এক্সপ্লোর

Assam Election 2021: জিতেও মুখ্যমন্ত্রী মুখ নিয়ে দ্বন্দ্ব ! সোনোয়াল না শর্মা... অসমের গদিতে কে ?

অসমে জিতেও স্বস্তি নেই বিজেপিতে। মুখ্যমন্ত্রী পদে কে বসবেন তাই নিয়ে উঠছে প্রশ্ন। সর্বানন্দ সনোয়াল না হিমন্তবিশ্ব শর্মা, কার ভাগ্যে শিকে ছিঁড়বে মুখ্যমন্ত্রীর গদির। মোদি, শাহের সবুজ সংকেতের অপেক্ষায় অসম।

গুয়াহাটি : অসমে জিতেও স্বস্তি নেই বিজেপিতে। মুখ্যমন্ত্রী পদে কে বসবেন তাই নিয়ে উঠছে প্রশ্ন। সর্বানন্দ সোনোয়াল না হিমন্ত বিশ্ব শর্মা, কার ভাগ্যে শিকে ছিঁড়বে মুখ্যমন্ত্রীর গদির। মোদি, শাহের সবুজ সংকেতের অপেক্ষায় অসম।

এনআরসি-র পর সিএএ। একে একে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া তৈরি হয়েছিল অসমে। সুযোগ বুঝে সেই হাওয়াকে কাজে লাগিয়েছিল কংগ্রেস। কিন্তু এতকিছুর পরও সেই বিজেপিতেই আস্থা রাখল উত্তরপূর্বের এই রাজ্য। যদিও রাজনীতির হাওয়া মোরগ বলছে, জয় পেয়েও চিন্তা কমেনি বিজেপির। বাইরের ঝড় থামলেও এখন ঘরেই তৈরি হয়েছে নয়া উদ্বেগ।

দ্বন্দ্বের সূত্রপাত বিজেপির মুখ্যমন্ত্রী মুখ নিয়ে। এমনিতে ক্ষমতায় থাকাকালীন রাজ্যের দায়িত্বশীল মুখ্যমন্ত্রীকেই প্রোজেক্ট করে নির্বাচনে যায় বিজেপি। যদিও এবার সেরকম কিছু ঘটেনি। এ বিষয়ে প্রশ্ন করলে বার বার একই উত্তর এসেছে। এমনকী রবিবার জয়ের পরও একই উত্তর দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা অসমে বিজেপির পর্যবেক্ষক জয় পান্ডা। বিজেপির মুখ্যমন্ত্রী কে হচ্ছেন জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ''আমাদের পার্লামেন্টারি বোর্ড এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।''

অসম রাজনীতির বিশারদরা বলছেন, ব্যক্তিগত ভাবমূর্তি স্বচ্ছ সর্বানন্দ সোনোয়ালের। বিগত দিনে তাই তাঁকেই মুখ্যমন্ত্রী পদে বসায় বিজেপি। যদিও একধাপ এগিয়ে ডাইনামিক নেতৃত্বের শিরোপা পান হিমন্ত বিশ্ব শর্মা। এমনকী রাজ্যের কোভিড পরিস্থিতি সামলানোয় হিমন্তের প্রশংসা করেন খোদ বিরোধীরাও। অর্থমন্ত্রী রূপেও রাজ্যে উল্লেখযোগ্য ভূমিকা নেন তিনি। বিগত তিন বছরে মোদি-শাহের নেক নজরে চলে এসেছেন এই প্রাক্তন কংগ্রেস নেতা। তবে শুধু অসমে নয়, উত্তরপূর্বেও গেরুয়া ঝড় তোলায় বড় অবদান রয়েছে এই নেতার। এক সময় তরুণ গগৈয়ের সরকারেও হেভিওয়েট জায়গা পেয়েছিলেন তিনি। তাই মাঠের রাজনীতির সঙ্গে প্রশাসন সামলানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর।

রাজ্যে বিজেপির ফের জয়ের পিছনে কী কারণ এদিন তা তুলে ধরেন জয় পান্ডা। তিনি বলেন, '' অসমে বিজেপির সরকার আসার পর রাজ্যে বিগত পাঁচ বছরে কোনও অশান্তি হয়নি। পরিকাঠামো উন্নয়নের দিকে জোর দিয়েছে সরকার। পাশাপাশি অনুপ্রবেশ বন্ধ হয়েছে। বোরোল্যান্ড সমস্যার সমাধানে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যা রাজ্যবাসীর নজর এড়ায়নি। তাই ভোটবাক্সেও তার ফল দেখা গিয়েছে।''

অসম বিধানসভা নির্বাচনের ফল বলছে, ১২৬টি আসনের মধ্যে ম্যাজিক ফিগার ৬৪।যার মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ৭৫টি ও ইউপিএ ৫০টি আসনে জয়ী অথবা এগিয়ে রয়েছেন। অন্যান্যরা এগিয়ে একটি আসনে।

  

 

সেরা শিরোনাম

Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget