এক্সপ্লোর

Barrackpore Loksabha Election Result 2024: অর্জুনকে হারালেন পার্থ, ব্যারাকপুরে শেষ হাসি হাসলেন তৃণমূল নেতা

Lok Sabha Election Result 2024: ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অধীনে যে সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে, সেগুলি হল ব্যারাকপুর, নোয়াপাড়া, জগদ্দল, ভাটপাড়া, নৈহাটি, বীজপুর আর আমডাঙা।

ব্যারাকপুর: শিল্পাঞ্চল ব্যারাকপুরে এবার লড়াই জমে উঠেছিল। এ যেন মহারণেও মহাভারত! পার্থ বনাম অর্জুন! জনতার রায়ে অবশ্য শেষ হাসি হাসলেন- পার্থ ভৌমিক। বিজেপি অর্জুন সিংকে  ৫৮ হাজার ৮৬০ ভোটে পিছনে ফেললেন তিনি। 

ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অধীনে যে সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে, সেগুলি হল ব্যারাকপুর, নোয়াপাড়া, জগদ্দল, ভাটপাড়া, নৈহাটি, বীজপুর আর আমডাঙা। এই সবকটি বিধানসভাই উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত। 

২০২১-এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রগুলির মধ্যে ভাটপাড়া কেন্দ্রটি দখল করেছে বিজেপি। বাকি বিধানসভাগুলি তৃণমূলের দখলে রয়েছে। ২০০৯ আর ২০১৪-র লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে দীনেশ ত্রিবেদী ব্যারাকপুর থেকে জিতে সাংসদ হয়েছিলেন। খেলা ঘুরল ২০১৯-এ। 

বিজেপি প্রার্থী অর্জুন সিং গত লোকসভায় এখান থেকে ৪৩ শতাংশের বেশি ভোট পেয়ে জিতে সাংসদ হন। তারপর তিনি দল বদল করে চলে যান তৃণমূলে। এবারের লোকসভা নির্বাচনে অর্জুন সিংকে তৃণমূল টিকিট না দেওয়ায় ব্যারাকপুরের রাজনীতি আবার সরগরম। তৃণমূল থেকে অর্জুন সিং এখন আবার বিজেপিতে। দলবদলের ধারাবাহিকতা চলছেই। এবারে দল বদলেই আবার বিজেপির টিকিটে লোকসভা ভোটে দাঁড়িয়ে পড়েছেন অর্জুন সিং। তৃণমূলের হয়ে ব্যারাকপুর থেকে লড়ছেন পার্থ ভৌমিক। সিপিএমের হয়ে এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেবদূত ঘোষ। 

২০০৯ সালের আগে পর্যন্ত ব্যারাকপুর ছিল বামেদের গড়। একদা সিপিএমের ‘গড়’ বলে পরিচিত ব্যারাকপুরে জোড়াফুল ফুটিয়েছিলেন দীনেশ ত্রিবেদী ৷ প্রবীণ রাজনীতিবিদের পরপর দু’বার সাংসদ হওয়ার পিছনে মালির ভূমিকা পালন করেছেন অর্জুনই ৷ যদিও ২০১৯ এ তিনি ফিরে এসেছিলেন বিজেপিতে। ৪ লক্ষ ৭২ হাজার ৯৭৪ ভোট পেয়ে শিল্পাঞ্চলে গেরুয়া আবির উড়িয়েছিলেন অর্জুন। এরপর অর্জুন সিং তৃণমূলে গিয়েও ২৪ এর লোকসভার ঠিক আগে ফিরে এসেছেন বিজেপিতে।                                                                                                         

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget