এক্সপ্লোর

UGC NET 2024: UGC NET ২০২৪ জুন পরীক্ষার ফর্ম প্রকাশ আগামী সপ্তাহেই ?

UGC NET 2024 June Application Form: চলতি বছরের প্রথম নেট পরীক্ষার রেজিস্ট্রেশন ফর্ম কি আগামী সপ্তাহেই প্রকাশিত হবে ? কী বলছে ইউজিসি ?

UGC NET 2024 June Application: চলতি বছরের ইউজিসি নেপ পরীক্ষার প্রথম পর্ব হওয়ার পর রেজাল্টও ঘোষণা হয়ে গিয়েছে। এবারে দ্বিতীয় পর্বের প্রস্তুতি‌। আগামী জুন মাসে নেট পরীক্ষার দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হতে চলেছে। ভোটের পরেই অনুষ্ঠিত হবে পরীক্ষা। সহকারী অধ্যাপক ও রিসার্চ ফেলো নির্বাচন করা হয় এই পরীক্ষার মাধ্যমে। খুব শীঘ্রই নেটের জুন সাইকেলের পরীক্ষার ফর্ম প্রকাশিত হতে পারে। গত ২৭ মার্চ এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে ইউজিসি। রেজিস্ট্রেশন করতে কী লাগবে, কীই বা যোগ্যতা। বিশদে জেনে নিন এই প্রতিবেদনে।

কবে নেট পরীক্ষার ফর্ম প্রকাশ ?

২৭ মার্চের ওই বিজ্ঞপ্তি অনুযায়ী খুব শীঘ্রই ন্যাশনাল টেস্টিং এজেন্সি নেট পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু করবে। গত কয়েক বছরের রীতি অনুযায়ী, জুন সেশনের নেট পরীক্ষার জন্য এপ্রিল থেকেই রেজিস্ট্রেশন শুরু হয়েছে। চলতি বছরেও তেমনটাই হবে বলে খবর একাধিক জাতীয় সংবাদমাধ্যম সূত্রের। সেই মাফিক আগামী সপ্তাহের কোনও একটা দিনে প্রকাশিত হতে পারে নেট পরীক্ষার রেজিস্ট্রেশন ফর্ম।

ইউজিসি নেট পরীক্ষার খুঁটিনাটি

ইউজিসি নেট পরীক্ষার প্রতি বছর দুবার করে আয়োজন করা হয়। মোট ৮৩টি বিষয়ের উপরে এই পরীক্ষা নেওয়া হয়। আগে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ সিবিএসই ইউজিসি-র তরফে নেট পরীক্ষা আয়োজন করত। পরে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এই পরীক্ষা আয়োজনের দায়িত্ব পায়। জুন মাসের নেট পরীক্ষা সাধারণত ১০ জুন থেকে ২১ জুনের মধ্যে আয়োজিত হয়। চলতি বছরেও তেমনটাই করা হবে বলে মনে করা হচ্ছে‌। ফলে এপ্রিল মাসের আগামী সপ্তাহে প্রকাশিত হতে পারে এর পরীক্ষার রেজিস্ট্রেশন ফর্ম। 

আবেদনের যোগ্যতা ও পরীক্ষার ধরন

নেট পরীক্ষায় আবেদনের জন্য প্রার্থীকে অন্তত ৫৫ শতাংশ নম্বর নিয়ে মাস্টার্স ডিগ্রি পাস করতে হবে। চলতি বছর মাস্টার্সের ফাইনাল পরীক্ষা দিচ্ছে এমন  পরীক্ষার্থীরা নেট পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। ইউজিসি নেট পরীক্ষায় সাধারণত দুটো পেপারে পরীক্ষা হয়। প্রথম পত্রে ১০০ নম্বরের ৫০টি প্রশ্ন থাকে। দ্বিতীয় পত্রে ২০০ নম্বরের ১০০টি প্রশ্ন থাকে‌। প্রতিটি পরীক্ষার জন্য তিন ঘন্টা সময় বরাদ্দ করা হয়।

ডিসক্লেইমার: এই তথ্যাদি পরামর্শস্বরূপ পড়ুয়া/পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু দেওয়া। তাঁদের কাছে একান্ত অনুরোধ অবশ্যই সংশ্লিষ্ট ওয়েবসাইট/নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন - UPSC Aspirant Story: ১০ বারের চেষ্টায় ৪ বার ইন্টারভিউ, তবুও UPSC-তে ব্যর্থ! কেন থামতে নারাজ কুণাল

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget