এক্সপ্লোর

WBCHSE WB HS Results 2024: 'নাচ আমার প্যাশন, হতে চাই নৃত্যশিল্পী' জানালেন উচ্চ মাধ্যমিকে পঞ্চম সুস্বাতী

WBCHSE Board HS Result 2024: পড়াশোনা শুরু আর শেষ নয় সুস্বাতীর। ৫০০-র মধ্যে ৪৯২ নম্বর পেয়েও ইঁদুর দৌড়ে নেই তিনি। বরং তাঁর দুচোখে অন্য স্বপ্ন।

কলকাতা: প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফল (WBCHSE WB HS Results 2024)। প্রথম দশে মেধাতালিকায় রয়েছেন ৫৮ জন। এর মধ্যে পঞ্চম স্থানে রয়েছেন ৭ জন। প্রত্যেকেরই প্রাপ্ত নম্বর ৪৯২। ৯৮.৪ শতাংশ পেয়ে পঞ্চম স্থানে বাঁকুড়া মিশন গার্লস স্কুলের ছাত্রী সুস্বাতী কুণ্ডু। নাচ তাঁর প্যাশন। তাই নৃত্যশিল্পী হতে চান তিনি। 

 

কীভাবে প্রস্তুতি?

বরাবরাই মেধাবি সুস্বাতী। উচ্চ মাধ্যমিকের প্রস্তুতি পর্বে মাত্র দুজন শিক্ষক ছিল তাঁর। পড়াশোনায় পাশে পেয়েছেন বাবাকে। ১২ থেকে ১৪ ঘণ্টা পড়াশোনা করেছেন। তাই আগামীর পড়ুয়াদের জন্য তাঁর পরামর্শ, ফলের আশা না করে প্রস্তুতি নিতে হবে। এদিন ফলপ্রকাশের পর সুস্বাতী বলেন, "পড়াশোনা করতাম ১২-১৪ ঘণ্টা। এতটা আশা করিনি। শুধু পড়েছি। ফল কিছু আশা করিনি। খুব ভাল লাগছে। তেমন ভাবে শিক্ষক ছিল না। বাংলা পড়তাম বাবার কাছে। ভূগোল আর ইংরেজির শিক্ষক ছিল শুধুমাত্র।''

 

কী হতে চান? 

তবে পড়াশোনা শুরু আর শেষ নয় সুস্বাতীর। ৫০০-র মধ্যে ৪৯২ নম্বর পেয়েও ইঁদুর দৌড়ে নেই তিনি। বরং তাঁর দুচোখে অন্য স্বপ্ন। মনে অন্য ইচ্ছে। কারণ, পড়াশোনার পাশাপাশি নাচ তাঁর ভালবাসার জায়গা। আনন্দে, দুঃখে নাচই তাঁর সঙ্গী। তাই নৃত্যশিল্পী হতে চান তিনি। পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে চান নাচ নিয়েই। সুস্বাতীর কথায়, "পড়াশোনা ছাড়া নাচ করি। আপাতত নাচ নিয়ে পড়াশোনা করতে চাই। নাচ আমার প্যাশন। আমার ভাল লাগার জায়গা। নৃত্যশিল্পী হতে চাই। দুর্গাপুরে তালিম নিচ্ছি শর্মিলা পোদ্দারের কাছে।''   

উচ্চ মাধ্যমিকে প্রথম তিনের ফল:

এ বছর উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছেন আলিপুরদুয়ারের ম্যাক উইলিয়াম হাইস্কুলের অভীক দাস। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। দ্বিতীয় হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌম্যদীপ সাহা। প্রাপ্ত নম্বর ৪৯৫। তৃতীয় স্থানে রয়েছেন মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের অভিষেক গুপ্ত। প্রাপ্ত নম্বর ৪৯৪। যৌথভাবে চতুর্থ ও মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির প্রতীচী রায় তালুকদার ও চন্দননগর কৃষ্ণভাবিনী নারী শিক্ষামন্দিরের স্নেহা ঘোষ। ২ জনেরই প্রাপ্ত নম্বর ৪৯৩। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Mamata Banerjee: প্রকাশিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল, শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Railway Recruitment 2026: পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
Bank of Baroda Jobs : ২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
Tea Taster Course : শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
Success Story: ৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget