এক্সপ্লোর

আডবাণীই বিজেপির ‘সবচেয়ে বড় নেতা’, তাঁকে অবসর নিতে ‘বাধ্য’ করা হল, বলল শিবসেনা

মুম্বই: ভোটের লড়াইয়ে না থাকলেও এল কে আডবাণীই বিজেপির সবচেয়ে বড় নেতা। এমনই মন্তব্য করল বিজেপির শরিক শিবসেনা। এবারের লোকসভা নির্বাচনে গুজরাতের গাঁধীনগর কেন্দ্র থেকে দলের সভাপতি অমিত শাহকে প্রার্থী করেছে দল।  এর আগে আডবাণী এই কেন্দ্র থেকে সাংসদ ছিলেন। আডবাণীর আসনে অমিত শাহকে প্রার্থী ঘোষণার দুদিন পর শিবসেনার মুখপত্র সামনা-য় সম্পাদকীয় নিবন্ধে মন্তব্য করা হয়েছে যে, ভারতীয় রাজনীতিতে রাজনৈতিক দিক থেকে ‘ভীষ্মাচার্য’ হয়ে উঠেছেন আডবাণী। তাঁর আসনে অমিত শাহ প্রার্থী হয়েছেন। এভাবে আডবাণীকে অবসর নিতে ‘বাধ্য’ করা হল বলে সামনা-য় মন্তব্য করা হয়েছে। নিবন্ধে বলা হয়েছে, ‘ভারতীয় রাজনীতির ভীষ্মাচার্য হিসেবে পরিচিত আডবাণী। কিন্তু বিজেপির লোকসভা ভোটের প্রার্থীতালিকায় তাঁর নাম নেই। এটা একেবারেই বিস্ময়কর নয়’। শিবসেনা বলেছে, এই ঘটনা বিজেপিতে আডবাণী জমানার ‘অবসানে’র বিষয়টিই তুলে ধরেছে। সামনা-র নিবন্ধে বলা হয়েছে, ‘গাঁধীনগর থেকে আডবাণী ছয়বার নির্বাচিত হয়েছেন। এবার অমিত শাহ ওই আসনে প্রার্থী হয়েছেন। এর সহজ অর্থ, আডবাণীকে অবসর নিতে বাধ্য করা হল’। উল্লেখ্য, ৯১ বছরের আডবাণী কেন্দ্রে মন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী ছিলেন। ২০১৪-র নির্বাচনে বিজেপির বিপুল জয়ের পর অমিত শাহ দলের সভাপতি হন। মার্গদর্শকমণ্ডলীর সদস্য করা হয় আডবাণীকে। শিবসেনা বলেছে, ‘আডবাণী বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। প্রাক্তন প্রধামন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে তিনি বিজেপির যাত্রা এগিয়ে নিয়ে গিয়েছিলেন। কিন্তু এখন মোদি ও অমিত শাহ তাঁদের জায়গা নিয়ে নিয়েছেন। প্রবীণ সদস্যরা যে এবার আর কোনও দায়িত্ব পাবেন না, তা নিশ্চিত করতে ইতিমধ্যেই দলের অন্দরে একটা পরিবেশ তৈরি করা হয়েছে’। সামনা-য় আরও বলা হয়েছে, রাজনীতিতে ‘দীর্ঘ ইনিংস’ খেলেছেন আডবাণী এবং বিজেপির ‘সবচেয়ে বড় নেতা’ই থাকবেন। উল্লেখ্য, আগামী লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট বেঁধে লড়ছে শিবসেনা। সামনা-য় নিবন্ধে বলা হয়েছে, সক্রিয় রাজনীতিতে থাকলেই কোনও নেতা তাঁর সর্বোচ্চ স্থান ধরে রাখেন, এ কথা শিবসেনা বিশ্বাস করে না। উল্লেখ্য, কংগ্রেসও বিজেপিকে খোঁচা দিয়ে বলেছিল, গাঁধীনগর আসন আডবাণীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এ ব্যাপারে কংগ্রেসকেও একহাত নিয়েছে শিবসেনা। দলের মুখপাত্রে প্রকাশিত নিবন্ধে বলা হয়েছে, ‘প্রবীণদের প্রতি সম্মান নিয়ে আর যাই হোক কংগ্রেসের বলা সাজে না। তত্কালীন প্রধানমন্ত্রী নরসিমা রাও, যিনি একটা কঠিন সময়ে সরকারের নেতৃত্ব দিয়েছেন, সেই তাঁকে কংগ্রেস এমনকি মৃত্যুর পরও অসম্মান করেছে’। এই প্রসঙ্গে সীতারাম কেশরীকে সরিয়ে সনিয়া গাঁধীর কংগ্রেস সভানেত্রী হওয়া ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ সামনে রাহুল গাঁধীর একটি অধ্যাদেশের প্রতিলিপি ছিঁড়ে ফেলার ঘটনাও সামনা-র নিবন্ধে উল্লেখ করা হয়েছে। নিবন্ধে বলা হয়েছে, ‘সারা দেশজুড়ে বিজেপির বিস্তারের ক্ষেত্রে আডবাণীর অবদান রয়েছে। ১৯৯০-র দশকে আডবাণীর রথযাত্রার জন্য বিজেপি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতে পেরেছে। আডবাণীর পরিশ্রমের সুফল বিজেপি ভোগ করছে বলেও সামনায় মন্তব্য করা হয়েছে’।

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget