এক্সপ্লোর

Barrackpore Lok Sabha constituency: ব্যারাকপুরে আবার দল বদল, BJP র পতাকা ধরলেন তৃণমূল নেতা, পদ্মে যোগ সংখ্যালঘু বাম কর্মীদেরও

TMC Leader Priyangu Pandey joins BJP : ব্যারাকপুরে বিজেপির হাত আরও শক্ত হল বলেই মনে করছেন অর্জুন সিংহ। তাঁর প্রতিক্রিয়া,  ব্যারাকপুরে তৃণমূলে কেউ থাকবে না !

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : ভোটের আগে অর্জুন-গড়ে তৃণমূলে ভাঙন। বিজেপিতে যোগ দিলেন যুব তৃণমূল নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে। দলবদলু নেতার স্ত্রী ভাটপাড়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জ্যোতি পাণ্ডে।

উত্তর ২৪ পরগনা জেলার পরিবহণ দফতরের RTA বোর্ডের সদস্য ছিলেন প্রিয়াঙ্গু। অর্জুন সিং ঘনিষ্ঠ বলেই পরিচিত তিনি। গত মাসেই তাঁকে পদ থেকে সরিয়ে দেয় তৃণমূল। তারপর থেকেই তাঁর বিজেপিতে যোগদানের বিষয়টির জল্পনা প্রবল হচ্ছিল। বৃহস্পতিবার অর্জুনের হাত ধরেই তিনি বিজেপিতে নাম লেখান। আর এতে ব্যারাকপুরে বিজেপির হাত আরও শক্ত হল বলেই মনে করছেন অর্জুন সিংহ। তাঁর প্রতিক্রিয়া,  ব্যারাকপুরে তৃণমূলে কেউ থাকবে না ! এদিন X হ্যান্ডেলে অর্জুন সিংহ লেখেন, 'আজ নৈহাটির বিধানসভা কেন্দ্রের দলীয় কার্যালয় সিং ভবনে তৃণমূল ছেড়ে আমাদের দলে যোগ দিলেন প্রিয়াঙ্গু পান্ডে। তাছাড়া আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রের অনেক সংখ্যালঘু বাম কর্মীও এদিন আমাদের দলে যোগ দিলেন। যোগদান পর্বে হাজির ছিলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় ও ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জি।' 

অন্যদিকে প্রিয়াঙ্গুর এই  দল বদলকে বিশেষ গুরুত্ব দিতে চাইছে না ঘাসফুল শিবির। তাদের অভিযোগ, অনেকদিন ধরেই বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছিলেন প্রিয়াঙ্গু।  এর ফলে দলের কোনও ক্ষতি হবে না বলেই মনে করছেন ব্যরাকপুরের তৃণমূল প্রার্থী ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক।  

এবার প্রশ্ন, কী করবেন প্রিয়াঙ্গুর স্ত্রী তৃণমূল কাউন্সিলর জ্যোতি পাণ্ডে? প্রিয়াঙ্গু জানিয়েছেন, তাঁর স্ত্রীও বিজেপি তে যোগদান করবেন । তিনি অসুস্থ বলে সেদিনই যোগদান করতে পারেননি। 


২০১৯-এর লোকসভা ভোটের ঠিক মুখে তৃণমূলের টিকিট না পেয়ে, যে অর্জুন সিং বিজেপিতে চলে গেছিলেন, বিজেপির টিকিটে লড়ে ব্যারাকপুর থেকে সাংসদ হয়েছিলেন, মাঝে তৃণমূলে চলে গেলেও, আরেক লোকসভা ভোটের মুখে, এদিন ফের পদ্মেই ঘরওয়াপসি হল ব্যারাকপুরের সাংসদের।
এবার ব্য়ারাকপুরে তৃণমূলের পার্থ ভৌমিকের সঙ্গে লড়াই হতে চলেছে বিজেপির অর্জুন সিংহের। নতুন দলে যোগ দিয়ে, স্বভাবসিদ্ধ ভঙ্গিতে প্রতিদিনই তৃণমূলকে আক্রমণ করছেন অর্জুন । 

আরও পড়ুন:

যেমন-তেমন গান দিয়ে রিল বানালেই ফৌজদারি আইনে শাস্তি ! নিয়ম জারি এই বিখ্যাত মন্দিরে 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত

ভিডিও

Kolkata News: তারাপীঠ থানায় ঘুষ নেওয়ার অভিযোগ, SI ও সিভিক ভলান্টিয়ারকে ক্লোজ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৬.১১.২০২৬) পর্ব ২: এনকাউন্টার-কালচারের বাড়বাড়ন্ত নিয়ে প্রশ্ন বিরোধীদের
Hanuman Chalisa: ব্রিগেডে গীতাপাঠের পর এবার হনুমান চালিশা পাঠ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৬.১১.২০২৬) পর্ব ১: ৬ মাসে ৫ বার! ফের এনকাউন্টার ঘিরে তোলপাড় রাজ্য
Kolkata News: বালিগঞ্জে অটো রুট বন্ধ করা নিয়ে উত্তেজনা ছড়াল এলাকায় | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget