এক্সপ্লোর

WB School Syllabus Reduced: করোনাকালের জের, প্রথম থেকে নবম শ্রেণিতে ৩০-৩৫% কমছে স্কুলের সিলেবাস

চলতি শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হবে নতুন সিলেবাস

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : করোনাকালে এবার স্কুলে কমছে স্কুল পড়ুয়াদের সিলেবাসের ভারও। প্রথম থেকে নবম শ্রেণিতে ৩০-৩৫% কমছে সিলেবাস। পাশাপাশি কমানো সিলেবাসেই অ্যাক্টিভিটি টাস্ক, জানাল সিলেবাস কমিটি। মঙ্গলবার কাটছাঁট করা সিলেবাস নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সিলেবাস কমিটি। যেখানে জানানো হয়েছে, চলতি শিক্ষাবর্ষ থেকেই কার্যকর নতুন সিলেবাস। মধ্যশিক্ষা পর্ষদ, প্রাথমিক শিক্ষা পর্ষদ ও রাজ্য সরকারকে ইতিমধ্যে তাদের পর্যবেক্ষণ জানিয়ে দিয়েছে সিলেবাস কমিটি।

ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্যের করোনা পরিস্থিতির দিকে নজর রেখে স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। করোনা অতিমারীর প্রাদুর্ভাবের পর থেকেই রাজ্যজুড়ে বন্ধ স্কুলের দরজা। মাঝে প্রায় দেড় বছর সময় কেটে গিয়েছে। এখন কোভিডের দ্বিতীয় ঢেউ মোটামুটি স্তিমিত হয়ে আসায় রাজ্যের পক্ষ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হয় সেদিকেই নজর সকলের। তবে এর মাঝেই ঘরবন্দি শিশুরা। অনলাইনেই চলছে তাদের পড়াশোনা। তাই তাদের ওপর থেকে মানসিক ও পড়াশোনার চাপ কমাতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাস কমানোর প্রস্তাব জানাল সিলেবাস কমিটি। জানানো হয়েছে, প্রত্যেক শ্রেণির সিলেবাসের ভাগের তৃতীয় অধ্যায় থেকে কমানো হবে সিলেবাস।

প্রসঙ্গত, এর আগেই আগামী মাধ্যমিকে সিলেবাস ৩০ থেকে ৩৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। ২০২২-এ মাধ্যমিকে ৩০ থেকে ৩৫ শতাংশ মাধ্যমিকের সিলেবাস কমানোর সিদ্ধান্ত আগেই জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তি প্রকাশ করে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, মাধ্যমিক পরীক্ষার্থীদের যে সাতটি আবশ্যিক বিষয় আছে, সেই সব বিষয়েই কমছে সিলেবাসের ভার। পাশাপাশি নম্বর বিভাজন কীভাবে হবে তারও  তবে কবে, কীভাবে পরীক্ষা, তা এখনও স্পষ্ট নয়। প্রসঙ্গত, করোনা আবহের কথা মাথায় রেখে চলতি বছর যে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল, তাও একইভাবেই কম সিলেবাসে হয়েছিল। সিলেবাসের ঘোষণা হয়ে গেলেও আপাতত সবথেকে বড় যে প্রশ্ন, তা হল স্কুল কবে খেলে খুলবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, করোনা পরিস্থিতির দিকে দেখে নজর রাখা হচ্ছে। আপাতত সকলেরই শঙ্কা কোভিডের তৃতীয় ঢেউ ঘিরে। যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে সেক্ষেত্রে পুজোর পর স্কুল খুলে দেওয়ার ভাবনা চিন্তাই রয়েছে রাজ্য সরকারের।

আরও পড়ুন- ২০২২-এ মাধ্যমিক হবে ৩০ থেকে ৩৫ শতাংশ কম সিলেবাসে, জানাল মধ্যশিক্ষা পর্ষদ

২০২২-এর মাধ্যমিকের সিলেবাসে ত্রিকোণমিতি, বাম ও শ্রমিক আন্দোলন বাদ নিয়ে বিতর্ক

 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Child Death: হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
Success Story: হ্যারিকেনের আলোয় পড়াশোনা, পরিবারের আয় ছিল দেড় হাজার, অন্ধকার ঘর থেকে IAS অফিসার এই যুবক
হ্যারিকেনের আলোয় পড়াশোনা, পরিবারের আয় ছিল দেড় হাজার, অন্ধকার ঘর থেকে IAS অফিসার এই যুবক
Bank Of Baroda Jobs: ২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
Railway Jobs : ৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ
৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget