এক্সপ্লোর

UGC NET: আলাদা করে পরীক্ষা দিতে হবে না, নেটের নম্বরেই হবে পিএইচডির ভর্তি- বড় বদল আনল ইউজিসি

NTA Net Exam: ইউজিসি নেট পরীক্ষায় পাশ করলেই পিএইচডির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন প্রার্থী এবং নেট পরীক্ষার নম্বরই হবে পিএইচডিতে ভর্তির মাপকাঠি।

NTA NET Exam: বুধবার ২৭ মার্চ একটি প্রকাশ্য বিবৃতি জারি করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জানিয়েছে যে, এবার থেকে নতুন শিক্ষানীতি অনুযায়ী সারা দেশ জুড়ে সমস্ত বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে ভর্তির জন্য আর আলাদা করে কোনও প্রবেশিকা পরীক্ষা দিতে হবে না। ইউজিসি নেট পরীক্ষায় পাশ করলেই পিএইচডির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন প্রার্থী এবং নেট পরীক্ষার (UGC NET) নম্বরই হবে পিএইচডিতে ভর্তির মাপকাঠি। এর আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয় আলাদা আলাদা করে পিএইচডিতে ভর্তির যে পরীক্ষা নিত, তা এবার থেকে বাতিল হয়ে যাচ্ছে। সারা দেশ জুড়ে পিএইচডির ভর্তির জন্য নির্ণায়ক পরীক্ষা হবে ইউজিসি নেট।

পিএইচডিতে ভর্তির জন্য নেটের নম্বর লাগবে

ইউজিসির সম্পাদক অধ্যাপক মণীশ আর যোশী জানিয়েছেন, জাতীয় শিক্ষানীতি ২০২০-এর প্রয়োগের জন্য ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টের পদ্ধতির পুনর্মূল্যায়ন করার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গড়ে তোলা হয় এবং সেই কমিটির সুপারিশে এবার থেকে পিএইচডিতে ভর্তির জন্য একটাই জাতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষা থাকবে আর সেটা হল ইউজিসি নেট বা এনটিএ নেট (UGC NET)। ২০২৪ সালের ১৩ মার্চ এই বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতেই ঠিক হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে পিএইচডিতে ভর্তির জন্য ছাত্র-ছাত্রীরা নেট পরীক্ষার স্কোর ব্যবহার করতে পারবে।

কীভাবে যোগ্যতা নির্ণয় হবে

এতদিন পর্যন্ত বছরে দুবার করে আয়োজিত হত এই ইউজিসি নেট পরীক্ষা, একটি হত জুন মাসে, অন্যটি ডিসেম্বরে। আর নেট পরীক্ষায় (UGC NET) পাশ করলে প্রার্থী জুনিয়র রিসার্চ ফেলোশিপ অথবা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপের জন্য যোগ্য বলে বিবেচিত হতেন। এই পদ্ধতিতে বদল এনেছে ইউজিসি। এবার থেকে নেট পাশ করলে তিনটি ক্যাটাগরিতে আলাদা আলাদাভাবে প্রার্থীরা যোগ্য বলে বিবেচিত হবেন।

প্রথম ক্যাটাগরি: আগের বা বর্তমান নিয়মানুসারে নেট উত্তীর্ণ প্রার্থীরা জুনিয়র রিসার্চ ফেলোশিপ এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপের জন্য যোগ্য হবেন ছাত্র-ছাত্রীরা। জেআরএফ পাওয়া প্রার্থীরা সরাসরি একটি ইন্টারভিউর মাধ্যমেই পিএইচডিতে ভর্তি হয়ে যেতে পারবেন।

দ্বিতীয় ক্যাটাগরি:  জেআরএফ ছাড়াই পিএইচডির ভর্তির জন্য এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপের জন্য যোগ্য হবেন ছাত্র-ছাত্রীরা

তৃতীয় ক্যাটাগরি: শুধুমাত্র পিএইচডিতে ভর্তির জন্যই যোগ্য এবং জেআরএফ বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপের জন্য যোগ্য নয়।

নেটের গ্রেড কার্ডেও বদল

এবার থেকে নেটের (UGC NET) ফলাফলে পার্সেন্টাইল থাকার পাশাপাশি প্রাপ্ত নম্বরের উল্লেখও থাকবে। আর এই নম্বরের সাহায্যেই ছাত্র-ছাত্রীরা পিএইচডিতে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করতে পারবেন।

নম্বরের বিভাজন

দ্বিতীয় ও তৃতীয় ক্যাটাগরির জন্য নতুন নিয়মে পিএইচডিতে ভর্তির ক্ষেত্রে নেট পরীক্ষার নম্বর থেকে ৭০ শতাংশ এবং ইন্টারভিউর থেকে ৩০ শতাংশ নম্বর নিয়ে স্কোর তৈরি হবে প্রার্থীর। নেট পরীক্ষা ও ইন্টারভিউর যৌথ নম্বরের ভিত্তিতেই হবে পিএইচডিতে ভর্তি।

নেটের নম্বর কতদিন বৈধ থাকবে

নেটে পাওয়া নম্বর দ্বিতীয় ও তৃতীয় ক্যাটাগরির ছাত্র-ছাত্রীর ক্ষেত্রে মাত্র ১ বছরের জন্যেই বৈধ বলে বিবেচিত হবে।  

আরও পড়ুন: Job News: ৪১টি শূন্যপদে লোক নেবে কোল ইন্ডিয়া, লিখিত পরীক্ষা ছাড়াই হবে নিয়োগ- আবেদন করবেন ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: ছেলেকে পড়াতে গয়না বিক্রি মায়ের, ঋণ নেন বাবা, আর দিনমজুরের কাজ করেছেন বোনেরা, অবশেষে সিভিল সার্ভিস ক্র্যাক পবনের
ছেলেকে পড়াতে গয়না বিক্রি মায়ের, ঋণ নেন বাবা, আর দিনমজুরের কাজ করেছেন বোনেরা, অবশেষে সিভিল সার্ভিস ক্র্যাক পবনের
Central Railway Recruitment : দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ
দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ
Success Story: বিয়ের চাপ, পর পর ব্যর্থতা—কিছুই দমাতে পারেনি অস্মিতাকে, অবশেষে CGL-এ AIR 40, কেন্দ্রীয় সরকারি আধিকারিক জয়পুরের মেয়ে
বিয়ের চাপ, পর পর ব্যর্থতা—কিছুই দমাতে পারেনি অস্মিতাকে, অবশেষে CGL-এ AIR 40, কেন্দ্রীয় সরকারি আধিকারিক জয়পুরের মেয়ে
Success Story: বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা
বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget