ত নির্দেশিকায় জানানো হয়েছে ১৬ বছর বয়সের নিচে কোনও পড়ুয়াকেই ভর্তি নিতে পারবে না কোচিং সেন্টারগুলি। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির কোচিং-এ ভর্তি হতে ন্যুনতম উচ্চমাধ্যমিক পাশ করতে হবে যেকোনও ছাত্র-ছাত্রীকে। 

মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা সর্বভারতীয় জয়েন্ট, নেট, সেট-এর মতো পরীক্ষার প্রস্তুতির জন্য ছেলে-মেয়েদের কোচিং সেন্টারে পাঠান অভিভাবকেরা। স্কুলের পড়াশোনার পাশাপাশি জোর কদমে চলতে থাকে সংশ্লিষ্ট পরীক্ষাগুলির প্রস্তুতি পর্ব। সেই মতো কর্তৃপক্ষগুলিও গালভরা একগুচ্ছ প্রতিশ্রুতিসহ বিজ্ঞাপন ছাপিয়ে প্রচার করেন। অনেক কোচিং সেন্টারে অতিরিক্ত টিউশন ফি নেওয়ারও খবরও শোনা যায়। আর এতকিছুর পর আশাজনক সাফল্য না পেয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেন ছাত্রছাত্রীরা। বেছে নেন আত্মহত্যার পথ। ইতিমধ্যেই শিক্ষার্থীদের আত্মহত্যা, অগ্নিকাণ্ডের ঘটনা, কোচিংয়ে সুযোগ-সুবিধার অভাব এবং তাদের গৃহীত শিক্ষার পদ্ধতি সম্পর্কে সরকারের কাছে একাধিক অভিযোগ জমা পড়েছে। আর তারপরেই সমস্ত দিক খতিয়ে দেখে এই সিদ্ধান্ত নিয়েছে শিক্ষামন্ত্রক।  

কী বলা হয়েছে নির্দেশিকায়?

নাম নথিভুক্তের শর্ত:

    • শিক্ষকদের ন্যূনতম স্নাতক হতে তবে। অন্য়থায় কোচিং সেন্টারের শিক্ষকতা করা যাবে না। শিক্ষকদের মান উন্নত হতে হবে।
    • ছাত্র-ছাত্রীদের কোচিং সেন্টারে ভর্তির জন্য বিভ্রান্তিকর কোনও প্রতিশ্রুতি বা র‌্যাঙ্ক করানো বা ভাল নম্বরের নিশ্চয়তা দেওয়া যাবে না।  
    • ১৬ বছরের কম বয়সি পড়ুয়াদের কোচিংয়ে ভর্তি করা চলবে না। উচ্চ মাধ্যমিক পাশ করার পরই কোচিং ভর্তি নিতে পারবে
    • প্রতি শিক্ষার্থীর জন্য ন্যূনতম স্থান প্রয়োজনের চেয়ে কম থাকলে তাও রেজিস্টার করে জানাতে হবে।
    • প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোচিংয়ের মান, সুযোগ-সুবিধা বা কোচিং সেন্টারের ছাত্র-ছাত্রীদের প্রাপ্ত ফলাফল সম্পর্কিত কোনও বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রকাশ করা যাবে না। 
    • কোচিং সেন্টার ভর্তি হওয়া প্রতিটি ছাত্র-ছাত্রীর স্বার্থ রক্ষার্থে কাজ করবে।
    • ছাত্র-ছাত্রীদের মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। তার জন্য কোচিং সেন্টারগুলিকে কেরিয়ার গাইডেন্সের পাশাপাশি  কাউন্সেলিং-এরও ব্যবস্থা করতে হবে।
    • প্রতিটি কোচিং সেন্টারে ফাস্ট-এড, ন্যূনতম  চিকিৎসা পরিষেবা, বিদ্যুতের ব্যবস্থা, পানীয় জল এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

পাশাপাশি পড়ুয়াদের সুবিধার্থে এক্সিট পলিসিও রাখতে বলা হয়েছে শিক্ষা মন্ত্রকের নির্দেশিকায়। সেখানে বলা হয়েছে, যদি কোনও ছাত্র বা ছাত্রী কোচিং সেন্টার ছেড়ে দিতে চান তাহলে কী নিয়ম মেনে তাকে কোর্সের টাকা ফেরত দিতে হবে। কীভাবে এই পর্ব সম্পূর্ণ করতে হবে তাও স্পষ্ট করতে বলা হয়েছে নির্দেশিকায়। শেষ নয় এখানেই। সেন্টারগুলিকে বিভিন্ন কোর্সের ফি বিবেচনা করার নির্দেশ দিয়েছে মন্ত্রক। টিউশন ফি সংক্রান্ত রশিদ পড়ুয়া বা তাদের অভিভাবকদের দিতে বলা হয়েছে। কতগুলি ক্লাসের জন্য ওই ফি নেওয়া হচ্ছে, কোনও হস্টেলের সুবিধা রয়েছে কিনা এগুলিও রশিদে উল্লেখ করতে বলেছে শিক্ষা মন্ত্রক।

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: পরিবারের উপার্জন বছরে ১ লক্ষ টাকারও কম, চারবারের চেষ্টায় ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় সাফল্য!
পরিবারের উপার্জন বছরে ১ লক্ষ টাকারও কম, চারবারের চেষ্টায় ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় সাফল্য!
Railway Recruitment : ১৫ অগাস্ট থেকে বড় চাকরির সুযোগ, ভারতী. রেলে ১৪২১ পদে হচ্ছে নিয়োগ
১৫ অগাস্ট থেকে বড় চাকরির সুযোগ, ভারতী. রেলে ১৪২১ পদে হচ্ছে নিয়োগ
UPSC Success Story: ভোর ৪টেয় উঠে পড়তেন, দিনে ৮ ঘণ্টা চাকরি! রেললাইনের গ্যাংম্যান থেকে IPS, কীভাবে UPSC জয় করলেন প্রহ্লাদ?
ভোর ৪টেয় উঠে পড়তেন, দিনে ৮ ঘণ্টা চাকরি! রেললাইনের গ্যাংম্যান থেকে IPS, কীভাবে UPSC জয় করলেন প্রহ্লাদ?
Government Jobs : সরকারি চাকরির ছড়াছড়ি, অগাস্টে SBI, BOB, NTPC ছাড়াও বহু পদে নিয়োগ, আবেদনের লাস্ট ডেট কবে ?  
সরকারি চাকরির ছড়াছড়ি, অগাস্টে SBI, BOB, NTPC ছাড়াও বহু পদে নিয়োগ, আবেদনের লাস্ট ডেট কবে ?  

ভিডিও

Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget