এক্সপ্লোর

WBJEE Answer Key 2021 Released: ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের উত্তরপত্র প্রকাশিত, চ্যালেঞ্জ জানানোর শেষ তারিখ ২২ জুলাই

রাজ্যের জয়েন্ট এন্ট্রান্সের উত্তরপত্র প্রকাশিত। বোর্ডের তরফে জানানো হয়েছে, উত্তরপত্র নিয়ে কোনও আপত্তি থাকলে ২২ জুলাইয়ের মধ্যে সাইটে চ্যালেঞ্জ জানাতে হবে।

কলকাতা: প্রকাশিত হল 'ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্জামিনেশন' (WBJEE)-এর 'অ্যান্সার কি'। বুধবার এই উত্তরপত্র প্রকাশ করেছে জয়েন্ট বোর্ড। wbjeeb.nic.in-এর অফিশিয়াল ওয়েবসাইটে দেখা যাবে এই ২০২১ সালের এই 'অ্যান্সার কি'।

বোর্ডের তরফে জানানো হয়েছে, উত্তরপত্র নিয়ে কোনও আপত্তি থাকলে ২২ জুলাইয়ের মধ্যে সাইটে তা জানাতে হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 'ওএমআর' ছবি ও পরীক্ষার্থীদের উত্তর অগাস্টের প্রথম সপ্তাহে প্রকাশ করা হবে। এরপরও পরীক্ষার্থীদের 'অ্যান্সার কি' চ্যালেঞ্জের জন্য দু'দিন সময় দেওয়া হবে।

গত ১৭ জুলাই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্জামিনেশন নেয় বোর্ড। ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি ও আর্কিটেকচারের কোর্সের জন্য এই প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়।

কীভাবে WBJEE-র 'অ্যান্সার কি' চেক করবেন ?

১ প্রথমে বোর্ডের অফিশায়াল ওয়েবাসাইট wbjeeb.nic.in-এ যান।
২ এবার হোমপেজে জয়েন্টের অ্যান্সার কি দেখার লিঙ্কে ক্লিক করুন
৩ লিঙ্ক ক্লিক করার পরই নতুন একটা স্ক্রিন খুলে যাবে আপনার সামনে।
৪ নিজের ক্রেডেনশিয়াল দিয়ে সেখানে লগ ইন করুন
৫ সেখানে এবার জয়েন্টের 'অ্যান্সার কি'-র একটা পিডিএফ দেখতে পাবেন
৬ পিডিএফ ডাউনলোড করে তা প্রিন্টআউট নিয়ে নিন

দুই ধরনের পদ্ধতির মাধ্যমে ডাউনলোড করা যাচ্ছে এই পিডিএফ। একটিতে আবেদনের নম্বর ও পাসওয়ার্ড দিলেই খুলে যাচ্ছে 'অ্যান্সার কি'। অন্য অপশনে আবেদনের নম্বরের সঙ্গে দিতে হচ্ছে জন্মের তারিখ। তবেই পিডিএফ ডাউনলোড করা যাচ্ছে। প্রার্থীদের সুবিধার্থে বলা হয়েছে, রাজ্যে জয়েন্ট প্রবেশিকার বিষয়ে বিশদে জানতে হলে অফিশিয়াল ওয়েবসাইট ফলো করতে। সেখানেই যাবতীয় WBJEE Result 2021-এর যাবতীয় আপডেট দেওয়া হবে। 

এবার কোভিডকালে সংক্রমণের আশঙ্কায় রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। প্রথমে ১১ জুলাই পরীক্ষার দিন স্থির করা হলেও পরে তা পিছিয়ে দেওয়া হয়। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড জানায় সব মিলিয়ে ২৭৪টি কেন্দ্রে জয়েন্টের এই প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে। সংক্রমণ যাতে না ছড়ায় সেই দিকে নজর রেখেই হবে পরীক্ষা।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: চাকরি ছেড়ে UPSC-র প্রস্তুতি, সঙ্গে ছিল ইউটিউবই; দ্বিতীয় চেষ্টায় IAS রাজস্থানের যতীন
চাকরি ছেড়ে UPSC-র প্রস্তুতি, সঙ্গে ছিল ইউটিউবই; দ্বিতীয় চেষ্টায় IAS রাজস্থানের যতীন
Success Story: কখনও আধপেটা খেয়ে, কখনও রাস্তার আলোয় পড়াশোনা! মুম্বইয়ের বস্তি থেকে NASA-য় এই যুবক
কখনও আধপেটা খেয়ে, কখনও রাস্তার আলোয় পড়াশোনা! মুম্বইয়ের বস্তি থেকে NASA-য় এই যুবক
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Success Story: মায়ের FD ভেঙে UPSC-র প্রস্তুতি, ঋণ নিয়ে পড়াশোনা! UPSC সিভিল সার্ভিস পরীক্ষায় AIR 316 হয়ে স্বপ্নপূরণ বিপিনের
মায়ের FD ভেঙে UPSC-র প্রস্তুতি, ঋণ নিয়ে পড়াশোনা! UPSC সিভিল সার্ভিস পরীক্ষায় AIR 316 হয়ে স্বপ্নপূরণ বিপিনের

ভিডিও

Kunal ghosh: হামিদুলের বিরুদ্ধে খুলছে ফাইল?
Chokh Bhanga Chota | থানায় থানায় কালীপুজো করার ঘোষণা | নবনিযুক্ত শিক্ষকদের রাজনীতিতে 'না'
Mamata Banerjee | IPAC-কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত। #abpananda
Suvendu Adhikari | রায়গঞ্জে মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে ঋতব্রত-গোষ্ঠীর ২ বিধায়ক গরহাজির | #abpananda
TMC news: 'কোনও রাজনৈতিক দলেরই ১০ বছরের বেশি ক্ষমতায় থাকা উচিত নয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget