এক্সপ্লোর

Bhawanipur By-election 2021 Result: জয়ের পথে মমতা বন্দ্যোপাধ্যায়, ট্যুইটে শুভেচ্ছা অখিলেশ যাদবের

সমাজবাদী পার্টির প্রধান ট্যুইটারে লিখেছেন, "মমতাদির জয়ই সত্যের জয়।''

কলকাতা: ভবানীপুরে বিপুল ভোটে জয়ের পথে মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইট করে তাঁকে শুভেচ্ছা জানালেন অখিলেশ যাদব। সমাজবাদী পার্টির প্রধান ট্যুইটারে লিখেছেন, "মমতাদির জয়ই সত্যের জয়।''

হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্র সহ মুর্শিদাবাদের দুই  বিধানসভা কেন্দ্র সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে শুরু হয়েছে ভোট গণনা। রবিবাসরীয় সকালে চড়ছে উত্তেজনার পারদ। মুর্শিদাবাদের জঙ্গিপুর পলিটেকনিক কলেজে ভোট গণনা শুরু হয়েছে জঙ্গিপুর ও সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের। জঙ্গিপুর বিধানসভা আসনে লড়াই হয়েছে ত্রিমুখী। সামশেরগঞ্জে লড়াই চতুর্মুখী।

আরও পড়ুন: Bhawanipur By-election 2021 Result: এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, আবির খেলে, মিষ্টিমুখ করিয়ে বিজয়োৎসব পালন তৃণমূল কর্মীদের

শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে ভবানীপুর কেন্দ্রের ভোট গণনা চলছে। ২১ রাউন্ড গণনা হবে। ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রিয়ঙ্কা টিবরেওয়াল। বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাস। ভবানীপুর উপনির্বাচনে ভোট পড়েছে ৫৭.০৯ শতাংশ। সকাল সকাল গণনাকেন্দ্রে পৌঁছে যান বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। গণনা কেন্দ্রের বাইরে থাকা দলীয় কর্মীদের সঙ্গে কথা বলে, পরিস্থিতি খতিয়ে দেখে ফিরে যান ফিরহাদ হাকিম। গণনা কেন্দ্রকে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। গণনা কেন্দ্রের বাইরে জারি রয়েছে ১৪৪ ধারা।

উপনির্বাচনের গণনার আগেই জয় নিয়ে ফিরহাদ হাকিম বলেছিলেন, "ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিশ্চিত। ৫০ থেকে ৭০ হাজার ভোটে জিতবেন তৃণমূল নেত্রী। আমাদের কাছে মমতার ভোট লড়াই একটা উৎসব। মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত জিতবেন, সবাই জানে। কত ভোটে জিতবেন, তার প্রতীক্ষায় সবাই।" অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথায়, "আমরা জনতার উপরে ভরসা রেখেছি। হাতে আমাদের যা ক্ষমতা ছিল সেই ক্ষমতা নিয়ে আমরা প্রচার করেছি আমাদের প্রার্থী অসাধারণ লড়াই করেছেন।" এদিকে, প্রতিকূল পরিস্থিতিতে এই লড়াই হয়েছে, এমনটাই দাবি বিজেপি নেতা শমীক ভট্টাচার্যর।

আরও পড়ুন: Bhawanipur By-election 2021 Result: "লোকসভায় যাবেন মমতা,'' সুরে সুরে বিজেপিকে কটাক্ষ মদনের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget