এক্সপ্লোর

Mamata Banerjee: প্রকাশিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল, শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

WBCHSE Uchcha Madhyamik Result 2024: উত্তীর্ণদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি অকৃতকার্যদের ভেঙে না পড়ার পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

কলকাতা: ভোট-পর্বের মধ্যেই ৬৯ দিনের মাথায় প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার (WBCHSE Uchcha Madhyamik Result 2024) ফল। এবার পরীক্ষায় বসেছিলেন ৭ লক্ষ ৫৫ হাজার ৩২৪ জন। পাস করেছেন ৬ লক্ষ ৭৯ হাজার ৭৮৪ জন। পরীক্ষার্থীদের উদ্দেশে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। উত্তীর্ণদের শুভেচ্ছা জানালেন তিনি। পাশাপাশি অকৃতকার্যদের ভেঙে না পড়ার পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

 

এদিন এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, "উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের অভিভাবক ও শিক্ষকদেরও জানাই আমার অভিনন্দন। যারা কোনও কারণে সফল হতে পারোনি, তাদের বলব ভেঙে না পড়ে মন দিয়ে চেষ্টা কর। আগামীতে তোমরাও সফল হবে। আমার অগ্রিম শুভেচ্ছা রইল।'' 

উচ্চমাধ্যমিকের ফলের খুঁটিনাটি: এবছর পরীক্ষা শুরু হয়েছিল ১৬ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয় ২৯ ফেব্রুয়ারি। উচ্চ মাধ্য়মিকে পাসের হার ৯০ শতাংশ। ১০টি জেলায় পাসের ৯০ শতাংশের বেশি। উচ্চ মাধ্যমিকে পাসের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর। দ্বিতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। তিন নম্বরে পশ্চিম মেদিনীপুর। প্রথম দশে ১৫টি জেলার ৫৮ জন রয়েছেন। মেধা তালিকায় প্রথম পাঁচে জায়গা করে নিয়েছেন ১২ জন। হুগলি থেকে সবথেকে বেশি ১৩ জন, বাঁকুড়া থেকে ৯ এবং কলকাতা থেকে ৫ জন মেধা তালিকায় রয়েছেন। এই বছর প্রথম ফলাফল পুনর্মূল্যায়নের জন্য তৎকাল পরিষেবা চালু করা হয়েছে। ১০ তারিখ মার্কশিট বিলি করা হবে। পুনর্মূল্যায়নের আবেদন জানানো যাবে ১০-১৩ মে-র মধ্যে। আবেদন পেলে ৭ দিনের মধ্যে রিভাইজ রেজাল্ট পেয়ে যাবেন পরীক্ষার্থীরা। বিকেল ৩টের পর থেকে ফল জানা যাচ্ছে এবিপি আনন্দর ওয়েবসাইটে। wb12.abplive.com-এ গিয়ে শুধু রোল নম্বর দিয়ে সার্চ বাটনে ক্লিক করতে হবে। তবেই স্ক্রিনে দেখা যাবে রেজাল্ট। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: WBCHSE WB HS Results 2024: ১ থেকে ১০-এ ৫৮ জন, দেখে নিন উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ মেধাতালিকা

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Calcutta High Court: হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা বহাল রইল, তবে আগামী ৩ মাস কার্যকর করা যাবে না
হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা বহাল রইল, তবে আগামী ৩ মাস কার্যকর করা যাবে না
West Bengal News Live : ২০২৪ সালে হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনে ফাঁসির সাজা বহাল রাখল হাইকোর্ট
২০২৪ সালে হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনে ফাঁসির সাজা বহাল রাখল হাইকোর্ট
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
Kolkata News : বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?

ভিডিও

Suvendu Adhikari:
BJP Inner Clash Canning: আদি বনাম নব্য বিজেপির সংঘর্ষে রণক্ষেত্র ক্যানিং, গ্রেফতার ২৫
Abhishek Banerjee: অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ
CM Suvendu Adhikari |নেতাজি ইন্ডোরে ৫ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠে উপস্থিত মুখ্যমন্ত্রী |ABP Ananda
SFI News | কলেজ স্ট্রিটে SFI-এর কর্মসূচি ঘিরে উত্তেজনা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget