এক্সপ্লোর

Agnimitra Paul Assets: স্বামীর বিষয়-আশয় কত জানেন না, নিজের সম্পত্তির হিসেব দিলেন অগ্নিমিত্রা

Agnimitra Paul Affidavit: নির্বাচন কমিশনে হলফনামা জমা দিলেন অগ্নিমিত্রা।

কলকাতা: গ্ল্যামার জগতের বাসিন্দা ছিলেন একসময়। তাঁর তৈরি পোশাক ছাড়া চলত না তাবড় তারকাদের। রাজনীতিতেও দাপটের সঙ্গেই ব্যাটিং করছেন অগ্নিমিত্রা পাল। বিধায়ক থাকাকালীনই লোকসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করেছে বিজেপি। যে সে কেন্দ্র নয়, দিলীপ ঘোষের তৈরি করা মেদিনীপুরের জমি অগ্নিমিত্রার হাতে তুলে দিয়েছেন বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব। আগামী ২৫ মে, ষষ্ঠ দফায় ভোটগ্রহণ সেখানে, তার আগে নির্বাচন কমিশনে হলফনামা জমা দিলেন অগ্নিমিত্রা। (Agnimitra Paul Assets)

অগ্নিমিত্রা জানিয়েছেন, ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত, গত পাঁত অর্থবর্ষে তাঁর আয় ছিল যথাক্রমে ১৭ লক্ষ ৬৮ হাজার ৫৬০, ২১ লক্ষ ৯৪ হাজার ৮৪০, ৭ লক্ষ ৩৯ হাজার ২৪০, ৬ লক্ষ ২৪ হাজার ১৮২ এবং ১০ লক্ষ ৮১ হাজার ২২০ টাকা। ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত তাঁর স্বামী পার্থ পালের আয় ছিল যথাক্রমে ১ কোটি ২৩ লক্ষ ৫৫ হাজার ৪০ এবং ১ কোটি ২৮ লক্ষ ১৪ হাজার ৩০০ টাকা। (Agnimitra Paul Affidavit)

অগ্নিমিত্রা নিজের বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক অপরাধ মামলার তালিকা দিয়েছেন। বেআইনি জমায়েত, উস্কানি, ভীতী প্রদর্শন, হাইওয়ে আটকে রাখা, সরকারি আধিকারিকের নির্দেশ অমান্য, দাঙ্গা হতে পারে জেনেও উস্কানি জোগানো, ধর্ম, জাতের নিরিখে দুই সম্প্রদায়ের মধ্যে শত্রুতায় ইন্ধন, চুরি, অপরাধমূলক ষড়যন্ত্র, মানহানি, শান্তিভঙ্গে উস্কানি, মহিলার সম্মানহানি, এমনকি কম্পিউটার সংক্রান্ত অপরাধের ধারায় মামলার কথা জানিয়েছেন।

একনজরে অগ্নিমিত্রার সম্পত্তি

  • অস্থাবর-১ কোটি ৩৫ লক্ষ ৫৭ হাজার ৭৬৪ টাকা
  • স্থাবর- ১ কোটি ২৮ লক্ষ ৭৫ হাজার ২৬ টাকা
  • ঋণ- ১ কোটি ২০ লক্ষ ১১ হাজার ২৭০ টাকা

আরও পড়ুন: Hiranmoy Chatterjee Assets: মাথার উপর মোটা টাকা ঋণ, কমিশনকে সম্পত্তির হিসেব দিলেন হিরণ

অগ্নিমিত্রা জানিয়েছেন, এই মুহূর্তে তাঁর হাতে নগদ ৪৩ হাজার ৩৯১ টাকা রয়েছে। স্বামীর হাতে কত টাকা রয়েছে, তা জানা নেই তাঁর। IDBI ব্যাঙ্কে ৫ লক্ষ ৯৪ হাজার ৪৯১ টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে অগ্নিমিত্রার, কানাড়া ব্যাঙ্কের অ্যাকাউন্টে ১৬ লক্ষ ৩৪ হাজার ৩৩৮ টাকা, HDFC ব্যাঙ্কে ১৭ লক্ষ ৯৫ হাজার ৬০৩ টাকা, ক্যামাক স্ট্রিটের HDFC ব্যাঙ্কে ১২ লক্ষ ৩ হাজার ৩১০ টাকা, পার্ক স্ট্রিটের IDBI-তে ১৮ হাজার ৩৯৬ টাকা, SBI-তে ৫ লক্ষ ৭৭ হাজার ৬২৩, ICICI-তে ২ লক্ষ ৩০ হাজার ৬৪২ টাকা রয়েছে।

২ লক্ষ ৮৯ হাজার ৩০০ টাকা গোল্ড বন্ডে বিনিয়োগ করেছেন অগ্নিমিত্রা। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ রয়েছে ৩৩ লক্ষ ২০ হাজার ১৫৫ টাকা। শেয়ারে ৩ হাজার ৬০০ টাকা বিনিয়োগ করেছেন। ১ লক্ষ ৪৩ হাজার ৪১৩ টাকার জীবন বিমা রয়েছে, মেডিক্যাল ইনস্যুরেন্সে বিনিয়োগ ৩০ হাজার ৫৩ টাকা। মোট ৩৬ লক্ষ ৭৩ হাজার ৪৪৯ টাকার সোনার গয়না রয়েছে অগ্নিমিত্রার। সব মিলিয়ে তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৩৫ লক্ষ ৫৭ হাজার ৭৬৪ টাকা। স্বামীর সম্পত্তির কথা তাঁর জানা নেই বলে জানিয়েছেন অগ্নিমিত্রা।

স্থাবর সম্পত্তির হিসেব দিয়ে অগ্নিমিত্রা জানিয়েছেন, পাথরঘাটায় একটি ২৩৬৬ স্কোয়্যার ফুটের ফ্ল্যাট রয়েছে তাঁর। ২০১৮ সালে সেটি ১ কোটি ১৮ লক্ষ ২৪ হাজার ৯৫১ টাকা দিয়ে কিনেছিলেন। বর্তমানে ওই ফ্ল্যাটের মূল্য ১ কোটি ২৮ লক্ষ ৭৫ হাজার ২৬ টাকা। বাবা অশোক রায়ের থেকে ১ কোটি ২০ লক্ষ ১১ হাজার ২৭০ টাকা ধার নিয়েছেন অগ্নিমিত্রা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget