এক্সপ্লোর

Abhishek Banerjee: ‘আবাসের টাকাও রাজ্য দেবে, ২১ টাকার নয়া জুমলা মোদির’, ফের আক্রমণে অভিষেক

Lok Sabha Elections 2024: শনিবার মথুরাপুরে নির্বাচনী সভা করেন অভিষেক।

মথুরাপুর: প্রাপ্য বকেয়া নিয়ে কেন্দ্রের সঙ্গে টানাপোড়েনের মধ্যে নিজের কোষাগার থেকেই রাজ্যবাসীর ১০০ দিনের কাজের টাকা মিটিয়ে দিয়েছে রাজ্যের তৃণমূল সরকার। এবার আবাস যোজনার বকেয়া টাকাও মিটিয়ে দেওয়ার ঘোষণা করলেন দলের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষের বন্দ্যোপাধ্যায়। আসন্ন লোকসভা নির্বাচনে মানুষ পাশে থাকলে, কাউকে কেন্দ্রের দয়ায় বাঁচতে হবে না বলে জানিয়ে দিলেন তিনি। 

শনিবার মথুরাপুরে নির্বাচনী সভা করেন অভিষেক। সেখান থেকেই কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হন তিনি। বলেন, "২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর এবং ২০১৭-'১৮ সালের সমীক্ষায় তালিকায় যাঁদের নাম ছিল, তাঁদের জন্য কেন্দ্র গত ১০ পয়সাও দিয়ে থাকলে শঅবেতপত্র প্রকাশ করতে বলেছিলাম। ১৬ দিন হয়ে গেল, এখনও দেয়নি। থাকলে তো দেবে! বাংলার মানুষ গোহারা হারিয়েছেন বলেই বাংলার বাড়ির টাকা বন্ধ রেখেছে। আজ বলে যাচ্ছি, লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যদি ৭৫ হাজার কোটি খরচ করতে পারে, তাহলে বাংলার পক্ষে আপনারা এই লড়াইয়ে থাকলে কাউকে আর কেন্দ্রের দয়া-দাক্ষিণ্যে বেঁচে থাকতে হবে না। বছর শেষ হওয়ার আগেই আবাসের প্রথম কিস্তি সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে।"

এদিন সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আক্রমণ করেন অভিষেক। তিনি বলেন, "বাংলা, তামিলনাড়ু, কেরলের বিজেপি প্রার্থীকে ফোন করে প্রধানমন্ত্রী বলেছেন, ইডি যে ৩০০০ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে, তা ফিরিয়ে দিতে আইনি পরামর্শ নিচ্ছেন উনি। এঁদের জুমলাগুলি পাড়ায় পাড়ায় গিয়ে বলুন। দেশের জনসংখ্যা যদি ১৪০ কোটি হয়, তাহলে ৩০০০ কোটি দিলে কত হয়? মাথাপিছু ২১ টাকা ৩০ পয়সা। অর্থাৎ ২১ টাকা দিয়ে পাঁচ বছরের জন্য আপনার ভোট চাইছেন। আর এঁরাই বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের ১০০০ টাকাকে ভিক্ষা বলেন। অর্থাৎ দেশের মানুষকে কতটা দুর্বল ভাবছেন এঁরা! এই জন্যই ওঁদের বাংলাবিরোধী বলি। এই বাংলাবিরোধী, বহিরাগত, স্বৈরাচারীদের জবাব দেবেন না আপনারা?"

বাংলার প্রাপ্য বকেয়া নিয়ে এদিন বিজেপি-কে তীব্র আক্রমণ করেন অভিষেক। তাঁর কথায়, "ক্ষমতায় নেই। ক্ষমতায় আসার আগে ৭০ বিধায়ক, ১৮ সাংসদ জিতেই মানুষের টাকা আটকে দিয়েছে। ক্ষমতায় থাকলে কী করত ভাবুন! এদের ঔদ্ধত্য, দম্ভ, অহঙ্কার কোথায় ভাবুন। ক্ষমতায় না এসে আপনার ১০০ দিনের টাকা আটকে দিয়েছে। একমাস আগে সেই টাকা পেয়েছেন আপনারা, যা মমতা বন্দ্যোপাধ্যের সরকার দিয়েছে। ৫৯ লক্ষ শ্রমিকের প্রাপ্য টাকা দু'বছর ধরে গায়ের জোরে আটকে রেখে দিয়েছে।"

২০২১ সালের বিধানসভা নির্বাচন, তার পরের পঞ্চায়েত নির্বাচনের মতো ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও বিজেপি-কে হারতে হবে বলে জানান অভিষেক। তিনি জানান, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করিয়েও তৃণমূলই সর্বত্র জিতেছিল, জোড়াফুল ফুটিয়েছিল। এবারও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে। মানুষ এবারও জবাব দেবে। অভিষেকের দাবি, বিজেপি-র সব আছে, শুধু সঙ্গে মানুষ। তৃণমূলের কিছু নেই, শুধু মানুষ সঙ্গে আছেন। তাই তৃণমূলকে হারানোর ক্ষমতা নেই বিজেপি-র।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Jadavpur University |
Jadavpur University |
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget