এক্সপ্লোর

West Bengal Election 2021: প্রচার শেষে ভাতঘুম, পাওয়ার মিল তারকা প্রার্থী রুদ্রনীলের

রুপোলি পর্দা থেকে ভোটের ময়দান, বদলে গেছে তারকা প্রার্থী রুদ্রনীল ঘোষের লাইফস্টাইল। ঠিক সেভাবেই বদলেছে রোজকার মেনু। রুদ্রনীল ঘোষ, টালিগঞ্জের বাসিন্দা, ভবানীপুরের বিজেপি প্রার্থী। সকালে ও বিকেলে রুদ্রনীলকে নিয়মিত প্রচারে বের হতে হচ্ছে।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: ভবানীপুরে বিজেপির তারকা প্রার্থী রুদ্রনীল ঘোষ প্রচারে মাঝে সুযোগ পেলেই বাড়িতে এসে সারছেন মধ্যাহ্নভোজ। নির্বাচনী কেন্দ্র বাড়ির কাছে হওয়ায় সামান্য অবসরে সেরে নিচ্ছেন ছোট্ট করে ভাতঘুম। গরমের মধ্যে সুস্থ থাকতে সকালে ও রাতে হালকা খাবার খাচ্ছেন রুদ্রনীল।

রুপোলি পর্দা থেকে ভোটের ময়দান, বদলে গেছে তারকা প্রার্থী রুদ্রনীল ঘোষের লাইফস্টাইল। ঠিক সেভাবেই বদলেছে রোজকার মেনু। রুদ্রনীল ঘোষ, টালিগঞ্জের বাসিন্দা, ভবানীপুরের বিজেপি প্রার্থী। সকালে ও বিকেলে রুদ্রনীলকে নিয়মিত প্রচারে বের হতে হচ্ছে । তবে বাড়ি থেকে নির্বাচনী কেন্দ্র ঢিলছোড়া দূরত্বে হওয়ায় প্রচারের এক ফাঁকে নিজের বাড়িতে এসেই দুপুরের খাওয়া সেরে নিচ্ছেন তিনি। অবিবাহিত হলেও বেশ সাজানো সংসার রুদ্রনীলের। বাড়ি ফিরেই নুন-জল, স্নান সেরে খাওয়া-দাওয়া। মধ্যাহ্নভোজের মেনুতে দেখা গেল- ভাত, ডাল, লাল শাক ভাজা, বেগুন ভাজা, লাউবড়ি, আলু-পটলের তরকারি,আড় মাছের ঝোল সঙ্গে পাতিলেবু ও কাঁচা পেঁয়াজ।

পুষ্টিবিদদের মতে,  ভাত প্রধানত শর্করার প্রয়োজন মেটায়।  শরীরে প্রোটিনের জোগান দেয় ডাল। বেগুনে আবার ক্যালরি কাউন্ট কম। ফাইবার ও জলীয় ভাগ বেশি থাকায় ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। সব্জিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ। মাছে থাকে ভিটামিন-এ এবং অনেকটা ক্যালসিয়াম। রুদ্রনীল সম্ভবত প্রথম তারকা প্রার্থী যিনি প্রচারের মধ্যেও নিজের টেবিলে বসে নিজের বাড়ির রান্না খান। তিনি বলেন, ‘‘বাড়ি থেকে আমার কেন্দ্রের দূরত্ব কম। অন্য দলের বন্ধুদের তুলনায় আমি এব্যাপারে একনম্বরে এগিয়ে আছি। এটা বলতে পারি নুন হলে নুন দেবে। মাছের পিসটা ছোট হলে ধমকাতেও পারি।’’

দুপুরে কব্জি ডুবিয়ে খেলেও সকাল ও বিকেলে হাল্কা খাবারের উপরেই থাকেন ভবানীপুরের বিজেপি প্রার্থী। কর্নফ্লেক্স ও দুধ খেয়ে রুদ্রনীলের সকালের প্রচার শুরু। সন্ধেবেলায় বাড়িতে থাকলে শশা-মুড়ি৷ প্রচারে বাড়ির বাইলে থাকলে একাধিকবার চা, সঙ্গে সিঙাড়া, যা পাই তাই খাই গোছের ব্যাপার। রাতে প্রতিদিন রুটি আর রকমারি তরকারি। সকাল-সন্ধে প্রচারের মাঝে দুপুরে খাওয়া দাওয়ার পর খানিকটা জেগে ঘুমনো রুদ্রনীলের অভ্যেস। নিজের খাটে আধশোয়া হয়ে খবরের কাগজ পড়তে পড়তে ঢুলু ঢুলু চোখ। সময় মতো আবার প্রচারে বের হতে হবে যে। ভরপেট ভাত আর ভাতঘুম, ভাতের সঙ্গে তো ভুঁড়ির সম্পর্ক। আর অভিনয়ের সঙ্গে তো ভুঁড়ি একদমই যায় না। রুদ্রনীল জানান, ‘‘জিম আর হয় না। তবে ঈশ্বরের কৃপায় এখনও ভুঁড়িটা হয়নি। খাওয়ার পর একটু ভাতঘুম দিতে রোজই লোভ হয়।’’

সকালে সন্ধে লাগাতার কর্মসূচির মধ্যে খাওয়া দাওয়ার পর নিজের পালঙ্কে শুয়ে ভাতঘুমের অভ্যেস। ক’জনেরই বা এরকম সৌভাগ্য হয়?

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget