এক্সপ্লোর

IAS Puja Khedkar: জাল নথি দিয়ে IAS ! ধরা পড়ায় প্রার্থীর প্রশিক্ষণ বাতিল করল UPSC

UPSC : ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন জানিয়েছে, সমস্ত উপলব্ধ রেকর্ড ভালভাবে পর্যবেক্ষণ করার পরে ইউপিএসসি দেখেছে সিভিল সার্ভিস পরীক্ষা ২০২২-এর নিয়মবিধি লঙ্ঘন এবং নথি জাল করার জন্য পূজা খেড়কার দোষী।

UPSC: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সম্প্রতি পূজা মনোরমা দিলীপ খেড়কারের (IAS Puja Khedkar) অস্থায়ী প্রার্থীপদ এবং প্রশিক্ষণ বাতিল করেছে। ২০২২ সালের সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হিসেবে তাঁকে মনোনীত করা হয়েছিল IAS প্রার্থী হিসেবে। একইসঙ্গে ইউপিএসসি (UPSC Rule) আগামী দিনে সংস্থার তত্ত্বাবধানে অনুষ্ঠিত সমস্ত পরীক্ষা থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে পূজা খেড়কারকে। অর্থাৎ ভবিষ্যতে আর কোনও পরীক্ষাতেই বসতে পারবেন না তিনি।

একটি বিজ্ঞপ্তিতে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন জানিয়েছে, সমস্ত উপলব্ধ রেকর্ড ভালভাবে পর্যবেক্ষণ করার পরে ইউপিএসসি দেখেছে সিভিল সার্ভিস পরীক্ষা ২০২২-এর নিয়মবিধি লঙ্ঘন এবং নথি জাল করার জন্য পূজা খেড়কার (IAS Puja Khedkar) দোষী। ২০২২ সালের সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তিনি যে অস্থায়ী প্রার্থীপদ পেয়েছিলেন, সেই পদ বাতিল করল ইউপিএসসি। এরপরে ভবিষ্যতে অনুষ্ঠিত হওয়া ইউপিএসসির সমস্ত পরীক্ষা থেকেই তাঁকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এর আগে ১৮ জুলাই ২০২৪ পূজা খেড়কারকে একটি শো-কজ নোটিশ পাঠানো হয় তাঁর সমস্ত কার্যকলাপের ব্যাখ্যা চেয়ে। ২৫ জুলাইয়ের মধ্যে তাঁর জবাব দেওয়ার কথা ছিল। যদিও পূজা খেড়কার জরুরি কিছু নথি সংগ্রহের জন্য এই ডেডলাইন ৪ অগাস্ট পর্যন্ত বর্ধিত করার দাবি জানিয়েছিলেন। তারপরে ইউপিএসসি বিষয়টি পর্যালোচনা করে ৩০ জুলাই দুপুর সাড়ে তিনটে পর্যন্ত তাঁকে সময় দেয়। কিন্তু তিনি এই নির্ধারিত সময়ের মধ্যে নথি জমা দিতে পারেননি। যে সমস্ত নথি তথ্য উপলব্ধ ছিল তাঁর ভিত্তিতেই তাঁকে দোষী সাব্যস্ত করেছে ইউপিএসসি।

পূজা খেড়কারের (IAS Puja Khedkar) এই জাল নথি বিতর্ক মামলার অনুষঙ্গে ইউপিএসসি ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত মনোনীত ১৫ হাজার প্রার্থীর সমস্ত তথ্য ভালভাবে যাচাই করে আর এর মাধ্যমে জানা যায়, পূজা খেড়কার ছাড়া আর কোনও প্রার্থীই নির্ধারিত সুযোগের বাইরে আর সিভিল সার্ভিসে বসেননি।

ইউপিএসসি বর্তমানে তার সমস্ত ধরনের পরীক্ষার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরে বদল আনছে যাতে আগামী দিনে এরকম জালিয়াতির ঘটনা আটকানো সম্ভব হয়। এর আগে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছিলেন পূজা খেড়কার। তিনি জানান, 'আমি নিজের সপক্ষে এক্সপার্ট কমিটির কাছে সব তথ্য নথি জমা করব, নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করব। তবে এ বিষয়ে কমিটির সিদ্ধান্তই আমাদের মেনে নিতে হবে। কী তদন্ত চলছে তা আপনাদের জানানোর কোনও অধিকার আমার নেই। যা কিছু আমি জমা করেছি, তা পরে প্রকাশ্যে আসবেই। আমাদের সংবিধানে আছে যতক্ষণ না দোষীর অপরাধ প্রমাণিত হচ্ছে ততক্ষণ তাঁকে অপরাধী বলা হয় না। আর তাই সংবাদমাধ্যমের ট্রায়ালে বারবার আমাকে দোষী সাব্যস্ত করা একান্তই ভুল, অন্যায়...'। কিন্তু শেষমেশ নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারলেন না পূজা খেড়কার।

আরও পড়ুন: UPSC News: UPSC-তে নতুন চেয়ারপার্সন, দায়িত্ব পেলেন প্রাক্তন স্বাস্থ্য সচিব IAS প্রীতি সুদান

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?

ভিডিও

TMC News: জমি দখল ও তোলাবাজি-সহ একাধিক অভিযোগে পুরুলিয়ায় গ্রেফতার TMCP নেতা
Sebasray Scam : সেবাশ্রয় রোগীদের রিপোর্টে নেই ডাক্তারদের নাম, সই, রেজিস্ট্রেশন! চাঞ্চল্যকর তথ্য
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ!
Rajnath Singh: পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে তা হবে শুধুমাত্র POK নিয়েই : রাজনাথ সিং
Rahul Gandhi: 'দিল্লিতে পড়ুয়াদের মারধরের নির্দেশ কে দিল ?', স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি রাহুলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget